Advertisement

Rajnath Singh: 'পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে,' তেল নিয়ে দুশ্চিন্তা বলেই ফেললেন রাজনাথ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে। এই আবহে তেল এবং জ্বালানির সরবরাহে প্রভাব পড়তে পারে বলেই মনে করছেন রাজনাথ সিং। তার ধারণা, সরবরাহে প্রভাব পড়তে পারে। একইসঙ্গে পরিস্থিতি আগামীদিনে আরও অনিশ্চিত হয়ে উঠবে বলেই উল্লেখ করছেন প্রতিরক্ষামন্ত্রী।

রাজনাথ সিংরাজনাথ সিং
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 Mar 2026,
  • अपडेटेड 12:40 PM IST
  • তেল এবং জ্বালানির সঙ্কট দেখা দিতে পারে?
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন রাজনাথ
  • পরিস্থিতি আগামীদিনে আরও জটিল হতে পারে বলেই ধারণা

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে পরিস্থিত জটিল হয়ে উঠেছে। কলকাতায় এসে এ কথা স্বীকার করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারতের উপরও এই যুদ্ধের আর্থিক এবং বাণিজ্যিক প্রভাব পড়বে, তা-ও কার্যত মেনে নিলেন তিনি। তেল এবং জ্বালানির সঙ্কট কি তৈরি হবে আগামী দিনে?

কলকাতার একটি অনুষ্ঠানে যোগদান করে রাজনাথ বলেন, 'হরমুজ প্রণালী কিংবা গোটা পারস্য উপসাগরীয় অঞ্চল বিশ্ব জ্বালানির নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলে কোনও ধরনের বিঘ্ন বা অস্থিরতা তৈরি হলে তা সরাসরি তেল এবং গ্যাসের সরবরাহকে প্রভাবিত করে।'

প্রতিরক্ষামন্ত্রী খানেক উৎকণ্ঠার সুরেই বলেন, 'বর্তমান পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে এবং মনে করা হচ্ছে ভবিষ্যতে এটি আরও দ্রুত পরিবর্তনশীল এবং অনিশ্চিত হয়ে উঠবে। বিভিন্ন দেশ যেভাবে স্থলভাগে, আকাশপথে এবং জলপথ এমনকী মহাকাশেও একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে তা আমাদের সবার জন্যই উদ্বেগের বিষয়।' রাজনাথের সংযোজন, 'আরও বেশি উদ্বেগজনক, এই অস্বাভাবিক পরিস্থিতিই যেন ধীরে ধীরে নিউ নর্মালে পরিণত হচ্ছে।'

প্রসঙ্গত, হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় জ্বালানি সংকটের আশঙ্কা করছে গোটা বিশ্ব। এই অবস্থায় ভারতও জ্বালানির আমদানির বিকল্প রাস্তা খুঁজছে। ভারতের পাশে এসে দাঁড়াতে চেয়েছে 'বন্ধু রাশিয়া'। কিন্তু রাশিয়া থেকে তেল কিনলে যে আবার আমেরিকার ট্যারিফে ভয়ও বাড়ছিল। তাই কিছুটা সংশয়ে ছিল সরকার। যদিও এমন পরিস্থিতিতে ভারতের প্রতি কিছুটা যেন সদয় হয়েছেন ট্রাম্প। যুদ্ধকালীন পরিস্থিতিতে রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছে আমেরিকা। 

 

Read more!
Advertisement
Advertisement