Advertisement

Ritabrata Banerjee: 'বিদ্রোহী' TMC-তেও ফাটল? ঋতব্রত তো বলছেন, 'বিধায়কদের সংখ্যা আরও বাড়বে'

বিদ্রোহী শিবিরেই পাল্টা বিদ্রোহের ইঙ্গিত মিলেছে। তবে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতব্রত বলেন, 'একটাই কথা বলব, নম্বর ক্রমশই বাড়বে।' জানান, তিনি সম্পূর্ণ কনফিডেন্ট।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 05 Jun 2026,
  • अपडेटेड 1:10 PM IST
  • বিদ্রোহী শিবিরেই পাল্টা বিদ্রোহের ইঙ্গিত মিলেছে
  • ঋতব্রত বলেন, 'নম্বর ক্রমশই বাড়বে'
  • বিধায়কের সঙ্গে কমবে না বলেও নিশ্চিত তিনি

বিদ্রোহী শিবিরেই পাল্টা বিদ্রোহের ইঙ্গিত মিলেছে। ৬০ জন বিধায়কের সমর্থন নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা মনোনীত হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অথচ সেই শিবিরেই আওয়াজ ওঠে, ‘মমতাকেই দলনেত্রী দেখতে চাই’। এই নিয়ে প্রশ্ন করা হলে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতব্রত বলেন, 'একটাই কথা বলব, নম্বর ক্রমশই বাড়বে।'

এদিন স্বর্ণকমল সাহা এবং সন্দীপন সাহার বাড়ি থেকেই প্রেস কনফারেন্স করে তৃণমূলের পরিষদীয় দলের বিধায়করা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, 'যে নম্বর আমরা বিধানসভায় দেখিয়েছি, তা দুই তৃতীয়াংশের অনেকটাই বেশি। তবে একটাই কথা বলব, এই সংখ্যা ক্রমশই বাড়তে থাকবে। যখন বিধানসভার অধিবেশন হবে, তখন সংখ্যা আরও উপরে থাকবে। সংখ্যা কমে যাওয়ার কোনও সম্ভাবনাই নেই।'

তৃণমূলের আরও জয়ী বিধায়করাও কি তাঁর শিবিরে যোগ দেবেন? ঋতব্রত বলেন, 'এখনই কারও নাম বলব না। তবে অপেক্ষা করুন, দেখতে পাবেন। অন্য প্রতিনিধিদের কথা আমি জানি না, তবে আমাদের শিবিরে বিধায়কের সংখ্যা বাড়বে, আমি নিশ্চিত ভাবে বলতে পারি।'

বিধায়কের পর তৃণমূলের সাংসদদের মধ্যেও বিদ্রোহ দেখা যেতে পারে বলে জল্পনা তুঙ্গে। অভিষেকের বিরোধিতা করতে দেখা যেতে পারে অনেক সাংসদকেই, ভাঙনও অবিসম্ভাবি বলছেন রাজনৈতিক কারবারিরা। সে প্রসঙ্গে তাঁর সঙ্গে কারও যোগাযোগ হয়েছে ক না, এ প্রশ্নের উত্তরে ঋতব্রত বলেন, 'গত এক সপ্তাহে আমার তৃণমূলের কোনও সাংসদের সঙ্গে যোগাযোগ হয়নি। প্রাক্তন সাংসদ হিসেবে আমার এমনিতে যোগাযোগ রয়েছে, তবে এর মধ্যে কথা হয়নি কারও সঙ্গেই।'

এদিকে, প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নেতৃত্বে স্বর্ণকমল সাহার বাড়ির সামনে বৃহস্পতিবার যে বিক্ষোভ প্রদর্শন হয়েছে, তা নিয়ে নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের করেছেন সন্দীপন সাহা। ঋতব্রত বলেন, 'অন্য বিধানসভা থেকে লোক নিয়ে এসে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়। ঘটনার তীব্র নিন্দা করছি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের হয়েছে। যাঁর নেতৃত্বে এই অরাজক ঘটনা ঘটল, আমাদের মনে হয় শুভেন্দু অধিকারী বা শমীক ভট্টাচার্য এই ঘটনাকে সমর্থন করবেন না।' 

Advertisement

প্রিয়াঙ্কা টিব্রেওয়াল রাজনৈতিক ভাবে না ব্যক্তিগত ভাবে এই ঘটনা ঘটিয়েছেন? প্রশ্ন তৃণমূলের পরিষদীয় দলের। তাঁরা বলেন, যখনই কোনও ঘটনা ঘটছে বলা হচ্ছে জনরোষ। কিন্তু প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এন্টালির মনোনীত প্রার্থী ছিলেন। BJP-র রাজ্য সভাপতির কাছে এই শিবির জানতে চেয়েছে, প্রিয়াঙ্কা টিব্রেওয়াল কি তবে দলের কেউ নন?

 

Read more!
Advertisement
Advertisement