West Bengal CM Oath Ceremony: ব্রাহ্মণ, কায়স্থ থেকে আদিবাসী, বিজেপির মন্ত্রিসভায় 'সবকা সাথ'

Aajtak Bangla | কলকাতা | 09 May 2026, 12:46 PM IST

Suvendu Adhikari Oath Ceremony Live Updates: বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে শপথ পাঠ করান রাজ্যপাল এন রবি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২০৭ আসন নিয়ে ক্ষমতায় এসেছে BJP। 

শপথ নিলেন শুভেন্দু শপথ নিলেন শুভেন্দু

Suvendu Adhikari Oath Ceremony Live Updates: বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে শপথ পাঠ করান রাজ্যপাল এন রবি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২০৭ আসন নিয়ে ক্ষমতায় এসেছে BJP। 

 

12:02 PM (an hour ago)

পশ্চিমবঙ্গের নয়া মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের অভিনন্দন জানালেন PM মোদী

Posted by :- Madhurma Dev

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভার সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।

12:01 PM (an hour ago)

Bengal CM Oath Ceremony: বিজেপির মন্ত্রিসভায় শপথে ভারসাম্যের ছবি

Posted by :- Sayan

বিজেপির মন্ত্রিসভার শপথে ভারসাম্যের ছবি। শুভেন্দু অধিকারী (ব্রাহ্মণ), দিলীপ ঘোষ (ওবিসি), অগ্নিমিত্রা পল (কায়স্থ), অশোক কীর্তনীয়া (মতুয়া), ক্ষুদিরাম টুডু (অদিবাসী) ও নিশিথ প্রামাণিক (রাজবংশী) আজ শপথ নিলেন।

11:52 AM (an hour ago)

West Bengal Oath Taking Ceremony Live: শপথ নিলেন নিশীথ প্রামাণিক

Posted by :- Madhurma Dev

শপথ নিলেন মাথাভাঙার বিজেপি বিধায়ক নিশীথ প্রামাণিক। তিনি রাজবংশী সম্প্রদায়ের মুখ। তিনিও মন্ত্রীত্ব পাচ্ছেন।

11:47 AM (an hour ago)

West Bengal Oath Taking Ceremony Live: শপথ নিলেন ক্ষুদিরাম টুডু

Posted by :- Madhurma Dev

শপথ নিলেন ক্ষুদিরাম টুডু। আদিবাসী সম্প্রদায়ের মুখ তিনি। রানিবাঁধ থেকে জয়ী হন তিনি। মন্ত্রীত্ব পাবেন তিনিও।

11:43 AM (an hour ago)

West Bengal Oath Taking Ceremony: শপথ নিলেন অশোক কীর্তনিয়া

Posted by :- Madhurma Dev

শপথ নিলেন মতুয়া সম্প্রদায়ের অশোক কীর্তনিয়া। তিনিও মন্ত্রীত্ব পাবেন। কোন দফতর তা এখনও ঘোষণা হয়নি। এবারের নির্বাচনে বনগাঁ উত্তরে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন।

11:42 AM (an hour ago)

Suvendu Adhikari Oath Ceremony: শপথ নিলেন দিলীপ, অগ্নিমিত্রা

Posted by :- Rupsa

শুভেন্দু অধিকারীর পর শপথ নিলেন দিলীপ ঘোষ ও অগ্নিমিত্রা পল। 

 

11:41 AM (an hour ago)

Suvendu Adhikari: শপথগ্রহণের পর মোদীর পা ছুঁয়ে প্রণাম

Posted by :- Rupsa

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পা ছুঁয়ে প্রণাম করলেন শুভেন্দু অধিকারী। দেখুন সেই মুহুর্তের ভিডিও

 

11:41 AM (an hour ago)

West Bengal Oath Taking Ceremony: শপথ নিলেন অগ্নিমিত্রা পাল

Posted by :- Madhurma Dev

মন্ত্রী হিসেবে শপথ নিলেন অগ্নিমিত্রা পাল। তিনি কোন দফতর পাচ্ছেন তা এখনও ঘোষণা হয়নি।

11:38 AM (an hour ago)

CM Suvendu Adhikari Oath Taking Live: মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ ঘোষ

Posted by :- Madhurma Dev

মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ ঘোষ। এছাড়াও, অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডুও মন্ত্রী হিসেবে শপথ নেবেন।

11:32 AM (an hour ago)

Suvendu Adhikari: শপথ নিলেন শুভেন্দু অধিকারী

Posted by :- Rupsa

বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল আরএন রবি। 

 

