Advertisement

কলকাতার বহু রাস্তায় গাড়ি চলাচল নিয়ন্ত্রণ, শীঘ্রই ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু

রাজ্যে আচমকা ক্ষমতার পালাবদল। ১৫ বছর ধরে শাসকদল হিসেবে থাকা তৃণমূল সরকারের পতন ঘটিয়েছে বিজেপি। ২০৭ জন বিধায়ক নিয়ে বিপুল মার্জিনে জয় পেয়েছে পদ্ম শিবির। আজ, ৯মে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।

কলকাতার বহু রাস্তায় গাড়ি চলাচল নিয়ন্ত্রণকলকাতার বহু রাস্তায় গাড়ি চলাচল নিয়ন্ত্রণ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 May 2026,
  • अपडेटेड 8:09 AM IST
  • ১৫ বছর ধরে শাসকদল হিসেবে থাকা তৃণমূল সরকারের পতন ঘটিয়েছে বিজেপি।
  • ২০৭ জন বিধায়ক নিয়ে বিপুল মার্জিনে জয় পেয়েছে পদ্ম শিবির।
  • আজ, ৯মে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।

রাজ্যে আচমকা ক্ষমতার পালাবদল। ১৫ বছর ধরে শাসকদল হিসেবে থাকা তৃণমূল সরকারের পতন ঘটিয়েছে বিজেপি। ২০৭ জন বিধায়ক নিয়ে বিপুল মার্জিনে জয় পেয়েছে পদ্ম শিবির। আজ, ৯মে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এই অনুষ্ঠান উপলক্ষে শুক্রবারই রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।   পাশাপাশি, আগামীকাল আসবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এছাড়াও, সূত্রের দাবি, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এই শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকছেন। একইসঙ্গে বিপুল সংখ্যক বিজেপি সমর্থকেরাও ভিড় করতে পারেন ব্রিগেড গ্রাউন্ডে। আর এই জনসমাগম নিয়ে সতর্ক কলকাতা পুলিশ। 

শুক্রবার কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ এই মর্মে একটি বিজ্ঞপ্তিও জারি করেছেন। কলকাতা পুলিশের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ মে একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে।

কোন কোন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে?

  • এসপ্ল্যানেড ব়্যাম্প
  • কে.পি. রোড
  • হাসপাতাল রোড
  • লাভার্স লেন
  • ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ
  • কুইন্সওয়ে

পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, আজ  সকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতা পুলিশ এলাকার মধ্যে সব ধরনের পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তবে LPG সিলিন্ডার, CNG, পেট্রোলিয়াম, তেল, লুব্রিক্যান্ট, অক্সিজেন, সবজি, ওষুধ, ফল, মাছ ও দুধ বহনকারী গাড়ির ক্ষেত্রে ছাড় রয়েছে।

বহু রাস্তায় গাড়ি-বাইক পার্কিং নিষিদ্ধ

৯ মে একাধিক রাস্তায় গাড়ি পার্ক করা যাবে না বলে জানিয়ে দিল কলকাতা পুলিশ। যে যে রাস্তায় গাড়ি পার্ক করা যাবে না, তার মধ্যে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সংলগ্ন এলাকা, হেস্টিংস ক্রসিং থেকে ক্যাথিড্রাল রোড পর্যন্ত এজেসি বোস রোডের অংশ, খিদিরপুর রোড, হাসপাতাল রোড, কুইন্সওয়ে, ক্যাথিড্রাল রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ, লাভার্স লেন ইত্যাদি রোড।

গাড়ি চলাচল সাময়িক ভাবে বন্ধ বা ঘুরিয়ে দেওয়া হতে পারে

কলকাতা পুলিশ জানিয়েছে, শনিবার ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত অথবা প্রয়োজন অনুযায়ী সব ধরনের যানবাহন ও ট্রাম চলাচল সাময়িকভাবে বন্ধ, ঘুরিয়ে দেওয়া হতে পারে। এছাড়াও, আশেপাশের কোনও জায়গায় পার্কিং নিষিদ্ধ করা হতে পারে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement