Advertisement

RG Kar-Sukhendu Sekhar Roy: সুখেন্দুশেখরকে তলব লালবাজারের, তদন্ত নিয়ে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ পুলিশের

RG Kar-Sukhendu Sekhar Roy: তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়কে তলব করল কলকাতা পুলিশ। আজ, রবিবার বিকেল ৪টেয় পুলিশের সদর দফতর, লালবাজারে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

সুখেন্দুশেখরকে তলব লালবাজারেসুখেন্দুশেখরকে তলব লালবাজারে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Aug 2024,
  • अपडेटेड 1:49 PM IST

RG Kar-Sukhendu Sekhar Roy: তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়কে তলব করল কলকাতা পুলিশ। আজ, রবিবার বিকেল ৪টেয় পুলিশের সদর দফতর, লালবাজারে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

কলকাতা পুলিশ জানিয়েছে, '৩ দিন পর স্নিফার ডগ পাঠানো হয়েছে, এই তথ্যটি সম্পূর্ণ ভুল। স্নিফার ডগ দুইবার পাঠানো হয়েছিল, ৯ তারিখে এবং তারপর ১২ তারিখে। 35(1) BNS-এর অধীনে সুখেন্দুশেখর রায়কে একটি নোটিশ পাঠানো হয়েছে।'

অর্থাৎ, সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ানোর অভিযোগেই তাঁকে তলব করেছে পুলিশ। রবিবার বিকেলেই তাঁকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্টের মাধ্যমে পুলিশ কমিশনারের CBI হেফাজতের দাবি করেছিলেন সুখেন্দুশেখর রায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, 'সিবিআইকে স্বচ্ছ ভাবে তদন্ত করতে হবে। কে বা কারা, কেন আত্মহত্যার তত্ত্ব দাঁড় করার চেষ্টা করেছিল, তা জানার জন্য আরজি করের প্রাক্তন অধ্যক্ষ এবং কলকাতার পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। কেন সেমিনার হলের কাছে ঘরের দেওয়াল ভেঙে ফেলা হল? কার প্রশ্রয়ে ‘রায়’ এত ক্ষমতা পেল? কেন ঘটনার ৩ দিন পর স্নিফার ডগ ব্যবহার করা হল? এমন একশোটা প্রশ্ন উঠে আসছে। এর উত্তর দিতে হবে ওঁদের।'

দেখুন সেই পোস্ট:

সুখেন্দুশেখর রায়ের পোস্ট। ছবি: টুইটার

আরও পড়ুন: সিনিয়র লিডারের এই ধরনের পোস্ট দুর্ভাগ্যজনক', সুখেন্দুর বিরোধিতা করে সিপির পাশে কুণাল

উল্লেখ্য, সুখেন্দুশেখর রায়ের দাবির বিরোধিতা করে পাল্টা পোস্ট করেন কুণাল ঘোষ। তিনি বলেন, 'আরজিকার মামলার বিচার দাবি করছি। কিন্তু সিপি সংক্রান্ত এই দাবির তীব্র বিরোধিতা জানাই। খবর পাওয়ার পর থেকে তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন... এই ধরনের পোস্ট দুর্ভাগ্যজনক, তাও আমাদের সিনিয়র নেতার থেকে।'

Read more!
Advertisement
Advertisement