Advertisement

Suvendu PA Murder Case: শুভেন্দুর আপ্তসহায়ক খুনের তদন্তে 'রাজ-বিভ্রাট', 'ধৃত'কে ছেড়ে দিল CBI

গত ১১ মে উত্তরপ্রদেশের অযোধ্যা পুলিশের সাহায্যে রাজ সিংককে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। রাজ সিংয়ের আগে এই মামলায় বক্সার থেকে ভিকি মৌর্য এবং ময়ঙ্ক মিশ্র নামে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এই দু'জনকে জিজ্ঞাসাবাদ করার পরেই রাজ সিংয়ের খোঁজ মেলে।

শুভেন্দুর পিএ চন্দ্রনাথ রথের খুনের তদন্ত।শুভেন্দুর পিএ চন্দ্রনাথ রথের খুনের তদন্ত।
  • কলকাতা ,
  • 20 May 2026,
  • अपडेटेड 10:44 PM IST
  • শুভেন্দু আপ্তসহায়কের হত্যার তদন্তে নাটকীয় মোড়।
  • সমনামের ব্যক্তি গ্রেফতার। পরে মুক্তি।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনের তদন্তে নাটকীয় মোড়। আদালতে মামলা থেকে ধৃত 'রাজ সিং'কে মুক্তি দেওয়ার আবেদন জানাল সিবিআই। কেন? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী জানান, সমনামের বিভ্রান্তির কারণে গ্রেফতার করা হয়েছিল ওই ব্যক্তিকে। তিনি আসল 'রাজ সিং' নন।   

রাজ্য পুলিশ সূত্রের খবর, মূল অভিযুক্তকে চিহ্নিত করার ক্ষেত্রে উত্তরপ্রদেশ পুলিশের চরম গাফিলতি জেরে এক নির্দোষ যুবককে ধরা হয়েছিল। ফেসবুকে রিলস বানানো সেই যুবককে অবশেষে মঙ্গলবার নিঃশর্ত মুক্তি দেওয়া হয়েছে। এই অপরাধের সঙ্গে তাঁর দূরদূরান্ত পর্যন্ত কোনও যোগ ছিল না।

সূত্রের খবর, এই বিভ্রান্তির মূলে রয়েছে নামের মিল। উত্তরপ্রদেশ পুলিশ আসল অপরাধীর পরিবর্তে অন্য এক 'রাজ সিং'কে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে তুলে দিয়েছিল। পরে আসল অপরাধী রাজকুমার সিংকে পাকড়াও করে আদালতে হাজির করেন রাজ্য পুলিশের কর্তারা। ভুল বুঝতে পেরে উত্তরপ্রদেশ পুলিশের হাতে ধৃত অন্য রাজ সিংকে মুক্তি দেওয়া হয়েছে।

গত ১১ মে উত্তরপ্রদেশের অযোধ্যা পুলিশের সাহায্যে রাজ সিংককে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। রাজ সিংয়ের আগে এই মামলায় বক্সার থেকে ভিকি মৌর্য এবং ময়ঙ্ক মিশ্র নামে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এই দু'জনকে জিজ্ঞাসাবাদ করার পরেই রাজ সিংয়ের খোঁজ মেলে।  দু’দিন আগে এই মামলায় চতুর্থ গ্রেফতারি বালিয়ার রসড়ার বাসিন্দা রাজকুমার সিং। তাকে মুজফফরনগরের ছপার টোল প্লাজা থেকে গ্রেফতার করে সিবিআই। তদন্তের পর জানা গেল, প্রথমে ধৃত রাজ সিং আসলে একই নামের অন্য ব্যক্তি। ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই। এর পরেই তাঁকে মুক্তি দেওয়া হয়।
 

Read more!
Advertisement
Advertisement