Advertisement

Suvendu Adhikari On Budget: লক্ষ্মীর ভাণ্ডারে মাসে ৫ হাজার টাকা কেন দেওয়া হচ্ছে না? প্রশ্ন শুভেন্দুর

পশ্চিমবঙ্গ সরকারের বাজেটকে দিশাহীন বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, সামনেই নির্বাচন। সেই দিকে খেয়াল রেখে এই বাজেট করা হয়েছে।

বাজেটে অখুশি শুভেন্দু বাজেটে অখুশি শুভেন্দু
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Feb 2026,
  • अपडेटेड 4:28 PM IST
  • পশ্চিমবঙ্গ সরকারের বাজেটকে দিশাহীন বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
  • বাজেট নিয়ে আরও কী কী বললেন তিনি?

পশ্চিমবঙ্গ সরকারের বাজেটকে দিশাহীন বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, সামনেই নির্বাচন। সেই দিকে খেয়াল রেখে এই বাজেট করা হয়েছে। এখানে কর্মসংস্থানের কোনও কথা নেই। রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য ভাবনা-চিন্তা করা হয়নি। 

আজকের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধির প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার। একাধিক সাম্মানিকও বাড়ানো হয়েছে। তা নিয়ে শুভেন্দু বলেন, 'এবারের বাজাটে মিথ্যাচার প্রতারণা করেছেন মমতা। বাজেটে ডিএ ঘোষণা করা হয়েছে। অথচ তা করতেই পারেন না। কারণ সুপ্রিম কোর্টের রায় আছে। সেটা হয়তো উনি জানেন না।' 

শুভেন্দুর আরও দাবি, এবারের বাজেটে রাজস্ব বাড়ানোর কোনও কথা নেই। স্থায়ী সরকারি কর্মীদের জন্য কোনও কথা বলা হয়নি। অস্থায়ী কর্মীদের জন্য কোনও প্রতিশ্রুতি নেই। লক্ষ্মীর ভাণ্ডার ফেব্রুয়ারি থেকে কার্যকর করা ছাড়া অন্য কিছু বাজেটে নেই। এটা দিশাহীন বাজেট।

শুভেন্দু বলেন, 'গোয়ায় ভোটের সময় তৃণমূল দাবি করেছিল, তারা জিতলে মা-বোনেদের ৫ হাজার টাকা করে দেবে। কিন্তু এই রাজ্যের মহিলাদের কেন মাত্র ৫০০ টাকা বাড়ানো হচ্ছে? যদিও পরের মাসে ১১ হাজার কোটি টাকা দিতে হবে সরকারকে। ওরা ডিএ মামলায় হেরেছে। রাজ্য সরকারের সর্বনাশ হবে। সেটা ওরা নিজেও জানে।'  

প্রসঙ্গত, এবারের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে সরকার। এবার থেকে মাসে আরও ৫০০ টাকা বেশি পাবেন মহিলারা। এতদিন পর্যন্ত জেনারেল ক্যাটাগরির মহিলারা ১০০০ টাকা ও তপশিলি জাতি ও উপজাতির মহিলারা ১২০০ টাকা পেতেন।

Read more!
Advertisement
Advertisement