Advertisement

Tarak Singh: KMC-তে আরও এক উইকেট পড়ছে! আজই হয়তো ইস্তফা TMC-র তারক সিংয়ের

কলকাতা পুরসভার নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং তৃণমূল কংগ্রেসের একেবারে জন্মলগ্ন থেকে রয়েছেন। ২০ বছরের কাউন্সিলর। বিগত ১৬ বছর ধরে পুরসভায় মেয়র পারিষদ পদে রয়েছেন। তারক শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ই নন, সোজা মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরানোর বিষয়ে জোর দিয়েছেন। তাঁর দাবি, যিনি অভিষেককে নেতা বানিয়েছেন, তিনি তাঁর বিরুদ্ধে। 

তারক সিংতারক সিং
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Jun 2026,
  • अपडेटेड 9:38 AM IST
  • তারক সিং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন
  • তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে নেতা
  • মমতার বাড়িতে বৈঠকেও উপস্থিত ছিলেন না

তৃণমূল কংগ্রেসে ভাঙন, বিদ্রোহ, পদত্যাগ থামছেই না। সবচেয়ে খারাপ পরিস্থিতি পুরসভাগুলিতে। একের পর এক তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করছেন। অবস্থা যে দিকে যাচ্ছে, তাতে পুরভোটের আগেই হয়তো বহু পুরবোর্ড ভেঙে যেতে পারে। এবার সেই তালিকায় যোগ দিলেন তৃণমূল কংগ্রেস নেতা ও কাউন্সিলর তারক সিং। একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আজ অর্থাত্‍ মঙ্গলবারই পদত্যাগ করতে পারেন তারক।

তারক সিং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন

কিছু দিন আগেই সংবাদমাধ্যমে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তারক সিং। সরাসরি নেতৃত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন তারক। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে তিনি বলেন, 'কর্মী এবং সমর্থকদের কোনওভাবেই সুরক্ষা দিচ্ছে না দলীয় নেতৃত্ব। যে কারণে ওই ঠান্ডা ঘরে বসে জ্ঞানের বাণী শোনার তাঁর কোনও ইচ্ছে নেই।' এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাত্‍কারে তারক বলেন, 'যে নেতৃত্ব ব্যর্থ, যে নেতৃত্ব কর্মীর সঙ্গে থাকতে পারে না, কী করবে, আমাকে খালি দল থেকে বার করে দেবে। দেবে। আই ডোন্ট বদার।' 

তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে নেতা

কলকাতা পুরসভার নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং তৃণমূল কংগ্রেসের একেবারে জন্মলগ্ন থেকে রয়েছেন। ২০ বছরের কাউন্সিলর। বিগত ১৬ বছর ধরে পুরসভায় মেয়র পারিষদ পদে রয়েছেন। তারক শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ই নন, সোজা মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরানোর বিষয়ে জোর দিয়েছেন। তাঁর দাবি, যিনি অভিষেককে নেতা বানিয়েছেন, তিনি তাঁর বিরুদ্ধে। 

মমতার বাড়িতে বৈঠকেও উপস্থিত ছিলেন না

এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, আজই হয়তো মেয়র পারিষদ পদে ইস্তফা দেবেন তারক সিং। কয়েকদিন আগে কাউন্সিলরদের নিয়ে মমতা যে বৈঠক ডেকেছিলেন, সেই বৈঠকেও উপস্থিত ছিলেন না তারক। সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি স্পষ্ট বলেন, টমেয়র পারিষদের কোনও কাজই হচ্ছে না । আর ওই ঘরে বসে মেয়র পারিষদের বৈঠক হতে পারে না। যদি দলীয় বৈঠক হয়, তা হলে বলব, যাঁরা আমাদের সুরক্ষা দিতে পারেন না, পাশে থাকেন না, তাঁদের কাছে যাওয়ার কোনও অর্থ নেই। আমার দায়িত্ব কলকাতাবাসীকে জল জমার হাত থেকে রক্ষা করা । আমি বদনাম নিয়ে যেতে চাই না।'

Advertisement


Read more!
Advertisement
Advertisement