Advertisement

Taslima Nasrin: ইলিশ খেতে তসলিমা যাবেন কোলাঘাট, মহালয়ায় ইডেনের মেগা অনুষ্ঠানেও থাকবেন

ফের একবার কলকাতায় বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। মহালয়ার দিন ইডেনে দুর্গাপুজোর উদ্বোধনের মেগা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। কোলাঘাটে গিয়ে ইলিশ খাবার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 Oct 2026,
  • अपडेटेड 1:21 PM IST
  • ফের একবার কলকাতায় তসলিমা নাসরিন
  • মহালয়ার দিন ইডেনের অনুষ্ঠানে থাকবেন
  • কোলাঘাট যেতে পারেন ইলিশ খেতে

ফের একবার প্রিয় শহর কলকাতায় এসেছেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। আর এসেই বর্তমান বাংলাদেশ সরকারকে একহাত নিয়েছেন তিনি। তাঁর নিজের দেশে মৌলবাদী শক্তি বাড়ছে, এ কথা শিকার করেছেন লেখিকা। তবে তিনি আশাবাদী ভারত ও বাংলাদেশের মধ্যে সখ্যতা ফিরবে। এবারের কলকাতা সফরে কী কী প্ল্যান রয়েছে তাঁর, তা-ও শেয়ার করলেন তসলিমা। 

বুধবার শহরে এসেই নসলিমা নিজের দেশ সম্পর্কে একরাশ হতাশা উগরে দেন। তাঁর মতে, বাংলাদেশে বিচ্ছিন্নতাবাদী মৌলবাদী শক্তি ক্রমশ মাথাচাড়া দিচ্ছে। চরমপন্থী সংগঠন বাড়ছে। 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তসলিমা বলেন, 'জিহাদি জঙ্গি সংগঠনগুলি বাংলাদেশে বাড়তে পারছে সরকারের মদতেই। যদি কোনও দেশকে সুস্থ এবং সভ্য হতে হয় তবে এই চরমপন্থীদের রুখতে হবে। এদের সরানো ছাড়া আর কোনও উপায় নেই দেশের হাতে।'

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর কি সম্ভব? এ বিষয়ে নিশ্চয়তার সঙ্গে কিছু বলতে পারছেন না বলেই জানা বাংলাদেশি এই লেখিকা। তাঁর কথায়, 'জামাত-ই-ইসলামি গ্রুপ যেভাবে বাংলাদেশে মাথাচাড়া দিয়েছে এবং এই জেহাদিদের বিরুদ্ধে যেভাবে সরকার নিষ্ক্রীয় ভূমিকা পালন করছে, তাতে ভারতের সঙ্গে তাদের সম্পর্কে ঠিক কোন পথে এগোবে তা এখনই বলা সম্ভব হচ্ছে না। তবে আমি আশা করছি এই বহিরাগত শক্তিকে রুখে ভারতের সঙ্গে পুনরায় সম্পর্ক মজবুত করবে বাংলাদেশ সরকার।'

তসলিমা নাসরিন দীর্ঘ কয়েক দশক পর চলতি বছরের জুলাই মাসে কলকাতায় পা রেখেছিলেন। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁকে জানিয়েছিলেন, এবার থেকে কোনও ভয় ডর ছাড়া তিনি যখন খুশি এ শহরে আসতে পারেন। সেই মতো এটি তাঁর দ্বিতীয় সফর। যদিও তিনি জানিয়েছেন, ইচ্ছে থাকলেও এ বছর দুর্গাপুজোয় কলকাতায় থাকা হবে না লেখিকার। 

তসলিমা বলেন, 'এ বছর দুর্গাপুজোয় কলকাতায় থাকা হবে না। তবে অবশ্যই পরের বছর পুজোয় আসব। এখানকার পুজো আমার খুব ভাল লাগে। ওই সময়টা যেন একটা প্রদর্শনীর মতো মনে হয়।'

Advertisement

বৃহস্পতিবার তাঁর একটি অনুষ্ঠান রয়েছে শহরে। 'শিকল ভাঙার গল্প' নামে ওই অনুষ্ঠানে তিনি স্বরচিত কবিতা পাঠ করবেন। যেটি একটি নারীবাদী কবিতা। পাশাপাশি আগামী ১১ অক্টোবর তিনি সল্টলেকে সাহিত্যের উপর বক্তব্য পেশ করবেন। সেখানেই তাঁর ইংরেজি ভাষায় শিশুদের বই 'জ্যাসমিন' প্রকাশিতও হবে। 

সময় থাকলে তিনি কোলাঘাটে গিয়ে প্রিয় ইলিশ মাছ খেতে চান। একইসঙ্গে পশ্চিম মেদিনীপুরে বিদ্যাসাগরের জন্মভিটেতেও যেতে চান তসলিমা। হাওড়াতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভিটেতেও যেতে চান তিনি। আগামী ১০ অক্টোবর, মহালয়ার দিন সরকারের ইডেন গার্ডেন্সের মেগা অনুষ্ঠানেও উপস্থিত থাকতে পারেন তসলিমা। 

 

Read more!
Advertisement
Advertisement