Advertisement

'গণনাকেন্দ্রের সিসি ফুটেজ প্রকাশ করা হোক', কালীঘাটে মমতার সঙ্গে সাক্ষাৎতের পর অখিলেশের দাবি

বাংলার বিধানসভা নির্বাচনের ভোটগণনা নিয়ে প্রশ্ন তুলে সরব হলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি দাবি করেছেন, ভোটগণনা কেন্দ্রগুলির সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হোক। তাঁর কথায়, 'দয়া করে গণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ দেখান।

ফাইল ছবিফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 May 2026,
  • अपडेटेड 5:10 PM IST
  • বাংলার বিধানসভা নির্বাচনের ভোটগণনা নিয়ে প্রশ্ন তুলে সরব হলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।
  • তিনি দাবি করেছেন, ভোটগণনা কেন্দ্রগুলির সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হোক।

বাংলার বিধানসভা নির্বাচনের ভোটগণনা নিয়ে প্রশ্ন তুলে সরব হলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি দাবি করেছেন, ভোটগণনা কেন্দ্রগুলির সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হোক। তাঁর কথায়, 'দয়া করে গণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ দেখান। ফুটেজগুলো কেন দেখানো হলো না! সাধারণ মানুষকে না দেখাতে চাইলে অন্তত সংবাদমাধ্যমকে দেখান এবং আমাদের ডাকুন। সুপ্রিম কোর্টের বিচারপ্রক্রিয়া যদি সরাসরি সম্প্রচার করা সম্ভব হয়, তবে নির্বাচনের ভোট গণনা কেন নয়?'

অখিলেশ আরও বলেন, 'ইন্ডিয়া জোট জনগণের স্বার্থে এবং গণতন্ত্র রক্ষার জন্য কাজ চালিয়ে যাবে।'

বৃহস্পতিবার দুপুরে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছন সমাজবাদী পার্টি নেতা। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গাড়ি থেকে নেমেই অভিষেককে জড়িয়ে ধরে অখিলেশ বলেন, 'তুমি খুব ভালো কাজ করেছ।' এরপর তিনি মমতার ঘরের দিকে এগিয়ে যান। সেখানে তৃণমূল নেত্রীকে উত্তরীয় পরিয়ে দিয়ে অখিলেশ বলেন, 'আপনি হারেননি।' উত্তরে মমতাও বলেন, 'হ্যাঁ, আমরা হারিনি।' এরপর দু’জন দীর্ঘক্ষণ বৈঠক করেন।

এদিকে, উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মাত্র তিন মাস আগে ভোটকুশলী সংস্থা ‘আই-প্যাক’-এর সঙ্গে চুক্তি করেছিল সমাজবাদী পার্টি। কিন্তু বুধবার আচমকাই সেই সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেন অখিলেশ।
২০২৭ সালের শুরুতে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। 

 

Read more!
Advertisement
Advertisement