Advertisement

Paschim Banga Name Change: পশ্চিমবঙ্গের নাম বদলে কেন রাজি নন শুভেন্দু? ইতিহাস মনে করালেন

তিনি বলেন, 'পশ্চিম নামটা তৈরি করার মধ্য দিয়ে অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে। যা বর্তমান আগামী প্রজন্মের জানা দরকার। তাই আমরা বাংলার বাড়ির নাম পরিবর্তন করে, মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছি, এটি পশ্চিমবঙ্গ আবাস নামে পরিচিত হবে। পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না। এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।'

পশ্চিমবঙ্গ নাম বদল হচ্ছে নাপশ্চিমবঙ্গ নাম বদল হচ্ছে না
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Aug 2026,
  • अपडेटेड 9:33 AM IST
  • মমতা চেয়েছিলেন 'বাংলা'
  • শুভেন্দু মনে করালেন দেশভাগের ইতিহাস
  • ২০১১ সালে ক্ষমতাই এসেই পশ্চিমবঙ্গের নাম পাল্টানোর প্রস্তাব পাস করায় মমতা সরকার

কখনও শোনা গিয়েছে পশ্চিমবঙ্গের নাম হতে পারে বঙ্গ। কখনও আবার দাবি উঠেছে, নাম বদলে হোক বাংলা। বিগত তৃণমূল সরকার কেন্দ্রের কাছে রাজ্যের নাম 'বাংলা' করার জন্য আবেদন জানিয়েছিল। এই যাবতীয় বিতর্কের অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানিয়ে দিলেন, রাজ্যের নাম পশ্চিমবঙ্গই থাকবে। কোনও নাম বদল হবে না। 

মমতা চেয়েছিলেন 'বাংলা'

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যুক্তি ছিল, পশ্চিমবঙ্গ বা ইংরেজিতে West Bengal হওয়ায়, কোনও সরকার মিটিংয়ে ইংরেজি অ্যালফাবেট অনুযায়ী যখন পরপর রাজ্যগুলিকে বলার সুযোগ দেওয়া হয়, যেহেতু West Bengal-এর প্রথম অক্ষর'W', তাই একেবারে শেষে আসে পশ্চিমবঙ্গের সুযোগ। যেহেতু একেবারে শেষ পর্যায়ে আসে, রাজ্যের দাবিদাওয়া পেশ করার সুযোগ বিশেষ থাকে না। গুরুত্ব দেওয়া হয় না। তাই প্রথম অক্ষর B হলে প্রথম দিকেই সুযোগ পাবে পশ্চিমবঙ্গ।

শুভেন্দু মনে করালেন দেশভাগের ইতিহাস

কিন্তু শুভেন্দু অধিকারীর যুক্তি হল ইতিহাস। তাঁর বক্তব্য, ইতিহাসকে সম্মান দিতেই পশ্চিমবঙ্গ নামের পরিবর্তন দরকার নেই। ১৯৪৭ সালে দেশভাগের ইতিহাস মনে করিয়ে শুভেন্দুর বক্তব্য,  'আমরা মন্ত্রিসভা বসে ঠিক করেছি, যে পশ্চিমবঙ্গ নামটার, ব্যাপক একটা ঐতিহ্য লুকিয়ে রয়েছে। কারণ বিভীষিকাময় দেশভাগ যেদিন হয়েছিল, ১৯৪৭ সালে,সেদিন আমাদেরকে পাকিস্তানে নিয়ে যাওয়ার চক্রান্ত হয়েছিল। পূর্ব পাকিস্তানে। সেদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে, পূর্ব পাকিস্তান দ্বিখণ্ডিত হয়। পশ্চিমবঙ্গ আইনসভায় ৫৮২১ ভোটে। এবং তার ফলেই পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছে। তাই আমরা যে বিচারধারায় সরকার চালাই এবং কঠিন বাস্তব, যে পশ্চিমবঙ্গ-এর 'পশ্চিম' নামটা কোনদিন মুছে দিতে পারি না। 

তিনি বলেন, 'পশ্চিম নামটা তৈরি করার মধ্য দিয়ে অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে। যা বর্তমান আগামী প্রজন্মের জানা দরকার। তাই আমরা বাংলার বাড়ির নাম পরিবর্তন করে, মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছি, এটি পশ্চিমবঙ্গ আবাস নামে পরিচিত হবে। পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না। এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।'

Advertisement

২০১১ সালে ক্ষমতাই এসেই পশ্চিমবঙ্গের নাম পাল্টানোর প্রস্তাব পাস করায় মমতা সরকার

২০২৬-এর বিধানসভা ভোটের আগে কেরলের নাম বদলে কেরলম করা হয়েছে। তারপরেই তত্‍কালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পশ্চিমবঙ্গের নাম বদল কেন করা হচ্ছে না, তা নিয়ে সরব হন। ২০১১ সালে ক্ষমতা দখলের পরই পশ্চিমবঙ্গের নাম পাল্টানোর প্রস্তাব পাস করায় মমতা সরকার। সেই সময় ইংরেজিতে হরফে অথচ বাংলা উচ্চারণে 'Paschimbanga' নাম রাখার প্রস্তাব দেওয়া হয়। বর্ণানুক্রমিক তালিকায় পশ্চিমবঙ্গকে উপরে তুলে আনতেই ওই প্রস্তাব দেওয়া হয়। এর পর ২০১৬ এবং ২০১৮ সালে সংশোধন ঘটিয়ে রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব পাস করানো হয়, যাতে রাজ্যের নাম পাল্টে 'Bangla' করার প্রস্তাব দেওয়া হয়েছিল। মমতার যুক্তি ছিল, মমতার যুক্তি, পাকিস্তানেও পঞ্জাব রয়েছে, বাংলাতেও রয়েছে। তাই বাংলাদেশ থাকলে বাংলা কেন থাকতে পারবে না।

Read more!
Advertisement
Advertisement