Advertisement

Rainfall Forecast: আজই আবহাওয়ার বিরাট বদল, কলকাতা সহ জেলায় জেলায় ঝেঁপে নামবে বৃষ্টি

আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবার থেকেই ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে জেলায় জেলায়। দক্ষিণবঙ্গ জুড়েই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এদিকে উত্তরবঙ্গে দুর্যোগ বাড়বে। জারি রেড অ্যালার্ট।

আবহাওয়ার আপডেট আবহাওয়ার আপডেট
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 09 Jul 2026,
  • अपडेटेड 7:12 AM IST
  • বৃহস্পতিবার থেকেই ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি
  • দক্ষিণবঙ্গ জুড়েই জারি করা হয়েছে হলুদ সতর্কতা
  • উত্তরবঙ্গে দুর্যোগ বাড়বে

দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মেঘলা আকাশ থাকছে। বিক্ষিপ্তভাবে সব জেলায় বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ফের আবহাওয়ার কিছুটা বদল ঘটতে পারে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি জারি থাকবে। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাব অনেকটাই দুর্বল হয়েছে। তবে নিম্নচাপের শক্তি কম হলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এখনই রোদের দেখা মিলবে না। দিনভর কোথাও আংশিক আবার কোথাও সম্পূর্ণ মেঘলা থাকতে পারে। বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ফের বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়বে বলে ইঙ্গিত। 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।  রবিবার পর্যন্ত কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। 

উত্তরবঙ্গের আবহাওয়া
চলতি সপ্তাহের শেষে উত্তরবঙ্গে বাড়বে দুর্যোগ। একদিকে নিম্নচাপ অন্যদিকে মৌসুমী অক্ষরেখার সক্রিয় হওয়ায় উত্তরবঙ্গে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মধ্যপ্রদেশে সরে যাওয়া নিম্নচাপ এবং উত্তর-পূর্ব আরব সাগর থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গে জলীয় বাষ্প বেড়েছে। পাশাপাশি সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখাও। এই দুই এর যৌথ প্রভাবে বৃহস্পতিবার থেকে কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। জারি করা হয়েছে রেড অ্যালার্ট। 

 

Read more!
Advertisement
Advertisement