Advertisement

খাদ্য ভবনের পাঁচতলা থেকে পড়ে গেলেন আধিকারিক, কারণ নিয়ে ধোঁয়াশা

একজন শীর্ষ সরকারি আধিকারিক কীভাবে পঞ্চম তলা থেকে পড়ে গেলেন, তা নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

খাদ্য ভবনের পাঁচতলা থেকে পডে গেলেন আধিকারিক খাদ্য ভবনের পাঁচতলা থেকে পডে গেলেন আধিকারিক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Jun 2026,
  • अपडेटेड 4:38 PM IST
  • কলকাতার খাদ্য ভবনে চাঞ্চল্যকর ঘটনা
  • খাদ্য ভবনের পঞ্চম তলা থেকে নিচে পড়ে গুরুতর জখম কৃষি দফতরের যুগ্ম কমিশনার তথা WBCS আধিকারিক ইন্দ্রদেব ভট্টাচার্য

কলকাতার খাদ্য ভবনে চাঞ্চল্যকর ঘটনা। খাদ্য ভবনের পঞ্চম তলা থেকে নিচে পড়ে গুরুতর জখম কৃষি দফতরের যুগ্ম কমিশনার তথা WBCS আধিকারিক ইন্দ্রদেব ভট্টাচার্য।

একজন শীর্ষ সরকারি আধিকারিক কীভাবে পঞ্চম তলা থেকে পড়ে গেলেন, তা নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং অন্যান্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।

জানা গিয়েছে, পড়ে যাওয়ার ফলে ইন্দ্রদেব ভট্টাচার্যের মাথার পিছন, গাল, চোখ এবং মুখে গুরুতর আঘাত লেগেছে। তাঁকে দ্রুত উদ্ধার করে কলকাতার SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। হাসপাতাল সূত্রে খবর, তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনীয় সমস্ত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ওই অফিসের কর্তব্যরত এক কর্মী বলেন, 'একটা আওয়াজ হল। এসে দেখি এই কোণে এসে পড়েছেন। এখানে আরও অনেকে ছিলেন। মাথার পিছন থেকে রক্ত পড়ছিল। কাপড় চাপা দিয়ে অফিসের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে, এই ঘটনার নেপথ্যে কোনও দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এখনও পর্যন্ত ঘটনার কারণ সম্পর্কে কোনও সরকারি বা আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ কোনও সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছে না। খাদ্য ভবনের মতো গুরুত্বপূর্ণ সরকারি ভবনে এমন ঘটনায় প্রশাসনিক মহলেও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Read more!
Advertisement
Advertisement