Advertisement

Trinamool Congress Crisis: জোড়াফুল কার? দিল্লিতে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে ঋতব্রতরা

তৃণমূল এখন দুই শিবিরে বিভক্ত। 'কালীঘাট তৃণমূল' ও'ঋতব্রত-তৃণমূল'। দল একটাই। কিন্তু এখন তা আসল-নকলের দ্বন্দ্বে ভেঙে চুরমার। আর এই আবহেই তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ ও দলীয় প্রতীকের অধিকার নিয়ে লড়াই এবার দিল্লির নির্বাচন কমিশনের দরবারে পৌঁছচ্ছে। বৃহস্পতিবার বেলা ১২টায় দিল্লির মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠী।

প্রতীক হাতছাড়া মমতার?প্রতীক হাতছাড়া মমতার?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Jul 2026,
  • अपडेटेड 4:19 PM IST

তৃণমূল এখন দুই শিবিরে বিভক্ত। 'কালীঘাট তৃণমূল' ও'ঋতব্রত-তৃণমূল'।  দল একটাই। কিন্তু এখন তা আসল-নকলের দ্বন্দ্বে ভেঙে চুরমার। আর এই আবহেই তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ ও দলীয় প্রতীকের অধিকার নিয়ে লড়াই এবার দিল্লির নির্বাচন কমিশনের দরবারে পৌঁছচ্ছে। বৃহস্পতিবার বেলা ১২টায় দিল্লির মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠী। বৈঠকে অংশ নিতে বুধবারই কলকাতা থেকে দিল্লি রওনা দেন ঋতব্রত।

বৃহস্পতিবার বেলা ১২টায় দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে হাজিরা দেবে ঋতব্রত শিবির। সেখানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সরাসরি বৈঠকে বসবেন তাঁরা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই হাই-ভোল্টেজ বৈঠকে উপস্থিত থাকবেন তাঁর শিবিরের আরও ৯ জন হেভিওয়েট বিধায়ক। দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে নিজেই সেকথা জানিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, এর আগে  একই দাবি নিয়ে রাজ্যের সিইও (CEO) দফতরে গিয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তাঁর অনুগামীরা। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তের এক্তিয়ার জাতীয় নির্বাচন কমিশনের হাতে থাকায়, তাঁরা সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছিলেন। আজ, বুধবার নির্বাচন কমিশনের তরফ থেকে তাঁদের সেই আর্জি মঞ্জুর করে বৃহস্পতিবার বৈঠকের সবুজ সংকেত দেওয়া হয়েছে। 

নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের নিয়ন্ত্রণ দখলে মরিয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির। কলকাতার সিইও অফিসে গিয়ে ঋতব্রত শিবিরের পাঁচ বিধায়ক  তাঁদের তথাকথিত ‘বিশেষ অধিবেশনে’র নথি জমা দিয়ে এসেছেন। দাবি করে এসেছেন, আসল তৃণমূল তাঁরাই। দলের কর্মসমিতিও নতুন করে গঠিত হয়েছে। সেদিনই দিল্লিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করার সময়ও চেয়েছিলেন তাঁরা। বৃহস্পতিবার কমিশন সেই সময় দিয়েছে।

 দিল্লির নির্বাচন কমিশন সূত্রের খবর, বৃহস্পতিবার বেলা ১২টার সময় ঋতব্রতপন্থীদের ১০ সদস্যের এক প্রতিনিধি দল দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনের দফতরে গিয়ে দেখা করবেন। এই বৈঠকে ঋতব্রতরা নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে জ্ঞানেশ কুমারের কাছে দলের প্রতীক ও তহবিলের অধিকার দাবি করতে চলেছেন। কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করার জন্য বুধবার বিকালেই দিল্লি রওনা দিচ্ছেন ঋতব্রত তৃণমূলের প্রতিনিধিরা।  আগামিকালের বৈঠকে ঋতব্রত শিবির যদি নিজেদের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা ও উপযুক্ত নথিপত্র প্রমাণ করতে পারে, তবে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর কালীঘাটের শিবিরের হাত থেকে তৃণমূলের আইকনিক ‘জোড়াফুল’ প্রতীক এবং দলীয় তহবিল হাতছাড়া হওয়ার এক প্রবল সম্ভাবনা তৈরি হবে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement