Advertisement

Suvendu Adhikari Delhi Visit: দুদিনের দিল্লি সফরে মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী, যোগ দেবেন গুরুত্বপূর্ণ বৈঠকে

Suvendu Adhikari Delhi Visit: সূত্রের খবর এই সরকারি কর্মসূচির বাইরেও তিনি বিজেপির শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে একদফা রুদ্ধদ্বার সাংগঠনিক বৈঠকে বসবেন যেখানে রাজ্যের মন্ত্রীদের দফতর বণ্টন এবং ক্যাবিনেট বা মন্ত্রিসভা গঠন নিয়ে অত্যন্ত জরুরি ও দীর্ঘ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে।

দুদিনের দিল্লি সফরে মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী, যোগ দেবেন গুরুত্বপূর্ণ বৈঠকেদুদিনের দিল্লি সফরে মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী, যোগ দেবেন গুরুত্বপূর্ণ বৈঠকে
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 07 Jun 2026,
  • अपडेटेड 11:31 PM IST

Suvendu Adhikari Delhi Visit: নয়াদিল্লি আগামী কাল জাতীয় রাজধানীতে একাধিক হাইভোল্টেজ বৈঠকের নির্ঘণ্ট চূড়ান্ত হতেই নয়াদিল্লি এখন কার্যত দেশের মূল রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই আবহেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই দিনের সফরে নয়াদিল্লি যাচ্ছেন। আজ বিকেলের দিকেই মুখ্যমন্ত্রী দেশের রাজধানীর উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গিয়েছে।

সরকারি কর্মসূচি অনুযায়ী আগামী কাল বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আয়োজিত আয়ুষ্মান ভারত প্রকল্প সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। তবে ওয়াকিবহাল সূত্রের খবর এই সরকারি কর্মসূচির বাইরেও তিনি বিজেপির শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে একদফা রুদ্ধদ্বার সাংগঠনিক বৈঠকে বসবেন যেখানে রাজ্যের মন্ত্রীদের দফতর বণ্টন এবং ক্যাবিনেট বা মন্ত্রিসভা গঠন নিয়ে অত্যন্ত জরুরি ও দীর্ঘ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে।

বাংলার মুখ্যমন্ত্রীর এই হাইপ্রোফাইল দিল্লি সফরকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ যখন তুঙ্গে ঠিক তখনই কলকাতার রাজনৈতিক অলিন্দেও এক তুমুল ব্যস্ততা তৈরি হয়েছে। আজ দুপুর ৩টে নাগাদ কলকাতার তৃণমূল সদর দফতরে এক জরুরি বৈঠক ডেকেছিল ঘাসফুল শিবির। তবে দুপুর ২টো নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার কারণে দলীয় কাউন্সিলরদের নিয়ে পূর্বনির্ধারিত এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকটি শেষ মুহূর্তে স্থগিত করে দেওয়া হয়। একদিকে বাংলার মুখ্যমন্ত্রীর দিল্লি সফর আর অন্যদিকে তৃণমূল সুপ্রিমোর আকস্মিক দিল্লি যাত্রাকে কেন্দ্র করে দুই প্রধান শিবিরের এই তৎপরতা জাতীয় রাজনীতিতে এক নতুন জল্পনার জন্ম দিয়েছে।


 

Read more!
Advertisement
Advertisement