Advertisement

Mamata Rani Rashmoni: মমতার ধর্নায় অনুমতি দিল না পুলিশ, বিস্ফোরক দাবি TMC-র

Mamata Banerjee protest: অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। দাবি TMC র। মঙ্গলবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে ধর্নার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূল কংগ্রেসের দাবি, কর্মসূচির জন্য পুলিশ অনুমতি দেয়নি। এমনকি মঞ্চ তৈরির জন্য সেখানে আগে থেকে রাখা সামগ্রীও সরিয়ে দেওয়া হয়েছে।

তৃণমূল কংগ্রেসের দাবি, কর্মসূচির জন্য পুলিশ অনুমতি দেয়নি। তৃণমূল কংগ্রেসের দাবি, কর্মসূচির জন্য পুলিশ অনুমতি দেয়নি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 Jun 2026,
  • अपडेटेड 5:09 PM IST
  • অনুমতি দেয়নি কলকাতা পুলিশ।
  • মঙ্গলবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে ধর্নার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • তৃণমূল কংগ্রেসের দাবি, কর্মসূচির জন্য পুলিশ অনুমতি দেয়নি।

Mamata Banerjee protest: অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। দাবি TMC র। মঙ্গলবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে ধর্নার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূল কংগ্রেসের দাবি, কর্মসূচির জন্য পুলিশ অনুমতি দেয়নি। এমনকি মঞ্চ তৈরির জন্য সেখানে আগে থেকে রাখা সামগ্রীও সরিয়ে দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে খবর, মঙ্গলবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে ধরনায় বসার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই কর্মসূচিকে সামনে রেখে আগেভাগেই মঞ্চ নির্মাণের জন্য প্রয়োজনীয় সামগ্রী এনে রাখা হয়েছিল। তবে সোমবার পুলিশ এসে সমস্ত জিনিসপত্র ছোট গাড়িতে তুলে অন্যত্র সরিয়ে নিয়ে যায় বলে অভিযোগ।

এদিন ফেসবুক লাইভে এ নিয়ে ক্ষোভ উগরে দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ৭ দিন আগেই এই ধর্নার জন্য অনুমতি নেওয়া হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও তাঁদের ইচ্ছাকৃতভাবে অনুমতি দেওয়া হয়নি। তিনি জানান, মঞ্চ বাঁধা বা মাইকের অনুমতি দেওয়া হয়নি। বলেন, 'তাতে সমস্যা নেই। আমরা রাস্তার মানুষ। রাস্তা থেকেই আমরা লড়াই করব।'

তৃণমূলের অভিযোগ, প্রশাসনের এই পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিরোধী কণ্ঠস্বর রোধ করতেই পুলিশ অনুমতি দিতে অস্বীকার করেছে বলে দাবি তাদের।  

পুলিশ সূত্রে খবর, রানি রাসমণি অ্যাভিনিউয়ে এই কর্মসূচির জন্য অনুমতি দেওয়া সম্ভব নয়। সেই কারণেই সেখানে মঞ্চ তৈরির প্রস্তুতি বন্ধ করতে বলা হয়েছে। নিরাপত্তা ও প্রশাসনিক কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রের দাবি।

তৃণমূলের দাবি, গণতান্ত্রিক অধিকারের অংশ হিসেবেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। তবে প্রশাসনের পদক্ষেপে সেই কর্মসূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখন শেষ পর্যন্ত ধর্না নির্ধারিত জায়গায় হবে কি না, তা নিয়ে জল্পনা রাজনৈতিক মহলে। 

Read more!
Advertisement
Advertisement