Advertisement

West Bengal Weather Update: আজও ধেয়ে আসবে ঝড়, ভিজতে হবে বৃষ্টিতেও, কোন কোন জেলায়?

পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এখন ঝড়বৃষ্টির আওতায়। আর আবহাওয়ার এমন ট্রেন্ড আপাতত কাটার নয়। বরং আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া বলেও সাবধান করে দিয়েছে হাওয়া অফিস। বিকেল এবং সন্ধ্যার দিকেই হতে পারে বৃষ্টিপাত। সঙ্গে ঝড়ের সম্ভাবনাও থাকছে। যার ফলে কিছুটা হলেও কমবে অস্বস্তি।   

পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেটপশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 May 2026,
  • अपडेटेड 7:45 AM IST
  • পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এখন ঝড়বৃষ্টির আওতায়
  • আবহাওয়ার এমন ট্রেন্ড আপাতত কাটার নয়
  • আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে

পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এখন ঝড়বৃষ্টির আওতায়। আর আবহাওয়ার এমন ট্রেন্ড আপাতত কাটার নয়। বরং আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া বলেও সাবধান করে দিয়েছে হাওয়া অফিস। বিকেল এবং সন্ধ্যার দিকেই হতে পারে বৃষ্টিপাত। সঙ্গে ঝড়ের সম্ভাবনাও থাকছে। যার ফলে কিছুটা হলেও কমবে অস্বস্তি।   

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, উত্তর-পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বাতাসের প্রভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তাই আর দেরি না করে দ্রুত আবহাওয়ার আপডেট জেনে নিন।


বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবার আশঙ্কা রয়েছে। বিশেষত, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হুগলি এবং হাওড়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশি।

এ দিকে আজ সকাল থেকেই কলকাতায় রোদ উঠেছে। তবে বিকেলের পর হালকা বৃষ্টি হলেও হতে পারে। 

৮ তারিখ কেমন থাকবে আবহাওয়া? 
হাওয়া অফিসের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে আগামিকালও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি বইতে পারে ঝড়। তার গতিবেগ হতে পারে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা। মূলত, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঝড় এবং বৃষ্টির দাপট থাকবে বেশি। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা থেকেই যাচ্ছে। 

৯ মে-এর আবহাওয়ার আপডেট
ওই দিন শপথগ্রহণ রয়েছে পশ্চিমবঙ্গের নতুন সরকারের। আর সেই দিন সারা বাংলা জুড়ে বাড়বে ঝড়বৃষ্টির দাপট। সেই দিন ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ঝড়বৃষ্টির দাপট থাকবে বেশি। তবে বাংলার অন্যান্য সব জেলাতেই হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাই এই সব জেলার মানুষেরা সেই দিন একটু সতর্ক থাকুন।

Advertisement

উত্তরববঙ্গে আজ কেমন থাকবে আবহাওয়া? 
আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। বিশেষত, মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরকে আজ দুর্যোগ সইতে হতে পারে। এছাড়া ৮ এবং ৯ মে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে ঝড়। 

 

Read more!
Advertisement
Advertisement