Advertisement

'হাঁটার প্রতিযোগিতায় নামুন', মমতাকে শুভেন্দুর বয়স কটাক্ষের পাল্টা চ্যালেঞ্জ কুণালের

শুভেন্দুর বয়স হয়েছে, বিশ্রাম নিন- মন্তব্য নিয়ে তীব্র আক্রমণ করেন কুণাল ঘোষ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ইনস্টিটিউশনাল ডেলিভারি ছিল না। দলনেত্রী নিজেও এ কথা বারবার বলেছেন। ফলে তাঁর এখন প্রকৃত যা বয়স, তার তুলনায় অফিসিয়াল বয়স অনেকটাই বেশি। কিন্তু যাই হোক, কোনও মহিলার বয়স নিয়ে এভাবে কথা বলাটা অত্যন্ত কুরুচিকর।

মমতাকে শুভেন্দুর বয়স কটাক্ষের পাল্টা চ্যালেঞ্জ কুণালেরমমতাকে শুভেন্দুর বয়স কটাক্ষের পাল্টা চ্যালেঞ্জ কুণালের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Aug 2026,
  • अपडेटेड 8:09 PM IST

অন্নপূর্ণা যোজনা নিয়ে বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাক্তনকে বর্তমান মুখ্যমন্ত্রীর কটাক্ষ, তিনি ফেসবুকেই থাকুন। বাড়ি থেকে আর বেরোতে হবে না। আর যাতে বেরোতে না পারেন ‘সেই ব্যবস্থা’ তিনি করবেন। তারপরে যোগ করেন, 'বয়স হয়েছে, বিশ্রাম নিন।' এরপরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতে মুখ্যমন্ত্রীর বক্তব্যের একাংশের ভিডিয়ো পোস্ট করে তৃণমূল কংগ্রেস নেত্রী (কালীঘাট) বলেন, ‘ভারতীয় রাজনীতিতে এক নয়া নীচুস্তর স্পর্শ করল! সরকারি অফিসে বসে আমায় প্রকাশ্যেই নির্লজ্জভাবে হুমকি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন যে আমি যাতে বাড়ি থেকে বেরোতেই না পারি, তা নিশ্চিত করবেন। আমি ভারতের মহামান্য রাষ্ট্রপতি, ভারতের মহামান্য প্রধান বিচারপতি এবং ভারতের জনগণের কাছে প্রশ্ন রাখছি, আমাদের সংবিধান যে ভারতের স্বপ্ন দেখেছিল, এটি কি সেই ভারত?’  দুই নেতা-নেত্রীর এই রাজনৈতিক বাকবিতণ্ডা ঘিরে বর্তমানে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুভেন্দুর বক্তব্য নিয়ে  তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ।

 শুভেন্দুর বয়স হয়েছে, বিশ্রাম নিন- মন্তব্য নিয়ে তীব্র আক্রমণ করেন কুণাল ঘোষ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ইনস্টিটিউশনাল ডেলিভারি ছিল না। দলনেত্রী নিজেও এ কথা বারবার বলেছেন। ফলে তাঁর এখন প্রকৃত যা বয়স, তার তুলনায় অফিসিয়াল বয়স অনেকটাই বেশি। কিন্তু যাই হোক, কোনও মহিলার বয়স নিয়ে এভাবে কথা বলাটা অত্যন্ত কুরুচিকর। কুণাল ঘোষের  প্রশ্ন, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে এই ধরনের মন্তব্য কোন রাজনৈতিক সংস্কৃতির পরিচায়ক? তাঁর অভিযোগ, শাসক দল রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে বিরোধী নেত্রীকে গৃহবন্দি করার মতো মানসিকতা দেখানো হচ্ছে। এরপরেই শুভেন্দু অধিকারীকে  চ্যালেঞ্জ করে কুণাল বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী আর বর্তমান মুখ্যমন্ত্রীর মধ্যে একটা হাঁটার কম্পিটিশন হোক, সারা পৃথিবী দেখুক। এক্সারসাইজ আর হাঁটার প্রতিযোগিতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাগজে-কলমে যা বয়স, বাস্তবে তার থেকে বয়স অনেকটাই কম।

Advertisement

শুভেন্দুকে খোলা চ্যালেঞ্জ জানিয়ে  বেলেঘাটার বিধায়ক বলেন, 'দলের মুখপাত্র, সৈনিক হিসেবে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাঁটার প্রতিযোগিতায় আসুন শুভেন্দু। মুখ্যমন্ত্রী বলুন- কোথায়, কবে আসবেন, সেখানে মমতাদির সঙ্গে ব্যায়াম এবং হাঁটার প্রতিযোগিতায় নামুন শুভেন্দু অধিকারী। সারা বিশ্ব দেখুক, সব টিভি মিডিয়ায় লাইভ হোক। কোথায় কখন, আসবেন জানাবেন। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করার জন্য বয়সের কথা বলেছেন তো, এখন নিজে পারফর্ম করে প্রমাণ দিন।'

তৃণমূল নেতার দাবি, দলের প্রতিটি পদক্ষেপে এবং কার্যকলাপে মমতা বন্দ্যোপাধ্যায়ই মূল শক্তি। সেই কারণেই তাঁকে নিয়ে রাজনৈতিক মহলে সবসময় একধরণের ভীতি কাজ করে বলে মন্তব্য করেন তিনি। কুণাল ঘোষ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলায় ঘুরবেন, সারা ভারতে ঘুরবেন। পারলে রুখে নেবেন।'

Read more!
Advertisement
Advertisement