Advertisement

RG KAR Death: 'হেঁটে টয়লেটে যেতে গিয়ে পড়ে গেল, আর পারে!' মর্মান্তিক বর্ণনা আরজি করে মৃতার স্ত্রীর

স্ট্রেচার জোটেনি, শ্বাসকষ্ট নিয়ে দোতলার শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু রোগীর। আরজি করের এই মর্মান্তিক ঘটনার বর্ণনা দিলেন খোদ মৃতার স্ত্রী। ঠিক কী ঘটেছিল আরজি করে? কীভাবে মৃত্যু হল ওই প্রৌঢ়ের?

আরজি করে মৃত প্রৌঢ়আরজি করে মৃত প্রৌঢ়
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Mar 2026,
  • अपडेटेड 11:12 AM IST
  • শ্বাসকষ্ট নিয়ে দোতলার শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু
  • আরজি করের মর্মান্তিক ঘটনার বর্ণনা স্ত্রীর
  • ঠিক কী ঘটেছিল আরজি করে?

আরজি কর হাসপাতালে অব্যবস্থার অভিযোগে ফের এক রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক। মৃত বিশ্বজিৎ সামন্তের পরিবারের অভিযোগ, ন্যূনতম পরিকাঠামো টুকুও নেই আরজি কর হাসপাতালে। মৃতের স্ত্রীর আক্ষেপের সুরে প্রশ্ন করেন, 'একটা অসুস্থ রোগী, যাঁর নাক দিয়ে কাল রাতে রক্ত বেরোচ্ছিল, শ্বাসকষ্ট হচ্ছিল, তাঁকে একটা স্ট্রেচার দেওয়া হল না। সিঁড়ি ভেঙে দোতলায় শৌচালয়ে যেতে হল। আর পারে? সরকার এগুলো দেখে না?'

ঠিক কী ঘটেছিল আরজি করে?
নিমতার বাসিন্দা বিশ্বজিৎ সামন্তকে রবিবার রাতে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে আরজি করের ট্রমা কেয়ার বিভাগে ভর্তি করা হয়। পরিবারের দাবি, প্রাথমিক চিকিৎসার পর নাক থেকে রক্ত বেরনো বন্ধ হয়। তারপর কিছুটা সুস্থবোধও করছিলেন তিনি। তবে ভোরবেলা শৌচালয়ে যাওয়ার প্রয়োজন পড়ে। পরিবারের অভিযোগ, হাসপাতালের কর্মীরা জানান, ট্রমা কেয়ার বিভাগের ওই তলায় কোনও টয়লেট নেই। ট্রমা সেন্টারের বাইরে প্রায ১০০ মিটার দূরে থাকা সুলভ শৌচালয় ব্যবহার করতে বলা হয় তাঁকে। বারবার স্ট্রেচারের অনুরোধ করলেও তা দেওয়া হয়নি প্রৌঢ়কে। 

পরিস্থিতির চাপে শ্বাসকষ্ট নিয়েই বিশ্বজিৎ সামন্তকে হেঁটে যেতে হয় শৌচালয় পর্যন্ত। প্রায় ৫০ মিটার হাঁটার পর দোতলায় ওঠার চেষ্টার সময়ে অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের স্ত্রী ইলা সামন্ত বলেন, 'কষ্ট করে হেঁটে যেতে গিয়ে হঠাৎ পড়ে গেলেন। ডাক্তার দেখে বললেন, উনি আর নেই! অনেক আশা নিয়ে আমরা হাসপাতালে আসি। আরজি করে আসি। কিন্তু এখানে তো সুস্থ মানুষও অসুস্থ হয়ে মারা যাচ্ছেন!’ তাঁর আরও সংযোজন, 'সরকার এগুলো দেখে না? এই সমস্যাগুলোর সমাধান করে না কেন?'

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, লিফট খারাপ এবং ট্রমা বিভাগের নিকটবর্তী শৌচালয় অপরিষ্কার থাকার কারণে ওই রোগীকে দূরের শৌচালয়ে যেতে বলা হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে বিশ্বজিৎ সামন্তের। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আপাতত এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে টালা থানার পুলিশ।
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement