Advertisement

NCPI and TMC: NCPI-এর ফাটল চওড়া? কয়েকজন MP অনেকদিন ধরেই 'দিদি' 'দিদি' করছেন: সূত্র

তাহলে কি এই সাংসদরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন? নাকি ২০ জন সাংসদেরই জায়গা হয়ে যাবে বিজেপি-তে? আবার মমতার তৃণমূলে কয়েকজন সাংসদের ঘর ওয়াপসিও হতে পারে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে চান কয়েকজন বিদ্রোহী সাংসদমমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে চান কয়েকজন বিদ্রোহী সাংসদ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Jul 2026,
  • अपडेटेड 4:45 PM IST
  • 'কয়েকজন সাংসদ প্রথম থেকেই এনসিপিআই শিবিরে খুশি নন'
  • কয়েকজন তৃণমূল কংগ্রেসে ফিরতে পারেন
  • খলিলুর রহমান, ইউসুফ পাঠান, আবু তাহের খানদের কী অবস্থান?

তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ২০ জন সাংসদের শিবির NCPI-তে বড়সড় ভাঙন কি সময়ের অপেক্ষা? কয়েকদিন ধরে নানা ঘটনায় তার ইঙ্গিত মিলছে। এহেন আবহে bangla.aajtak.in-কে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানালেন, NCPI-তে বেশ কয়েকজন সাংসদ খুশি নন। কয়েকজন সাংসদ যেমন বিজেপি-তে যোগ দিতে মরিয়া। তেমনই কয়েকজনের আবার দমবন্ধ লাগছে। তাঁরা চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসেই ফিরে যেতে।

'কয়েকজন সাংসদ প্রথম থেকেই এনসিপিআই শিবিরে খুশি নন'

ওই সূত্রের কথায়, 'কয়েকজন সাংসদ প্রথম থেকেই এনসিপিআই শিবিরে খুশি নন। তাঁদের একরকম বলা হয়েছিল, পরে অন্যরকম হল। এমনকী নিজেদের সংসদীয় এলাকাতেও নানা রোষের মুখে পড়তে হচ্ছে।' তবে ওই সাংসদরা কারা, তাঁদের নাম এখনই প্রকাশ করতে রাজি হলেন না তিনি। এই পরিস্থিতিতে প্রকাশ্যে বোমা ফাটালেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বুধবারই সৌগতকে দেখা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বসে লাঞ্চ সারছেন। তাঁর সঙ্গে রয়েছেন শত্রুঘ্ন সিনহাও। এই ছবিটি ঘিরে যখন সৌগত ও শত্রুঘ্নর দলবদলের জল্পনা শুরু হয়েছে, তখনই সৌগত দাবি করলেন, নাড্ডার সঙ্গে লাঞ্চ করেননি।

কয়েকজন তৃণমূল কংগ্রেসে ফিরতে পারেন

তারপরেই  একটি সংবাদমাধ্যমকে সৌগত রায় বললেন, NCPI-এ যে ২০ জন সাংসদ গিয়েছেন,তাঁদের মধ্যে কয়েকজন তৃণমূল কংগ্রেসে ফিরতে পারেন। তাঁর কথায়, 'সকলের সঙ্গেই যোগাযোগ ছিল। এখনও রয়েছে। এই যে তৃণমূলের প্রতি ক্ষোভ ছিল,দল ছেড়েছিল ঠিক আছে। তারপর তৃণমূল থেকে এনসিপিআই হল, তারপর এনডিএ হল, এটা অনেকেরই ভাল লাগছে না। এর মধ্যে মুসলিম সাংসদরা রয়েছেন। এছাড়া অন্য সাংসদও আছেন। মোট সংখ্যা বলতে চাই না। ওরা কী পদক্ষেপ করবে, চূড়ান্ত করেননি। আমাদের সঙ্গে আলোচনা চলছে।'

খলিলুর রহমান, ইউসুফ পাঠান, আবু তাহের খানদের কী অবস্থান?

গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে নবান্নে বৈঠক করেন এনসিপিআই-এর অন্যতম সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে কয়েকজন সাংসদের সঙ্গে ফোনেও কথা বলেন শুভেন্দু। এরপরেই দেখা যায়, বুধবার NDA-এর সংসদীয় দলের মিটিংয়ে কাকলি ঘোষদস্তিদার একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সারিতে বসেছিলেন, সেই সারিতেই তাঁর সিট। ওই দিনের বৈঠকে দেখা যায় সাংসদ শতাব্দী রায়, সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়াকেও। কিন্তু সাংসদ খলিলুর রহমান, ইউসুফ পাঠান, আবু তাহের খানদের দেখা যায়নি মিটিংয়ে।

Advertisement

তাহলে কি এই সাংসদরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন? নাকি ২০ জন সাংসদেরই জায়গা হয়ে যাবে বিজেপি-তে? আবার মমতার তৃণমূলে কয়েকজন সাংসদের ঘর ওয়াপসিও হতে পারে। স্পষ্ট হয়ে যাবে শীঘ্রই।  
 

TAGS:
Read more!
Advertisement
Advertisement