11:22 AM (2 hours ago)

Suvendu Adhikari Oath Taking Live: শুভেন্দুর সঙ্গে ৫ জন এই মঞ্চ থেকে শপথ নেবেন

Posted by :- Madhurma Dev

মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী আজ শপথ গ্রহণ করবেন। এই মঞ্চ থেকে আরও ৫ জন শপথ নেবেন বলে সূত্রের খবর।

11:14 AM (2 hours ago)

Suvendu Adhikari Oath Taking Live: মাখনলাল সরকারকে আলিঙ্গন PM মোদীর

Posted by :- Madhurma Dev

শিলিগুড়ির বিজেপি নেতা মাখনলাল সরকারকে আলিঙ্গন PM নরেন্দ্র মোদীর। পা ছুঁয়ে প্রণামও করেন। শিলিগুড়িতে বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিচিত। বঙ্গ বিজেপির প্রবীণ নেতাদের মধ্যে তিনি একজন। ১৯৫২ সালে, কাশ্মীরে ভারতীয় তেরঙা পতাকা উত্তোলনের আন্দোলনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গী থাকাকালীন মাখনলাল সরকার গ্রেফতার হন। ৯৮ বছর বয়সেও শ্রী মাখনলাল সরকার স্বাধীনতা-পরবর্তী ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত প্রথম সারির ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম।

11:12 AM (2 hours ago)

Suvendu Adhikari Oath Taking Live: রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে শ্রদ্ধার্ঘ

Posted by :- Madhurma Dev

মঞ্চে উঠেই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে পুষ্পার্ঘ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর কিছুক্ষণ পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী।

11:08 AM (2 hours ago)

ব্রিগেড মঞ্চে চাঁদের হাট

Posted by :- Moumita Bhattacharyya

ব্রিগেড মঞ্চে হেভিওয়েটদের ভিড়। মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উপস্থিত। যোগী আদিত্যনাথ, চন্দ্রবাবু নাইডু, রেখা গুপ্তা-সহ ২৩ জন রাজ্যের মুখ্যমন্ত্রীও রয়েছেন মঞ্চে। এ ছাড়া অভিনেতা মিঠুন চক্রবর্তী-সহ একাধিক তারকার সমাবেশ।

11:03 AM (2 hours ago)

Suvendu Adhikari Oath Taking Live: মঞ্চে উপস্থিত মিঠুন চক্রবর্তী, নিতিন নবীন, চন্দ্রবাবু নাইডু, রেখা গুপ্তা

Posted by :- Madhurma Dev

শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণে মঞ্চে উপস্থিত হন মিঠুন চক্রবর্তী। রয়েছেন নিতিন নবীন, চন্দ্রবাবু নাইডু, রেখা গুপ্তা সহ অন্যান্য নেতামন্ত্রীরা।

11:02 AM (2 hours ago)

মঞ্চে মোদী-শাহ

Posted by :- Subhankar Mitra

ব্রিগেডের শপথের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ। রয়েছেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও।

10:52 AM (2 hours ago)

PM Narendra Modi: ব্রিগেড প্যারাড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Posted by :- Rupsa

 

10:52 AM (2 hours ago)

ব্রিগেডে হুডখোলা গাড়িতে মঞ্চের দিকে রওনা প্রধানমন্ত্রীর

Posted by :- Moumita Bhattacharyya

ব্রিগেডের সভাস্থলে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুডখোলা গাড়িতে প্রধানমন্ত্রী মোদী ,রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য ও বাংলার নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে মূল মঞ্চের দিকে রওনা হলেন।

10:43 AM (2 hours ago)

আজ কারা শপথ নিতে পারেন?

Posted by :- Sayan

আজ শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে অগ্নিমিত্রা পল, নিশীথ প্রামাণিক, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ও দিলীপ ঘোষ। আর এই খবর সত্যি হলে, তাঁদের মন্ত্রী হওয়া শুরু সময়েরই অপেক্ষা।

10:25 AM (3 hours ago)

Suvendu Adhikari Oath Taking Ceremeony Live: রেস কোর্সে অবতরণ করল PM মোদীর হেলিকপ্টার

Posted by :- Madhurma Dev

রেস কোর্সে অবতরণ করল PM নরেন্দ্র মোদীর হেলিকপ্টার। কিছুক্ষণ পর শপথ নেবেন শুভেন্দু অধিকারী। পৌঁছচ্ছেন অমিত শাহও।