Advertisement

মোদীর ছবি জ্বালিয়ে সিগারেটে আগুন যুবকের, ছেলে গ্রেফতার হতেই ক্ষমাপ্রার্থী বাবা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে সিগারেট জ্বালানোর অভিযোগে গ্রেফতার যুবক। ধৃতের নাম সৌমিক চট্টোপাধ্যায়। এই ঘটনা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

'সমর্থন করি না', বলছেন বাবা'সমর্থন করি না', বলছেন বাবা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Jul 2026,
  • अपडेटेड 4:05 PM IST

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে সিগারেট জ্বালানোর অভিযোগে গ্রেফতার যুবক। ধৃতের নাম সৌমিক চট্টোপাধ্যায়। এই ঘটনা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। প্রসঙ্গত, নিটের প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে শুক্রবার কলকাতায় বিভিন্ন বাম ছাত্র সংগঠনের ডাক দিয়েছিল। এই মিছিল থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে আগুন ধরিয়ে তা থেকে সিগারেট ধরানোর অভিযোগে সৌমিককে গ্রেফতার করে  বারাসত থানার পুলিশ। 

নিট আন্দোলন ইস্যুতে গত শুক্রবার পথে নেমেছিল‘আরশোলা’রা। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা-সহ নিট ইস্যুতে , শুক্রবার কলকাতায় কর্মসূচি ছিল এসএফআই ও ‘আরশোলা’দের। শিয়ালদা থেকে এই কর্মসূচি ছিল। বারাসত থানা এলাকার বাসিন্দা সৌমিক চট্টোপাধ্যায় শিয়ালদাতে ওই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। অভিযোগ, বিক্ষোভ চলার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে আগুন ধরানো হয়! শুধু তাই নয়, সেই ছবির আগুন থেকেই সিগারেট ধরাতে দেখা যায়! অভিযোগ, সেই সিগারেট ধরানোর সময়ের ছবি তোলা হয়েছিল। ওই ছবি সামাজিক মাধ্যমে পোস্টও করেছিলেন সৌমিক!

সামাজিক মাধ্যমে সেই ছবি দেখার পরেই স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়ায়। বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ওই যুবক বারাসত-বাদু এলাকার বাসিন্দা। অভিযোগ পেয়ে পুলিশ সৌমিককে গ্রেফতার করে। ধৃতকে প্রথমে থানায় নিয়ে যাওয়া হয়। শনিবার  ধৃতকে বারাসত আদালতে নিয়ে তোলা হয়। বারাসত থানার বাইরে বিজেপি কর্মীরা বিক্ষোভও দেখান। ছেলেকে গ্রেফতারের বিষয়ে সৌমিক চট্টোপাধ্যায়ের বাবা জানান, 'আপত্তিকর পোস্ট করে ফেলেছে, আমার ফ্যামিলিতে কখনও আশা করিনি , দুর্ভাগ্যজনক,   সমর্থন করি না, আইনের ওপর আস্থা আছে। '

Read more!
Advertisement
Advertisement