Advertisement

Suvendu Adhikari Education Qualification: 'সজল আর আমার...', নিজের কলেজ ও সাবজেক্ট বললেন শুভেন্দু অধিকারী

শনিবার আহিরীটোলা সর্বজনীনের কালীপুজোর উদ্বোধনে গিয়ে শুভেন্দু অধিকারী নিজেই জানালেন তাঁর শিক্ষাগত যোগ্যতা। কোন বিষয় নিয়ে কলেজে পড়াশোনা করতেন, অনার্স কোন বিষয়ে ছিল? নিজেই জানালেন সবটা।

শুভেন্দু কোন সাবজেক্ট নিয়ে পড়েছেন? শুভেন্দু কোন সাবজেক্ট নিয়ে পড়েছেন?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Nov 2026,
  • अपडेटेड 3:33 PM IST
  • শিক্ষাগত যোগ্যতা নিজেই জানালেন শুভেন্দু
  • জানালেন, সজল ঘোষ আর তিনি একই বিষয় নিয়ে পড়েছেন
  • কোন বিষয়ে অনার্স ছিল মুখ্যমন্ত্রীর?

সজল ঘোষের পুজো উদ্বোধন করতে গিয়ে স্মৃতিচারণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। শনিবার আহিরীটোলা সর্বজনীনের কালীপুজোর উদ্বোধন করেন তিনি। মঞ্চ থেকে সজল ঘোষের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ কেমন, তা সকলকে জানান মুখ্যমন্ত্রী। দু'জনেই এক বিষয় নিয়ে কলেজে পড়াশোনা করেছেন, তাই নিজেদের মধ্যে মিল খুঁজে পান, এ কথা জানান মুখ্যমন্ত্রী। জানেন কি, কী নিয়ে পড়াশোনা করেছেন তাঁরা? 

'দু'জনেরই এক সাবজেক্ট...'
এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'সজল ঘোষ না থাকলে এখানে আসা হত না। ওর সঙ্গে আমার এমনই সম্পর্ক। ও এখানে সিটি কলেজে পড়ত আর আমি কাঁথির কলেজে। দু'জনেরই কমার্স, অ্যাকাউন্টেন্সি অনার্স। দু'জনেরই ভেনচার, ব্যালান্স শিট, ইনকাম এক্সপেনডিচার, প্রফিট অ্যান্ড লস, ডেবিট ক্রেডিট। দু'জনের একই সাবজেক্ট।' একই বিষয় নিয়ে পড়াশোনা করায় অনেকক্ষেত্রে নিজেদের মধ্যে মিল পান, এমনটাই বোঝাতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। 

তিনি আরও বলেন, 'ও কিছু বলে দেওয়া মানে আমার কাছে নির্দেশ। ও বলেছিল, আমার বোনকে কি তুমি একটু খুশি করতে পারো না, তাই ভ্রাতৃদ্বিতীয়ার আগে আমি বোনের কাছে চলে এসেছি।' সজল ঘোষকে সে সময়ে দেখা যায় আসন ছেড়ে উঠে কান ধরে জিভ কাটতে। তাঁদের মধ্যে যে দাদা-ভাইয়ের সম্পর্ক রয়েছে তা এ ভাবেই বুঝিয়ে দেন বিধায়ক।

রবীন্দ্র ভারতীতে স্নাতকোত্তর
শুভেন্দু অধিকারীর ছাব্বিশের নির্বাচনের আগে নির্বাচন কমিশনে জমা করা হলফনামাতেও রয়েছে তাঁর শিক্ষাগত যোগ্যতার তথ্য। সেখানে উল্লেখ রয়েছে তিনি ২০১১ সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে M.A পাশ করেছেন অর্থাৎ কলা বিভাগে স্নাতকোত্তর উত্তীর্ণ হয়েছেন। 

উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, শুভেন্দু অধিকারী বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আওতায় কাঁথির প্রভাত কুমার কলেজে ১৯৮০ সালে ভর্তি হয়েছিলেন। ২০১১ সালে তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিজ্ঞানে (Environmental Science) স্নাতকোত্তর পাশ করেছেন। 

 

Read more!
Advertisement
Advertisement