Advertisement

ভবানীপুরে শুভেন্দুর কাছে হারকে চ্যালেঞ্জ, হাইকোর্টে হাজির মমতা

কলকাতা হাইকোর্টে হাজির হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, কুণাল ঘোষ ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এদিন হাইকোর্টে আসেন মমতা। কোর্ট সূত্রের খবর, ভবানীপুর বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে ইলেকশন পিটিশন দায়ের করেন তিনি।

ফের হাইকোর্টে মমতাফের হাইকোর্টে মমতা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jun 2026,
  • अपडेटेड 2:59 PM IST

কলকাতা হাইকোর্টে হাজির হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, কুণাল ঘোষ ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এদিন হাইকোর্টে আসেন মমতা। কোর্ট সূত্রের খবর,  ভবানীপুর বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে ইলেকশন পিটিশন দায়ের করেন তিনি। 

মঙ্গলবার বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ করে মামলা করেন তিনি। আইনজীবীদের সূত্রে জানা গেছে, মামলার নথিপত্রে সই করতেই তিনি আদালতে গিয়েছিলেন।

ভবানীপুর কেন্দ্রের বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরে তিনি হঠাৎই কলকাতা হাইকোর্টে উপস্থিত হন। 

২০২১ সালে শুভেন্দুর  কাছে হেরে ছিলেন নন্দীগ্রামে, তখনও হারকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মামলা এখনও ঝুলে রয়েছে আদালতে। ফের ভবানীপুরের হারকে চ্যালেঞ্জ করলেন তৃণমূল নেত্রী। মঙ্গলবার, ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে হারকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে দ্বিতীয়বার ফের ভোটের ফল নিয়ে আইনি পথে হাঁটলেন তিনি।

এর আগে ভোট পরবর্তী হিংসার মামলায় আইনজীবী হিসেবে  কলকাতা হাইকোর্টে এসে সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  গত ১৪ মে হাইকোর্টে আসেন তিনি। সেবার আইনজীবীদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাঁকে। এজলাস থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বেরোনোর পর তাঁকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান উঠেছিল। ওই ঘটনার প্রায় এক মাস পরে, ১৬ জুন ফের হাইকোর্টে হাজির হলেন মমতা।
 

Read more!
Advertisement
Advertisement