Advertisement

Sahitya Aajtak Kolkata 2023: নেতাজি বেঁচে থাকলে ভারত আজ বিশ্বের সেরা দেশ হত : সুখেন্দুশেখর

নেতাজির আজাদ হিন্দ ফৌজকে নিয়ে কোনও বই লেখা হয়নি। নেতাজি এক সময় বই লিখেছিলেন। তিনি সেখানে জানিয়েছিলেন, স্বাধীনতার পর দেশকে কীভাবে নির্মাণ করা হবে।

সুখেন্দু শেখর রায় সুখেন্দু শেখর রায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Feb 2023,
  • अपडेटेड 5:59 PM IST
  • দেশে অমৃত মহোৎসব হচ্ছে স্বাধীনতার
  • কিন্তু সেখানে নেতাজি ব্রাত্য
  • দাবি করলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়


দেশে অমৃত মহোৎসব হচ্ছে স্বাধীনতার। কিন্তু সেখানে নেতাজি ব্রাত্য। দাবি করলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। তিনি সাহিত্য আজতকে দাবি করেন, নেতাজি দেশের সবথেকে বড় নেতা ছিলেন। তিনি বেঁচে থাকলে ভারত বিশ্বের সব থেকে বড় দেশ হত। সমৃদ্ধশালী দেশ হত। 

তিনি আরও দাবি করেন, নেতাজির আজাদ হিন্দ ফৌজকে নিয়ে কোনও বই লেখা হয়নি। নেতাজি এক সময় বই লিখেছিলেন। তিনি সেখানে জানিয়েছিলেন, স্বাধীনতার পর দেশকে কীভাবে নির্মাণ করা হবে। সেখানে তিনি জানিয়েছিলেন, জাতীয়তাবাদকে গুরুত্ব দিতে হবে। ফেডেরাল স্ট্রাকচারকে মানতে হবে। অর্থনীতিক ভিত্তি সুদৃঢ় করতে হবে। প্ল্যানিং কমিশনও বানিয়েছিলেন। তবে দেশের সরকার আজ তা মানে না। তাই আমার মনে হয় নেতাজিকে নিয়ে নেতারা কথা বললেও তাঁরা মানেন না।'  

তিনি আরও দাবি করেন, আজাদ হিন্দ ফৌজকে নিয়ে কোনও কেন্দ্র সরকার কোনও বই প্রকাশ করা হয়নি। কেন ?  আজাদ হিন্দ ফৌজের ২৬ হাজার জন শহিদ হয়েছিলেন। কোনও ছাত্র-ছাত্রী সেকথা জানে না। এর থেকে লজ্জার আর কি হতে পারে ? তাদের জন্যও তো দু ফোঁটা চোখের জল ফেলা যেত না?' 

তিনি আরও দাবি করেন, স্বাধীনতা এসেছে অহিংসার মাধ্যমে। তা একদমই ঠিক নয়। আজও সত্যি নয়। নেতাজির যে ত্যাগ তা অস্বীকার করা যায় না।  নেতাজির মৃত্যু নিয়ে রহস্য এখনও মেটেনি। সেটা নিয়ে রাজনীতি হয়েছে। এখনও অনেক ফাইল আছে। অথচ তা প্রকাশ করা হয়নি। 

সুখেন্দুবাবু জানান, হরিপুরা কংগ্রেসে নেতাজি যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণ সবার পড়া দরকার। নেতাজি যে কাজ করেছিলেন, তা আজও পৃথিবীর কেউ করতে পারেনি। নেতাজির যে ইতিহাস, ঐতিহ্য তা আজও অটুট। 

 

 

Read more!
Advertisement
Advertisement