Advertisement

Samik Bhattacharya: শমীক কি যাচ্ছেন মোদী মন্ত্রিসভায়? 'অবান্তর প্রশ্ন,' বলছেন BJP রাজ্য সভাপতি, কিন্তু...

শমীক ভট্টাচার্যের কেন্দ্রীয় মন্ত্রী হওয়া প্রায় পাকা হয়ে গেল? সে কারণেই কি পরবর্তী রাজ্য BJP সভাপতি বাছতে দিল্লির বৈঠকে গিয়েছিলেন শুভেন্দু? নানা জল্পনার মাঝেই এই নিয়ে মুখ খুলেছেন খোদ শমীক। বলেছেন, 'এ সব অবান্তর'।

শমীক ভট্টাচার্য শমীক ভট্টাচার্য
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 Nov 2026,
  • अपडेटेड 1:41 PM IST
  • শমীক ভট্টাচার্যের কেন্দ্রীয় মন্ত্রী হওয়া পাকা?
  • পরবর্তী রাজ্য BJP সভাপতি বাছতে দিল্লিতে গিয়েছিলেন শুভেন্দু?
  • শমীক লেছেন, 'এ সব অবান্তর'

দিল্লির ৭ জনকল্যাণ মার্গে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন অমিত শাহ এবং নীতিন নবীন। তারপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও দিল্লি উড়ে গিয়েছিলেন। যোগ দিয়েছিলেন এমনই এক উচ্চপর্যায়ের বৈঠকে। তবে কি শমীক ভট্টাচার্যের কেন্দ্রীয় মন্ত্রী হওয়া প্রায় পাকা হয়ে গেল? সে কারণেই কি পরবর্তী রাজ্য BJP সভাপতি বাছতে দিল্লির বৈঠকে গিয়েছিলেন শুভেন্দু? নানা জল্পনার মাঝেই এই নিয়ে মুখ খুলেছেন খোদ শমীক। 

চলতি মাসেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের জোরাল সম্ভাবনা রয়েছে। সেখানেই কি জায়গা পেতে চলেছেন শমীক ভট্টাচার্য? এই নিয়ে জল্পনা এখন তুঙ্গে। কিন্তু প্রশ্ন হল, শমীক ভট্টাচার্য কি রাজ্য় ছেড়ে দিল্লি যেতে চাইবেন? শমীক ভট্টাচার্যকে কেন্দ্রীয় মন্ত্রী করা হলে, তার নেপথ্য়ে কি BJP-র রাজ্য নেতৃত্বের কোনও অন্তর্দ্বন্দ্ব রয়েছে? তাই কি শমীক ভট্টাচার্যকে কেন্দ্রীয় মন্ত্রী করে দিল্লি নিয়ে গিয়ে সংঘাত থামানোর কৌশল নিতে পারেন মোদী-শাহরা? 

শমীক ভট্টাচার্যকে অবশ্য সাংবাদিকরা এ প্রশ্ন করতে তিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেন, 'এ সব অবান্তর প্রশ্নের কোনও উত্তর হয় না। এগুলো বলে  অস্থিরতা তৈরি করার কোনও মানে হয় না। আমি মুখ্যমন্ত্রীকে বলব এগুলো যাতে না হয় তা দেখতে।'

শমীক ভট্টাচার্য কেন্দ্রীয় মন্ত্রী হলে রাজ্য BJP সভাপতি কে হতে পারে তা নিয়েও নানা জল্পনা চলছে। উঠে এসেছে লকেট চট্টোপাধ্যায়, এমনকী ফের একবার সুকান্ত মজুমদারকে এই পদে ফিরিয়ে আনা হতে পারে বলেও কানাঘুষো চলছে। 

তবে শমীক ভট্টাচার্যকে পূর্ণমন্ত্রী করা হবে কি না, তা নিয়ে কোনও ইঙ্গিত মেলেনি। তেমনটা হলে এই প্রথম মোদী মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী পাবে বাংলা। 

এ দিকে, শমীকের পাশাপাশি মোদীর ক্যাবিনেটে ঠাঁই হতে পারে NCPI সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়েরও। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুপির পর, ২০ জন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে NCPI-তে মিশে গেছেন। সমর্থন জানিয়েছেন BJP  নেতৃত্বাধীন NDA-কে। সুদীপ বন্দ্যোপাধ্যায় সেই তালিকাতে রয়েছেন প্রথমসারিতেই। DA-এর বৈঠক থেকে শুরু করে, প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট, দিল্লিতে অমিত শাহর সঙ্গে একান্তে সাক্ষাৎ থেকে নবান্নে মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর বৈঠক। সর্বত্র সামনের সারিতে দেখা গিয়েছে তাঁকে। এমনকী সম্প্রতি লক্ষ্মী পুজোতে, তাঁর বাড়িতেও ঘুরে এসেছেন শুভেন্দু অধিকারী। এই আবহে রাজনৈতিক মহলে জোর জল্পনা, মোদীর ক্যাবিনেটে রদবদল হলে ঠাঁই হতে পারে এই প্রাক্তন তৃণমূলের শীর্ষনেতার? 
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement