Advertisement

West Bengal Weather Update: ষষ্ঠীতেও বৃষ্টি থেকে রেহাই নেই, কলকাতা সহ কোন কোন জেলা ভিজবে?

ষষ্ঠীতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে ভারী নয়, হালকা বর্ষণ হবে। এখন প্রশ্ন হল, কোন কোন জেলা ভিজবে? কলকাতায় কি বৃষ্টি হবে? পুজোর অন্যান্য দিন কেমন থাকবে আবহাওয়া? লেটেস্ট আপডেট জেনে নিন।

ষষ্ঠীতে কেমন থাকবে আবহাওয়া? (ছবি: পিক্সেলস)ষষ্ঠীতে কেমন থাকবে আবহাওয়া? (ছবি: পিক্সেলস)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Oct 2026,
  • अपडेटेड 7:07 AM IST
  • ষষ্ঠীতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর
  • তবে ভারী নয়, হালকা বর্ষণ হবে
  • কোন কোন জেলা ভিজবে? কলকাতায় কি বৃষ্টি হবে?

পঞ্চমী থেকে শুরু হয়েছে বৃষ্টি। আর সেই ট্রেন্ড আজও বর্তমান। ষষ্ঠীর শুভ সকালেও আকাশের মুখ ভার। দেখা মিলছে কালো মেঘের। এমন পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, আজও কি বৃষ্টি হবে? এই উত্তরটা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, আজও মেঘলা থাকতে পারে আকাশ। সেই সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তাই আজ ঠাকুর দেখতে গেলে অবশ্যই সঙ্গে রাখুন ছাতা। নইলে ভিজতেই হবে। 

এমন পরিস্থিতিতে আর সময় নষ্ট নয়, বরং ষষ্ঠী থেকে শুরু করে পুজোর কয়েকদিনের আবহাওয়ার লেটেস্ট আপডেট জেনে নিন।

কী জানিয়েছে আবহাওয়া দফতর? 
ষষ্ঠীর আবহাওয়া নিয়ে বড় আপডেট দিয়েছে হাওয়া অফিস। তারা জানিয়েছে, আজ বৃষ্টির আশঙ্কা থাকছে। তবে বেশি বর্ষণের সম্ভাবনা নেই। বরং হালকা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে আকাশ থাকতে পারে মেঘলা। আর শুধু ষষ্ঠী নয়, সপ্তমীতেও একই হাল থাকতে পারে আবহাওয়ার। 

ষষ্ঠীতে কোথায় কোথায় বৃষ্টি? 
শুক্রবার কলকাতায় মেঘলা থাকবে আকাশ। তবে কোনও কোনও সময় হালকা বৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই যাঁরা কলকাতার প্যান্ডেলে ঘুরবেন বলে প্ল্যান করেছেন, তাঁরা অবশ্যই সঙ্গে রাখুন ছাতা। তাহলেই ভিজবেন না। 

যদিও শুধু কলকাতা নয়, এর পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বিচ্ছিন্নভাবে বৃষ্টিও হতে পারে। তবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও খুব বৃষ্টি নয়, এই দুই জেলাতেও হালকা বৃষ্টিই হবে। 

সপ্তমীতে কেমন থাকবে আবহাওয়া? 
ষষ্ঠীর মতোই হাল থাকবে সপ্তমীর আবহাওয়ার। শনিবার দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুরের মতো জেলায় বৃষ্টির সম্ভাবনা ছাকছে। অধিকাংশ জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। তবে কোথাও কোথাও মাঝারি বৃ্ষ্টির দেখাও মিলবে। 

অষ্টমী থেকেই বদলে যাবে আবহাওয়া
দুই সপ্তমীতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদিও সোমবার, অর্থাৎ অষ্টমী থেকে হাওয়া বদলের সম্ভাবনা প্রবল। ওই দিন থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টিপাত কমবে। উল্টে ভোরের দিকে হালকা শীত শীত ভাব অনুভূত হতে পারে। দিনের গড় তাপমাত্রা কমে যাবে। 

Advertisement

উত্তরবঙ্গের আবহওয়ার আপডেট
শুক্রবার ও শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। যদিও আবহাওয়া বদলে যাবে রবিবার থেকে। ওই দিন রোদ থেকে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে পাহাড়ে। তাই পুজোর ছুটিতে যাঁরা বেড়াতে যাচ্ছেন, তাঁরা কাঞ্চনজঙ্ঘার দেখা পেতেই পারেন। 

 

Read more!
Advertisement
Advertisement