Advertisement

Suvendu CJP: 'শুক্রবারিরা চিহ্নিত', CJP-Left Protest এ সাংবাদিক নিগ্রহে কড়া শুভেন্দু

কলকাতায় বাম ও ককরোচ জনতা পার্টির প্রতিবাদ মিছিল। সেই মিছিল থেকে সাংবাদিকদের নিগ্রহ করা হল। পুলিশের উপরেও জুতো, জলের বোতল ও ইট নিয়ে হামলা।

নিট প্রতিবাদের নামে গোলমাল নিয়ে প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর।নিট প্রতিবাদের নামে গোলমাল নিয়ে প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Jul 2026,
  • अपडेटेड 12:45 AM IST
  • শুক্রবার ককরোচ জনতা পার্টি-বামেদের মিছিলে ধুন্ধুমার।
  • সাংবাদিক নিগ্রহে পদক্ষেপের আশ্বাস মুখ্যমন্ত্রীর।

'শুক্রবারিরা চিহ্নিত হয়ে গিয়েছে। কয়েকটা দিন অপেক্ষা করুন'। নিট প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে প্রতিবাদের নামে কলকাতায় সাংবাদিক নিগ্রহের ঘটনায় এই প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

শুক্রবার ককরোচ জনতা পার্টি ও বাম সংগঠনগুলির প্রতিবাদ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট-জুতো-জলের বোতল। এমনকি কভার করতে যাওয়া সাংবাদিকদের উপরেও হামলা করা হয়। আহত হন একাধিক সংবাদমাধ্যমের কর্মীরা। ওই ঘটনায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন,শুক্রবার বিশেষ দিন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতেন, শুক্রবার সব ছাড় আছে। ওই শুক্রবারের লোকেরাই করেছে। চিহ্নিত করেছি, মার্ক করেছি'। 

শুভেন্দু যোগ করেন,'এদের সঙ্গে নিটের কোন সম্পর্ক নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি এখানে হেরেছেন, তিনি বারবার বলতেন শুক্রবার তো ওরা একটু করবে, তাই আজকে সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। শুক্রবারিরা চিহ্নিত হয়ে গিয়েছে। কয়েকটা দিন অপেক্ষা করুন। এদের কী করতে হয় আমি জানি'। 

আক্রান্ত সাংবাদিকরা ভর্তি এসএসকেএম হাসপাতালে। সন্ধ্যায় তাঁদের দেখতে যান শুভেন্দু অধিকারী। শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পর তিনি বলেন,'সাংবাদিকরা আমাদের সম্পদ। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন'। বিক্ষোভ চলাকালীন পুলিশের ভূমিকারও প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। বলেন,'আজ পুলিশ প্রচণ্ড ধৈর্য ও সংযম দেখিয়েছে'।

এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে কলকাতা প্রেস ক্লাবও। জানিয়েছে,'এটা অত্যন্ত বিপজ্জনক প্রবণতা। দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হোক'।

তবে এই হিংসার ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে বিক্ষোভকারীদের একাংশ। তাঁদের দাবি,মিছিল শান্তিপূর্ণ ছিল। যাঁরা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে তাঁরা এই আন্দোলনের সঙ্গে যুক্ত নন। এক সিনিয়র পুলিশ কর্তা জানিয়েছেন, হামলায় জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। 
 

Read more!
Advertisement
Advertisement