Advertisement

Rajya Sabha Election: MP হবেন, আপ্লুত কোয়েল, সম্মানিত বোধ করছেন মেনকা, রাজীব কুমার কী বললেন?

রাজ্যসভার জন্য মনোনয়ন জমা করলেন কোয়েল মল্লিক, রাজীব কুমার, বাবুল সুপ্রিয় এবং মেনকা গুরুস্বামী। BJP প্রার্থী রাহুল সিনহাও পৌঁছলেন রাজ্য বিধানসভায়। কী বললেন এই প্রার্থীরা?

রাজ্যসভায় তৃণমূলের প্রার্থীরা রাজ্যসভায় তৃণমূলের প্রার্থীরা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 05 Mar 2026,
  • अपडेटेड 1:50 PM IST
  • রাজ্যসভা প্রার্থীদের মনোনয়ন
  • আপ্লুত কোয়েল মল্লিক
  • কী বললেন রাজীব কুমার?

রাজ্যসভার তৃণমূল প্রার্থী হিসেবে একে একে মনোনয়ন জমা করলেন মেনকা গুরুস্বামী, রাজীব কুমার, বাবুল সুপ্রিয় এবং কোয়েল মল্লিক। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় তাঁরা মনোনয়ন জমা করতে এসেছে জানালেন নিজেদের অনুভূতির কথা। 

আইনজীবী তথা সমকামী মানুষদের হয়ে লড়াইয়ের জন্য সুপিরিত মেনকা গুরুস্বামী এদিন বলেন, 'অত্যন্ত আপ্লুত এবং সম্মানিত বোধ করছি।' রাজ্যসভা প্রার্থী হিসেবে কোন কোন বিষয়গুলি নিয়ে তিনি সুর চড়াতে পারেন, সে প্রসঙ্গে অবশ্য মেনকা বলেন, 'টু আর্লি। সদ্য মনোনয়ন জমা করতে এসেছি আজকে।'

রাজীব কুমার অন্য ভূমিকায়, কী অনুভব করছেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'মাদার টেরেজার একটা কথা আছে, আমি বিশ্বাস করি ভগবান আমায় এমন কোনও কাজ দেবেন না, যেটা আমি পারব না। আমি চাই ভগবান যেন আমায় অতটা বিশ্বাস না করেন।'

স্বামী নিসপাল সিং রানেকে নিয়ে বিধানসভায় এলেন কোয়েল মল্লিক। মনোনয়ন জমা করতে এসে বলেন, 'জার্নিটা সবে শুরু হল। একদম নতুন অভিজ্ঞতা। ভীষণ ভাল লাগছে। কেরিয়ারে প্রায় ২২ বছর হয়ে গিয়েছে। মানুষের আশীর্বাদ পেয়েছি। আশা করি আগামী দিনেও মানুষের আশীর্বাদ এভাবেই পাব।' সঙ্গে জানালেন এই প্রথমবার রাজ্য বিধানসভায় পা রেখে দারুণ লাগছে তাঁর।

মনোনয়ন জমা করলেন বাবুল সুপ্রিয়ও। খোশমেজাজে মিষ্টি খেতে দেখা গেল তাঁকে। 

অন্যদিকে, শমীক ভট্টাচার্যকে নিয়ে মনোনয়ন জমা দিতে পৌঁছন রাহুল সিনহা। গলায় ছিল বাঁকে বিহারীর উত্তরীয়। 

 

Read more!
Advertisement
Advertisement