Advertisement

TMC Building: তপসিয়ায় তৃণমূলের ভবন সিল করল পুলিশ, KMC-র অভিযোগের পরেই পদক্ষেপ

Topisa TMC: তপসিয়ায় মমতা তৃণমূলের অফিস করে দিল পুলিশ। শুক্রবার রাতেই এই ঘটনা ঘটেছে। কেন এমন পদক্ষেপ নেওয়া হয়েছে? পুলিশ যা জানাল

 তপসিয়ায় তৃণমূলের ভবন সিল করল পুলিশ তপসিয়ায় তৃণমূলের ভবন সিল করল পুলিশ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Nov 2026,
  • अपडेटेड 11:15 AM IST
  • তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ বিল্ডিং বন্ধ করে দিল কলকাতা পুলিশ।
  • দলীয় সদর দফতরে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশের তরফে।
  • তপসিয়ার ওই বিল্ডিংয়ে মমতা TMC-র দলীয় বৈঠক চলছিল।

তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ বিল্ডিং বন্ধ করে দিল কলকাতা পুলিশ। মূলত  দলীয় সদর দফতরে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশের তরফে। ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে রাস্তা।

পুলিশ সূত্রে খবর, বিল্ডিংটির নির্মাণকাজ এখনও চলছে। চাই নিরাপত্তার স্বার্থে সেখানে যাতায়াত বন্ধ রাখার জন্য কলকাতা পুরসভা পুলিশকে জানিয়েছে। সেই কারণেই ঢোকার রাস্তা বন্ধ করা হয়েছে।

সূত্রের খবর, তপসিয়ার ওই বিল্ডিংয়ে মমতা TMC-র দলীয় বৈঠক চলছিল। বিষয়টি পুলিশের নজরে আসতেই, তাদের তরফে অভিযোগ জানানো হয় আনন্দপুর থানায়। এরপর শুক্রবার রাতেই ঘটনাস্থলে গিয়ে বন্ধ করা হয় ভবন। গেটের সামনের রাস্তায় গার্ডরেল লাগিয়ে দেওয়া হয়। বিষয়টি জানতে পেরে রাতেই সেখানে পৌঁছন কুণাল ঘোষ-সহ বেশ কিছু মমতা-তৃণমূল কংগ্রেসের নেতা। পুলিশের সঙ্গে কথাও বলেন তাঁরা।

 সূত্রের দাবি, নির্মাণের কাজের জন্য ওই বিল্ডিং খোলা থাকছে। তবে নির্মাণ ছাড়া আর কোনও কাজ সেখানে করা যাবে না। পুলিশের  পদক্ষেপ নিয়ে আপত্তি জানিয়েছেন তৃণমূল সাংসদ দোলা সেন। ইন্ডিয়া টুডেকে তিনি বলেন, পুলিশ নির্দেশ মেনেই কাজ করছে। আদালতের রায় অন্য কথা বলছে। তাঁর অভিযোগ, দলীয় কার্যালয় দখল করতেই পুলিশ এই পদক্ষেপ করেছে।

উল্লেখ্য. তপসিয়ার বিল্ডিংয়ে আগে থেকেই চলছিল নির্মাণ কাজ। ফলে  দলীয় কাজ চালিয়ে যাওয়ার জন্য অফিস মেট্রোপলিটনে নতুন ভবনে শিফট করা হয়েছিল। কিন্তু সেই ভবন এখন কার্যত ঋতব্রত শিবিরের দখলে। ফলে নির্মাণাধীন বিল্ডিংটিই ব্যবহারের পরিকল্পনা করেছিল মমতা তৃণমূল। কিন্তু তা আটকে দিল পুলিশ।


 

Read more!
Advertisement
Advertisement