Advertisement

Suvendu Adhikari Net Worth: জমি-বাড়ি থেকে সোনাদানা, কত সম্পত্তির মালিক মুখ্যমন্ত্রী শুভেন্দু?

একাধিক বাড়ি এবং জমি রয়েছে শুভেন্দু অধিকারীর। তবে নেই সোনাদানা। কত সম্পদ রয়েছে বাংলার নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 09 May 2026,
  • अपडेटेड 10:45 AM IST
  • বাড়ি এবং জমি রয়েছে শুভেন্দু অধিকারীর
  • কত সম্পদ রয়েছে বাংলার নয়া মুখ্যমন্ত্রীর?
  • ৫ বছরে কমে গিয়েছে তাঁর সম্পত্তির পরিমাণ

মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারিয়ে রেকর্ড গড়েছেন শুভেন্দু অধিকারী। জমিতেছেন নন্দীগ্রাম থেকেও। ছাব্বিশের নির্বাচনে এক কথায় জায়ান্ট কিলার তিনি। আর তাই অমিত শাহ কলকাতায় এসে তাঁর নামই ভাবী মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন। ব্রিগেড প্যারাড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শনিবার তিনি শপথ নেবেন। জানেন কত সম্পত্তির মালিক পশ্চিমঙ্গের নয়া মুখ্যমন্ত্রী? 

ছাব্বিশের নির্বাচনে দু'টি কেন্দ্র থেকে প্রার্থী ছিলেন শুভেন্দু অধিকারী। তবে তাঁর সম্পত্তি ডাবল হওয়ার বদলে বেশ কিছুটা কমে গিয়েছে। ৫ বছর আগে, গত বিধানসভা নির্বাচনের মনোনয়নে জমা দেওয়া হিসেব অনুযায়ী, শুভেন্দুর মোট সম্পত্তির পরিমাণ ছিল ৯০ লক্ষ ৬ হাজার ১৪৯ টাকা ৩২ পয়সা। এই ৫ বছরে তা কতটা কমল? 

আয়কর
২০২৪-২৫ অর্থবর্ষে শুভেন্দু অধিকারী মোট আয়কর দিয়েছেন ১৭ লক্ষ ৩৮ হাজার ৫৯০ টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে দিয়েছিলেন ১০ লক্ষ ৩৭ হাজার ১৬০ টাকা, ২০২২-২৩ অর্থবর্ষে দিয়েছিলেন ৮ লক্ষ ৭৮ হাজার ৪০০ টাকা এবং ২০২১-২২ অর্থবর্ষে দিয়েছিলেন ৮ লক্ষ ৮ হাজার ৪৬১ টাকা। 

অস্থাবর সম্পত্তি
এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর হাতে রয়েছে নগদ ১২ হাজার টাকা। তাঁর নিজের কোনও গাড়ি নেই। নেই কোনও সোনাদানাও। একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেছে BJP প্রার্থীর। যেখানে মোট জমা রয়েছে ২৪ লক্ষ ৫৭ হাজার ৬০০ টাকা। এই তালিকায় রয়েছে কিষাণ বিকাশ পত্র, ডাকঘরের সঞ্চয় প্রকল্পে একাধিক বিনিয়োগও।

স্থাবর সম্পত্তি
এগরা এবং নন্দীগ্রামে জমি রয়েছে শুভেন্দুর নামে। ২.৪৬ একর কৃষি জমির মালিক তিনি। একটি জমির মূল্য ১ লক্ষ ৫ হাজার। অপরটির ৮ লক্ষ। সম্পত্তির শেষ এখানেই নয়। তমলুকের পার্বতীপুরে মণীশা অ্যাপার্টমেন্টে ৪৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে। কুমারপুর মৌজায় রয়েছে নিবেদিতা আবাসনের ১১৫২ স্কোয়্যারফিটের ফ্ল্যাট, কারকুলিতে সাড়ে ৪ হাজার স্কোয়্যারফুটের আবাসিক ভবন। সব মিলিয়ে স্থাবর সম্পত্তির পরিমাণ ৬১ লক্ষ ৩০ হাজার টাকা।

মোট সম্পত্তির পরিমাণ
স্থাবর ও অস্থাবর মিলিয়ে শুভেন্দু মোট ৮৫ লক্ষ ৮৭ হাজার ৬০০ টাকার মালিক। যা ২০২১ সালের তুলনায় ৪ লক্ষ ১৮ হাজার ৫৪৯ কম। 

Advertisement

শিক্ষাগত যোগ্যতা
২০১১ সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতকোত্তর পাশ করেন। 

মামলা
শুভেন্দুর হলফনামার ১৯-২০টি পাতা জুড়ে রয়েছে তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়ের হওয়া একের পর এক মামলা। গড়বেতা, চাঁচল, খড়গপুর, খড়দা, লালগড়, সাঁকরাইল, জামবনি, ঝাড়গ্রাম, বেলেঘাটা, বউবাজার, ভূপতিনগর, হেয়ার স্ট্রিট, দুর্গাচক, আলিপুরদুয়ার, কুলটি, পাঁশকুড়া, ময়দান, কাঁধি, জোড়াসাঁকোর থানায় অভিযোগ রয়েছে শুভেন্দুর নামে। এগুলির একাধিক কেস বিভিন্ন লোয়ার কোর্টে চলছে। আদিবাসীদের অসম্মান, সরকারি সম্পত্তি ভাঙচুর, আর্থিক দুর্নীতি, সাম্প্রদায়িক হিংসার চেষ্টা, খুনের চেষ্টা এমনকী পকসো কেসেও অভিযুক্ত শুভেন্দু। 

 

Read more!
Advertisement
Advertisement