Advertisement

Rain Alert: কলকাতা সহ জেলায় জেলায় খেল দেখাচ্ছে নিম্নচাপ, বৃষ্টি টানা কতদিন চলবে? জানুন

Kolkata Rain: ফের দক্ষিণবঙ্গের উপর নিম্নচাপের ভ্রুকুটি। যার জেরে আগামী টানা চার দিন দফায় দফায় ভারী বৃষ্টির সাক্ষী থাকতে পারে একাধিক জেলা। কলকাতায় কী পরিস্থিতি?

কলকাতা সহ জেলায় জেলায় খেল দেখাচ্ছে নিম্নচাপ, বৃষ্টি টানা কতদিন চলবে? কলকাতা সহ জেলায় জেলায় খেল দেখাচ্ছে নিম্নচাপ, বৃষ্টি টানা কতদিন চলবে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Sep 2026,
  • अपडेटेड 7:07 AM IST
  • ফের নিম্নচাপের বৃষ্টির সাক্ষী থাকছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ।
  • হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে কলকাতা ও সংলগ্ন জেলাজুড়ে।
  • দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ফের নিম্নচাপের বৃষ্টির সাক্ষী থাকছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। বুধবার সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে কলকাতা ও সংলগ্ন জেলাজুড়ে। আকাশ রয়েছে মেঘে ঢাকা। যা থেকে স্পষ্ট, দিনভর দফায় দপায় বৃষ্টির সাক্ষী থাকতে পারে শহর। তবে IMD ইতিমধ্যেই জানিয়েছে, একটি নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার রাতে দক্ষিণ ওড়িশা-উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে নিম্নচাপটি। এরফলে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিমাঞ্চলের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে। আইএমডি জানিয়েছে, ২৬ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টিপাত হতে পারে

কলকাতায় আজকের আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন

IMD-র তরফে আজ সকালে দেওয়া পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকবে। কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১ ডিগ্রি সেলসিয়াস ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি বেশি।

দক্ষিণবঙ্গে জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস

পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বেশ কিছু জেলায় বজ্রপাত-সহ ঝোড়ো হাওয়ারও সতর্কতা জারি করা হয়েছে।

পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার দু’-একটি জায়গায় বজ্রপাত-সহ ঝড়বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে এই তিনটি জেলার জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিরও দু’-একটি জায়গায় বজ্রপাত-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

Advertisement

অন্যদিকে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনার দু’-একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

উত্তরবঙ্গে জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস

IMD-র আপডেট অনুযায়ী, উত্তরবঙ্গের সবকটি জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার দু’-একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও উত্তরবঙ্গের সব জেলার দু’-একটি জায়গায় বজ্রপাত-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
 

 

Read more!
Advertisement
Advertisement