Advertisement

West Bengal Weather Update: আজই ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, সঙ্গে বৃষ্টি, কোন কোন জেলায় হাওয়া বদল?

গরমের দাপট যেন কমতেই চাইছে না। বৃষ্টিরও সেভাবে দেখা নেই। কিন্তু আকাশে মাঝে মধ্যেই দেখা যাচ্ছে কালো মেঘ। যদিও মাটি ভেজার নাম নেই। যার ফলে বাড়ছে অস্বস্তি। কিন্তু ভাল খবর হল, আজ কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় হাওয়া বদল হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা। যার ফলে কমতে পারে গরমজনিত অস্বস্তি। অন্তত এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। 

পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেটপশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Apr 2026,
  • अपडेटेड 6:22 AM IST
  • গরমের দাপট যেন কমতেই চাইছে না
  • বৃষ্টিরও সেভাবে দেখা নেই
  • আজ কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় হাওয়া বদল হওয়ার সম্ভাবনা রয়েছে

গরমের দাপট যেন কমতেই চাইছে না। বৃষ্টিরও সেভাবে দেখা নেই। কিন্তু আকাশে মাঝে মধ্যেই দেখা যাচ্ছে কালো মেঘ। যদিও মাটি ভেজার নাম নেই। যার ফলে বাড়ছে অস্বস্তি। কিন্তু ভাল খবর হল, আজ কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় হাওয়া বদল হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা। যার ফলে কমতে পারে গরমজনিত অস্বস্তি। অন্তত এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। 

আবহাওয়া দফতরের পক্ষ থেকে খবর, শনিবার রাত থেকেই বদলাতে শুরু করে দিয়েছে আবহাওয়া। আকাশে ঘন কালো মেঘ দেখা গিয়েছে। বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিও হয়েছে। এমনকী উত্তরবঙ্গও ভিজেছে। তবে আজ থেকে ঝড়বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে। 

কেন হাওয়া বদল? 
যতদূর জানা যাচ্ছে, পূর্ব বিহারের উপর একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। সেই কারণেই দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই ঝড়বৃষ্টির জন্য এখনই অস্বস্তি থেকে রেহাই মিলবে না বলেও জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। 

কলকাতায় আবহাওয়া কেমন যাবে? 
রবিবার কলকাতায় বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হয়েছে। কিন্তু তাতে গরম কমেনি। বরং অস্বস্তি আগের মতোই রয়েছে। যদিও আজ আবার ভিজতে পারে কলকাতা। ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বইবার সম্ভাবনাও প্রবল। কলকাতায় শনিবার পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাতে তাপমাত্রা বেশ কিছুটা কমলেও কমতে পারে। 

কোন কোন জেলায় আজ ঝড়বৃষ্টি? 
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ ঝড়বৃষ্টি হতে পারে। সেই তালিকায় নদিয়া থেকে শুরু করে বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদ রয়েছে। এই সব জেলার কোথাও কোথাও ৫০ থেকে ৬০ কিমি বেড়ে ঝড় বইবার সম্ভাবনা থাকছে। এমনকী কোনও কোনও জায়গায় হতে পারে শিলাবৃষ্টি। আর দক্ষিণের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কতদিন পর্যন্ত বৃষ্টি? 
২৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত সব জেলাতেই বৃষ্টির আশা রয়েছে। এমনকী ২ মে শনিবারও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। যার ফলে ধাপে ধাপে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি কমতে পারে।

Advertisement

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? 
হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, উত্তরবঙ্গে আজও বৃষ্টির আশা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 

 

Read more!
Advertisement
Advertisement