Advertisement

Suvendu Adhikari: 'ছুটি ছুটি করে ছুটির রাজ্যে চলে গিয়েছিল,' কটাক্ষ শুভেন্দুর, Government Holidays কমছে শীঘ্রই

এদিন নবান্ন সভাঘরে পশ্চিমবঙ্গ আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা ট্রান্সফারের ঘোষণা করতে গিয়ে রাজ্য সরকারি ছুটির বাড়বাড়ন্তকে রীতিমতো কটাক্ষ করলেন শুভেন্দু। বললেন, 'আমাদের এই রাজ্য তো, ছুটি ছুটি করতে করতে ছুটির রাজ্যে চলে গিয়েছিল। শীতঘুমে চলে গিয়েছিল।' 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী- পিটিআই ফাইল ছবিমুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী- পিটিআই ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Nov 2026,
  • अपडेटेड 2:04 PM IST
  • রাজ্য সরকারি ছুটির বাড়বাড়ন্তকে কটাক্ষ 
  • সরকারি ছুটির তালিকায় রাশ টানছেন মুখ্যমন্ত্রী
  • 'রাজ্যটি ছুটি ছুটি করতে করতে ছুটির রাজ্যে চলে গিয়েছিল'

পশ্চিমবঙ্গে সরকারি ছুটির বাড়বাড়ন্ত নিয়ে কয়েক দিন আগেই উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ অর্থাত্‍ শুক্রবার ফের ছুটি সংস্কৃতি নিয়ে বিগত তৃণমূল কংগ্রেসকে সরকারকে নিশানা করলেন। খুব শীঘ্রই যে রাজ্য সরকারি ছুটি কমানো হচ্ছে, তা ফের জোরাল ইঙ্গিতে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

রাজ্য সরকারি ছুটির বাড়বাড়ন্তকে কটাক্ষ 

এদিন নবান্ন সভাঘরে পশ্চিমবঙ্গ আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা ট্রান্সফারের ঘোষণা করতে গিয়ে রাজ্য সরকারি ছুটির বাড়বাড়ন্তকে রীতিমতো কটাক্ষ করলেন শুভেন্দু। বললেন, 'আমাদের এই রাজ্য তো, ছুটি ছুটি করতে করতে ছুটির রাজ্যে চলে গিয়েছিল। শীতঘুমে চলে গিয়েছিল।' 

সরকারি ছুটির তালিকায় রাশ টানছেন মুখ্যমন্ত্রী

বস্তুত গত সপ্তাহেই সরকারি ছুটি কমানোর জন্য অর্থ সচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা নানা দিবস মিলিয়ে ৫০ দিন ছুটি পান। তা কমিয়ে ৪০ দিন করতে চান শুভেন্দু। মুখ্যমন্ত্রী বলেন,  'আমি অর্থসচিবকে ডেকে বলেছিলাম, কমাতে হবে। উনি ৪৫ দিনের একটি তালিকা দিয়েছেন। বলেছি, ওটা আরও কমিয়ে ৪০ করতে।' মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আমলে রাজ্য সরকারি ছুটির তালিকা ক্রমশ দীর্ঘ হয়েছিল। জামাইষষ্ঠীতে হাফ ছুটি-সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান এবং মনীষীদের জন্মদিন উপলক্ষে ছুটি ঘোষণা করেছিল তৎকালীন সরকার। পালাবদলের পরে এবার সেই তালিকায় রাশ টানতে চাইছেন শুভেন্দু।

'রাজ্যটি ছুটি ছুটি করতে করতে ছুটির রাজ্যে চলে গিয়েছিল'

আজ নবান্ন সভাঘরেও তৃণমূল সরকারের ছুটি দেওয়ার প্রবণতাকে কটাক্ষ করে শুভেন্দু বললেন, 'আজ অফিস খোলার প্রথম দিন। দীর্ঘ দিন ধরে ছুটি ছিল। প্রায় ১৫ তারিখ ছুটি পড়েছিল, মাঝখানে দু একদিন অফিস হলেও, আবার দীপাবলি, ভাতৃ দ্বিতীয়া সহ একটি লম্বা ছুটির পরে একদিনের কর্মদিবসের সুযোগ আমরা পেয়েছি। কাল থেকে আবার ১৬ তারিখ অবধি ৩ দিন ছুটি। আমাদের এই রাজ্য তো, ছুটি ছুটি করতে করতে ছুটির রাজ্যে চলে গিয়েছিল। শীতঘুমে চলে গিয়েছিল। আগের সরকার মনে করত, পে কমিশন দেব না, ডিএ দেব না, তো বেশি ছুটি দিলে আর বেশি কাজ করতে হবে না। ফাইল আসবে না।'

Advertisement

পূর্ণদিবস ছুটি ছাড়াও নানা মণীষীদের জন্মদিন, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে হাফছুটিও চালু করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সব ছুটি কমিয়ে রাজ্যে ছুটি সংস্কৃতিকে শেষ করতে চান মুখ্যমন্ত্রী। 

Read more!
Advertisement
Advertisement