Advertisement

Tala Water Pipe Burst: টালার পাইপ ফেটে জল থইথই উত্তর কলকাতার একাধিক এলাকা, বন্ধ চক্ররেল- ব্যাহত বিদ্যুৎ পরিষেবা

সকাল সকাল টালার পাইপ ফেটে শহরে বিপত্তি। গোটা এলাকা জল থইথই। বন্ধ করে দেওয়া হয়েছে জলের সরবরাহ। বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এলাকার বিদ্যুৎ পরিষেবা। কী জানাচ্ছেন পুর কমিশনার স্মিতা পান্ডে?

টালার জলের পাইপ ফেটে জল থইথই এলাকাটালার জলের পাইপ ফেটে জল থইথই এলাকা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 09 Nov 2026,
  • अपडेटेड 1:10 PM IST
  • টালার পাইপ ফেটে শহরে বিপত্তি
  • গোটা এলাকা জল থইথই
  • কী জানাচ্ছেন পুর কমিশনার স্মিতা পান্ডে?

কালীপুজোর পরদিনই শহরে বিপত্তি। টালার পাইপ ফেটে জল থইথই এলাকা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বন্ধ চক্ররেল পরিষেবাও। 

জানা গিয়েছে, উত্তর কলকাতার টালায় জল সরবরাহকারী ট্যাঙ্কের পাইপ ফেটে গিয়েছে। ফলে জলমগ্ন হয়ে পড়েছে টালা এলাকা। লাইনে জল ভর্তি থাকায় চক্ররেল পরিষেবাও বন্ধ রাখতে হয়েছে। বনমালী সরকার স্ট্রিট এলাকাই মূল জল থইথই অবস্থা। 

যে পাইপটি ফেটেছে, সেটি একটি ৭২ ইঞ্চির জলের পাইপ। রেললাইনের নীচ দিয়েই ওই পাইপ গিয়েছে। তাতেই জলমগ্ন হয়ে পড়ে উত্তর এলাকার একাধিক এলাকা। তালিকায় রয়েছে বনমালী সরকার স্ট্রিট, বিধান সরণির একাংশ, হাটখোলা-সহ লাগোয়া বেশ কিছু এলাকা।

এটি ৯ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে এবং ব্রিটিশ আমলের পাইপলাইনের মাধ্যমে টালার জলাধার থেকে শহরের বিভিন্ন প্রান্তে জল সরবারহ করা হয়। এটি অন্যতম ডিস্ট্রিবিউশন লাইন। উৎসবের সকালে এমন অপ্রত্যাশিত পরিস্থিতিতে বিপাকে পড়েন এলাকার লোকজন। এলাকায় জল ঢুকে পড়ায় নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বন্ধ রাখা হয় জল সরবরাহও।

তড়িঘড়ি এসে পৌঁছন পুর আধিকারিকরা। পুরসভার তরফে দাবি, যে হেতু একাধিক ডিস্ট্রিবিউশন পাইপলাইন রয়েছে, তাই এই ঘটনার জন্য জল সরবরাহে খুব একটা সমস্যা হবে না। পুর কমিশনার স্মিতা পান্ডে বলেন,  'আমরা ব্যবস্থা করছি। এই পাইপ স্টেশনের নীচ থেকে গিয়েছে। রেলের বাউন্ডারির মধ্যেই এটি। রেলের আসলে কোনও সিস্টেম নেই। আর্কিটেক্টের সাহায্য নিচ্ছি।'

 

Read more!
Advertisement
Advertisement