Advertisement

West Bengal Weather Update: আজই ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়, সঙ্গে হবে বৃষ্টি, এই সব জেলায় অ্যালার্ট

বৃহস্পতিবার দুপুরে এবং সন্ধেতে বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। পাশাপাশি ছিল দমকা হাওয়ার দাপট। যার ফলে ঠান্ডা রয়েছে আবহাওয়া। খুব একটা গরম সইতে হচ্ছে না। আর ভাল খবর হল, আজও ঝড়বৃষ্টির একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।এমনটাই জানিয়েছে কলকাতার হাওয়া অফিস। 

পশ্চিমবঙ্গের আবহাওয়াপশ্চিমবঙ্গের আবহাওয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 May 2026,
  • अपडेटेड 6:32 AM IST
  • বৃহস্পতিবার দুপুরে এবং সন্ধেতে বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়
  • দমকা হাওয়ার দাপট
  • আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে

বৃহস্পতিবার দুপুরে এবং সন্ধেতে বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। পাশাপাশি ছিল দমকা হাওয়ার দাপট। যার ফলে ঠান্ডা রয়েছে আবহাওয়া। খুব একটা গরম সইতে হচ্ছে না। আর ভাল খবর হল, আজও ঝড়বৃষ্টির একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।এমনটাই জানিয়েছে কলকাতার হাওয়া অফিস। 

তাই আর সময় নষ্ট নয়। বরং আজ কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, সেটা জেনে নিন। 

আজ কোথায় কোথায় কোথায় হতে পারে ঝড়বৃষ্টি? 
এই বিষয়টা জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। তাদের পক্ষ থেকে জানান হয়েছে, আজ পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলায় ৪০ থেকে ৫০ কিমি গতিবেগে ঝড় বইতে পারে। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 

এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। ঝড়ের গতিবেগ হতে পারে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা। তাই আজ যাঁরা বাইরে যাচ্ছেন, তাঁরা সঙ্গে অবশ্যই রাখুন ছাতা। কারণ, আজও ভেজার সম্ভাবনা থেকেই যাচ্ছে। 

আগামিকাল কেমন থাকবে আবহাওয়া? 
শনিবার ঝড়বৃষ্টির দাপট অনেকটাই বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বিশেষত, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং উত্তর বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। হাওয়ার গতিবেগ হতে পারে ৫০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা। এছাড়া কলকাতা সহ রাজ্যের দক্ষিণের অন্যান্য জেলাতেও বৃষ্টি হবে। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বইবার সম্ভাবনাও থাকছে। 

রবিবারের আবহাওয়ার আপডেট
ওই দিনের আবহাওয়ার আপডেটও দিয়েছে হাওয়া অফিস। তারা জানিয়েছে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে রবিবার। শুধু তাই নয়, এই সব জেলায় ঝড়ের সম্ভাবনাও থাকছে। এছাড়া দক্ষিণের বাকি জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বইতে পারে। 

Advertisement

উত্তরবঙ্গের কী খবর?
আজ উত্তরের একাধিক জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। বিশেষত মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া অন্যান্য জেলাতেও ঝড়বৃষ্টি হবে। 

আগামিকাল উত্তরের অধিকাংশ জেলায় কমবে ঝড়ের দাপট। তবে কিছু জায়গায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বইতে পারে। হতে পারে বৃষ্টিও। আর রবিবার বিক্ষিপ্তভাবে কোনও কোনও জায়গায় বৃষ্টি হতে পারে। তবে এই কয়েক দিন উত্তরবঙ্গের আবহাওয়া ভালই থাকবে। 

 

Read more!
Advertisement
Advertisement