Advertisement

মমতার আমলের সহকারী সচিবকে উত্তরবঙ্গে বদলি, শুভেন্দুর দফতরে ভবানীপুরের রিটার্নিং অফিসার

সম্পূর্ণ খোলনলচে বদলে ফেলা হচ্ছে রাজ্য প্রশাসনের। একদিকে, মমতার আমলের আধিকারিককে পাঠানো হল উত্তরবঙ্গে। অন্যদিকে, ভবানীপুরের সেই রিটার্নিং অফিসারকে নিয়ে আসা হল CMO-তে।

খোলনলচে বদলাচ্ছে শুভেন্দুর দফতরের খোলনলচে বদলাচ্ছে শুভেন্দুর দফতরের
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 May 2026,
  • अपडेटेड 11:02 AM IST
  • মমতার আমলের আধিকারিককে উত্তরবঙ্গে বদলি
  • শুভেন্দুর দফতরে ভবানীপুরের রিটার্নিং অফিসার
  • ১০ রদবদল হল CMO দফতরে

মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী বসার পরপরই খোলনলচে বদলে ফেলা হচ্ছে প্রশাসনিক স্তরে। শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই শুভেন্দুর দফতরে মোট ১০ রকমের রদবদল হল। 

প্রথমেই কমিশনের 'সুপারহিরো', SIR সামলানো সুব্রত গুপ্তকে নিজের প্রধান উপদেষ্টা পদে নিয়ে আসেন শুভেন্দু অধিকারী। একইসঙ্গে রবিবার ১০ জন আমলার বদলির নির্দেশ এসেছে। কর্মিবর্গ এবং প্রশাসনিক সংস্কার দফতর থেকে জারি করা এই নির্দেশিকায় রয়েছেন ৯ জন আধিকারিক যাঁদের মুখ্যমন্ত্রীর দফতরে নিয়ে আসা হয়েছে। 

এই তালিকায় রয়েছেন ক্ষুদ্র, কুটির এবং মাঝারি ও বস্ত্র দফতরের যুগ্মসচিব পি প্রমথ এবং পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক নবনীত মিত্তল। তাঁদের নিয়ে আসা হয়েছে শুভেন্দু অধিকারীর দফতরে। পাশাপাশি নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে ডায়মন্ড হারবারের SDO, পূর্ব মেদিনীপুর জেলাপরিষদের উপসচিব, স্বনির্ভর গোষ্ঠীর আধিকারিক সব ৭ জনকে। তাঁদের প্রত্যেকেরই দায়িত্ব এখন CMO-তে সিনিয়র উপসচিব ব়্যাঙ্কের। 

তবে এর মধ্যে সবচেয়ে আলোচিত সুরজিৎ রায়।  ভোটপর্বে তাঁকে ভবানীপুরের রিটার্নিং অফিসার করা হয়। যা নিয়ে তীব্র আপত্তি তুলেছিল তৃণমূল।  ভবানীপুরের রিটার্নিং অফিসার বদলের দাবিও জানায় তারা। তৃণমূলের অভিযোগের ভিত্তিতে সে সময় নবান্নের কাছে ৩ জনের একটি প্যানেলও চেয়ে পাঠায় কমিশন। তা সত্ত্বেও  কমিশন ভবানীপুরের রিটার্নিং অফিসার বদল করেনি। সেই রিটার্নিং অফিসার সুরজিৎ এখন CMO দফতরে। 

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরে কর্মরত ছিলেন পবিত্র চক্রবর্তী। তাঁকে বদলি করে দেওয়া হয়েছে উত্তরবঙ্গের পরিবহণ দফতরে। তিনি CMO-তে সহকারী সচিব ছিলেন। 

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সচিব পদে বসানো হয়েছে শান্তনু বালাকে। নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে একসঙ্গে ৬২ জন আমলাকে সোমবার কর্মিবর্গ এবং প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে পাঠানো হয়। তাঁদের মধ্যে বেশির ভাগই পূর্বতন সরকারের কোনও না কোনও মন্ত্রীর ব্যক্তিগত সচিব ছিলেন। এই ডাক পাঠানোর ২৪ ঘণ্টার মধ্যেই আরও বিজ্ঞপ্তি জারি করে প্রশাসনিক স্তরে বিস্তর রদবদল করা হল।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement