
আগামী রবিবার, ২২ নভেম্বর ১৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ এই মর্মে একটা নির্দেশিকা জারি করেছেন। যার ফলে ওই দিন হাওড়া থেকে কলকাতা এবং কলকাতা থেকে হাওড়া যাওয়ার ক্ষেত্রে আগেভাগে বিকল্প রাস্তা জেনে রাখা জরুরি। নইলে আদতে সময় নষ্ট হবে।
কখন বন্ধ ব্রিজ?
এই বিষয়টি নিয়ে নির্দেশিকা দিয়েছে কলকাতা পুলিশ। তারা জানিয়েছে, রবিবার সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু।
কেন বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু?
দ্বিতীয় হুগলি সেতুর বয়স হয়েছে। সেই কারণে এই ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজ চলছে। ব্রিজের বিয়ারিং থেকে শুরু করে কেবল সহ একাধিক অংশে মেরামতির কাজ হচ্ছে। যার ফলে অনেক রবিবারই বন্ধ থাকছে সেতু।
পুলিশের তরফে জানান হয়েছে, ২২ নভেম্বর, রবিবারও এই সেতুতে মেরামতির কাজ চলবে। যার ফলে ওই সময় ব্রিজের উপর দিয়ে কোনও যান চলাচল করবে না। ওই ১৬ ঘণ্টা বিকল্প রাস্তা দিয়ে যাতায়াত করতে হবে।
এখন প্রশ্ন হল, ওই দিন ঠিক কোন রাস্তা বিকল্প হিসেবে চালু থাকছে? আসুন জেনে নেওয়া যাক।