Advertisement

Ram Navami: হাওড়ায় কাজিপাড়ায় রামনবমীতে অস্ত্র ছাড়া মিছিলে অনুমতি, সুকান্তর প্রশ্ন, 'হিন্দুদের ক্ষেত্রেই কেন সমস্যা?'

রাজ্য প্রশাসনের তরফে নির্দিষ্ট এই রুট নিয়ে আপত্তি জানানো হয়েছিল। পুলিশের আশঙ্কা ছিল, ওই এলাকায় মিছিল হলে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে। তবে আদালত সেই যুক্তি খারিজ করে জানায়, গত বছরও একই রুটে শোভাযাত্রা হয়েছিল এবং তখন কোনও সমস্যা তৈরি হয়নি বা আপত্তি জানানো হয়নি।

সুকান্ত মজুমদার।-ফাইল ছবিসুকান্ত মজুমদার।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Mar 2026,
  • अपडेटेड 4:29 PM IST
  • রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহ ইতিমধ্যেই তুঙ্গে।
  • তারমধ্যেই সামনে রামনবমী, ফলে রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা আরও বেড়েছে।

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহ ইতিমধ্যেই তুঙ্গে। তারমধ্যেই সামনে রামনবমী, ফলে রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা আরও বেড়েছে। এই পরিস্থিতিতে হাওড়ার সংবেদনশীল কাজিপাড়া এলাকায় রামনবমীর শোভাযাত্রা ঘিরে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

পুলিশের আপত্তি সত্ত্বেও আদালত শর্তসাপেক্ষে শোভাযাত্রার অনুমতি দিয়েছে। আগামী ২৬ মার্চ বিকেল ৩টে থেকে সন্ধে ৬টার মধ্যে সর্বাধিক ৫০০ জন অংশগ্রহণকারী নিয়ে এই মিছিল আয়োজন করা যাবে বলে নির্দেশে জানানো হয়েছে।

রাজ্য প্রশাসনের তরফে নির্দিষ্ট এই রুট নিয়ে আপত্তি জানানো হয়েছিল। পুলিশের আশঙ্কা ছিল, ওই এলাকায় মিছিল হলে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে। তবে আদালত সেই যুক্তি খারিজ করে জানায়, গত বছরও একই রুটে শোভাযাত্রা হয়েছিল এবং তখন কোনও সমস্যা তৈরি হয়নি বা আপত্তি জানানো হয়নি।

শুনানির সময় বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন, আগে যে রুটে নির্বিঘ্নে শোভাযাত্রা হয়েছে, সেখানে নতুন করে আপত্তি তোলা যুক্তিসঙ্গত নয়। আদালতের মতে, এ ধরনের আপত্তি অপ্রয়োজনীয় সংশয় তৈরি করে।

বিষয়টিতে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বললেন, 'হিন্দুরা কোনও হামলা করে না। শান্তিপূর্ণভাবেই মিছিল করে। ধর্মীয় সম্প্রতি রেখেই করে সব উৎসব পালিত হয়। অস্ত্র নিয়ে মিছিল নিষিদ্ধ করেছে আদালত। তবে আদালতেরও চিন্তা করা উচিত যে, অন্য ধর্মের যখন মিছিল বেরোয়, সেখানে অস্ত্র থাকলে কেন সমস্যা হয় না। আমার প্রশ্ন, শুধু হিন্দুদের ক্ষেত্রেই কেন সমস্যা।'
তবে অনুমতি দেওয়ার পাশাপাশি আদালত স্পষ্ট করেছে, আয়োজকদের সব নিয়ম মেনে চলতে হবে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে মিছিল করতে হবে। কোনও ধাতব অস্ত্র নিয়ে মিছিল করলে পুলিশ পদক্ষেপ করতে পারবে। আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব থাকবে পুলিশের ওপরই।

প্রতিবছর রামনবমী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে শোভাযাত্রা বের হলেও, কিছু সংবেদনশীল এলাকায় তা ঘিরে বিতর্ক দেখা যায়। সেই প্রেক্ষিতে হাওড়ার কাজিপাড়া নিয়ে আদালতের এই নির্দেশ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement