Advertisement

Abhishek Banerjee: 'আমরা সংযত বলেই তৃণমূল অক্ষত,' অভিষেককে মারধরের ঘটনায় মন্তব্য শমীকের

সোনারপুরের রাস্তায় জনরোষের শিকার হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে মারধর করা হল, ছেঁড়া হল জামা, ছোড়া হল ডিম। তাঁর প্রাণ সংশয় পরস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করলেন কুণাল ঘোষ, ডেরেক ও'ব্রায়েনরা। কী প্রতিক্রিয়া দিলেন শমীক ভট্টাচার্য?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা নিয়ে কী বললেন শমীক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা নিয়ে কী বললেন শমীক
Aajtak Bangla
  • সোনারপুর ,
  • 30 May 2026,
  • अपडेटेड 6:09 PM IST
  • জনরোষের শিকার হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
  • মারধর করা হল, ছেঁড়া হল জামা, ছোড়া হল ডিম
  • কী প্রতিক্রিয়া দিলেন শমীক ভট্টাচার্য?

ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত দলীয় কর্মীর বাড়িতে যেতে গিয়ে নিজেই আক্রান্ত হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোনারপুরের রাস্তায় জনরোষের শিকার হলেন তিনি। জুটল জনতার মার, ছিঁড়ল জামা, গায়ে ছোড়া হল ডিম। গোটা ঘটনা প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের সাংসদ ডেরেক ও'ব্রায়েন, দলের বিধায়ক কুণাল ঘোষ। কী বলছেন রাজ্য BJP সভাপতি শমীক ভট্টাচার্য? 

হিংসা থেকে বিরত থাকুন সকলে, এমনটাই চাইছেন শমীক ভট্টাচার্য। তাঁর কথায়, 'এখানে আর হিংসার রাজনীতি চলবে না। এগুলো সুস্থ সমাজে কাম্য নয়।' রাজ্য BJP সভাপতি আরও বলেন, 'ক্ষোভ থাকতেই থাকতে পারে, কিন্তু এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছেন, তা সুস্থ, স্বাভাবিক, গণতান্ত্রিক সমাজে কাম্য নয়। এর সঙ্গে আমার দল দূর-দূর পর্যন্ত যুক্ত নয়।' পুরনো কথা মনে করিয়ে শমীক আরও বলেন, 'বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারীকে গাড়ির মধ্যে জীবন্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল উত্তরবঙ্গে। ১০৪ বার হাইকোর্টে তাঁকে যেতে হয়েছিল সভা-সভিতি করার অনুমতি চেয়ে। যা অত্যাচার তৃণমূল করেছে আমাদের কর্মী-মহিলাদের সঙ্গে। আজ আমরা সংযত আছি বলেই তৃণমূল অক্ষত আছে।'

রাজ্য প্রশাসনের উপর তীব্র ক্ষোভ উগরে দেন কুণাল ঘোষ। তিনি বলেন, 'সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা ও অসভ্যতার তীব্র প্রতিবাদ করছি। নিরাপত্তা তুলে নিয়ে হামলার জের আমরা রাজীব গান্ধীর সময়ে দেখেছি। আবার একই প্রবণতা। এটা হল কী করে? পুলিশ প্রশাসন কী করছিল? কেন অভিষেককে ঘিরে এই তান্ডব এতক্ষণ চলতে দেওয়া হল?'

একইসঙ্গে তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনের প্রশ্ন, 'বাংলায় এ সব কী হচ্ছে? দেশের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল তৃণমূল কংগ্রেস। ভোট পরবর্তী হিংসায় BJP-র দুষ্কৃতীদের হতে খুন হওয়া দলীয় কর্মীর বাড়িতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁকে মারধর করা হল, আক্রমণ করল BJP সমর্থকরা। তাঁর প্রাণ সংশয় পরিস্থিতি তৈরি হল। পুলিশ কই? গণনার দিন থেকেই তাঁর নিরাপত্তা কেন তুলে নেওয়া হল? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দিন।'

Advertisement

সামজবাদী পার্টি সাংসদ অখিলেশ যাদব বলেন, 'বাংলার তৃণমূল কংগ্রেসের শীর্ষনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়জির উপর প্রাণঘাতী হামলা হয়েছে। এই হামলা প্রমাণ করছে বাংলার BJP সরকার হিংসার রাজনীতি চাইছে। এই স্পর্শকাতর পরিস্থিতিতেও পুলিশ-প্রশাসনের কোনও দেখা মিলল না। এটা ষড়যন্ত্র।'

 

Read more!
Advertisement
Advertisement