Advertisement

Bhai Phota Weather Update: আবহাওয়ার ভোলবদল, ভাইফোঁটায় বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায়?

ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভাইফোঁটায়। শীতের আগে এই এক দফা বৃষ্টির জেরে কি তবে পারদ পতন হতে চলেছে? কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর? রইল লেটেস্ট ওয়েদার বুলেটিন...

ভাইফোঁটায় কোন কোন জেলায় বৃষ্টি? ভাইফোঁটায় কোন কোন জেলায় বৃষ্টি?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 Nov 2026,
  • अपडेटेड 7:08 AM IST
  • আবহাওয়ার ভোলবদল
  • ভাইফোঁটায় বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায়?
  • বৃষ্টি থামলেই কি পারদ পতন?

কালীপুজোয় মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকলেও ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভাইফোঁটায়। শীতের আগে এই এক দফা বৃষ্টির জেরে কি তবে পারদ পতন হতে চলেছে? 

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, মঙ্গলবার রাজ্যের সর্বত্রই শুকনো আবহাওয়া থাকবে। তবে বুধবার থেকে আবহাওয়ার ভোলবদল হবে। উত্তর ও দক্ষিণবঙ্গের ৮ জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। 

উত্তরবঙ্গের ৩ জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙে বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবার দক্ষিণবঙ্গের ৫ জেলা, দুই ২৪ পরগনাস দুই মেদিনীপুর এবং কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

বৃষ্টি থামলেই পারদ পতন হবে। শীতের আমেজ অনুভূত হবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই। আগামী কয়েকদিনের মধ্যে বাংলার তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি অবধি নামতে পারে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলের ওপর অবস্থানরত ঊর্ধ্ব বায়ুমন্ডলীয় ঘূর্ণাবর্তটি বজায় রয়েছে। বর্তমানে এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে। আর সে কারণেই আগামী কয়েকদিনের মধ্যে এক ধাক্কায় ২ থেকে ৩ ডিগ্রি অবধি পারদ নামতে পারে বলে পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অফিস।

অন্যদিকে, মঙ্গলবার এদিন কলকাতা শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ডিগ্রি এবং ২৩ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। ফলে লেপ-সম্বল, সোয়েটার-টুপি রোদে দেওয়ার দিন চলে এল। কনকনে শীত যদিও ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে পড়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন অধিকাংশ আবহাওয়াবিদ। 

 

Read more!
Advertisement
Advertisement