Advertisement

Suvendu Adhikari: দোলেও মমতার ভবানীপুরেই শুভেন্দুর শোভাযাত্রা, মাটি কামড়ে পড়ে থাকার নেপথ্যে কী?

মঙ্গলবার সকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাজির হন ভবানীপুরে, যা মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় বিধানসভা কেন্দ্র। সেখানে বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে দোল উৎসবে অংশ নেন তিনি। উপস্থিত জনতার উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, 'নাস্তিকতা নিপাত যাক, সেকুলারিজ়ম নিপাত যাক। হিন্দুরা যাতে পশ্চিমবঙ্গে সুরক্ষিত থাকে, সেই প্রার্থনাই করব।' পরে 'গোরা গোরা গৌরাঙ্গ' গান ধরেন এবং 'হিন্দু-হিন্দু ভাই-ভাই' স্লোগান তোলেন।

শুভেন্দু অধিকারী।-ফাইল ছবিশুভেন্দু অধিকারী।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Mar 2026,
  • अपडेटेड 11:13 AM IST
  • মঙ্গলবার সকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাজির হন ভবানীপুরে, যা মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় বিধানসভা কেন্দ্র।
  • সেখানে বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে দোল উৎসবে অংশ নেন তিনি।

মঙ্গলবার সকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাজির হন ভবানীপুরে, যা মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় বিধানসভা কেন্দ্র। সেখানে বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে দোল উৎসবে অংশ নেন তিনি। উপস্থিত জনতার উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, 'নাস্তিকতা নিপাত যাক, সেকুলারিজ়ম নিপাত যাক। হিন্দুরা যাতে পশ্চিমবঙ্গে সুরক্ষিত থাকে, সেই প্রার্থনাই করব।' পরে 'গোরা গোরা গৌরাঙ্গ' গান ধরেন এবং 'হিন্দু-হিন্দু ভাই-ভাই' স্লোগান তোলেন।

সাম্প্রতিক সময়ে ভবানীপুরে শুভেন্দুর উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শুধু সফর নয়, সেখানে একটি ‘ওয়ার রুম’ গঠনও করেছেন তিনি। নিয়মিত বৈঠক ও কর্মসূচির জেরে রাজনৈতিক মহলে জল্পনা জোরদার হয়েছে, তাহলে কি আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকেই প্রার্থী হতে চলেছেন বিরোধী দলনেতা?

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, মুখ্যমন্ত্রীর শক্ত ঘাঁটিতে সংগঠন মজবুত করাই শুভেন্দুর লক্ষ্য। বিজেপি নেতৃত্বের ধারণা, আগামী নির্বাচনে মুখ্যমন্ত্রী ভবানীপুর থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। সেই সম্ভাবনা মাথায় রেখেই কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্র ছেড়ে নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে লড়াই করেছিলেন। সেখানে পরাজিত হওয়ার পর ভবানীপুরের উপনির্বাচনে জিতে তিনি সাংবিধানিকভাবে মুখ্যমন্ত্রীর পদে বহাল থাকেন। ফলে ২০২৬ সালের নির্বাচনের আগে ভবানীপুরকে ঘিরে রাজনৈতিক উত্তাপ যে বাড়ছে, তা বলাই বাহুল্য। শুভেন্দুর ঘন ঘন সফর সেই জল্পনাকেই আরও উসকে দিচ্ছে।

Read more!
Advertisement
Advertisement