Advertisement

Kunal Ghosh: ফের কুণাল ঘোষের উপর হামলার অভিযোগ, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ঘেরাও-হাতুড়ি মারার চেষ্টা? ভাঙা হল গাড়িও

Kunal Ghosh: শনিবারের পর ফের রবিবার। পরপর দু'দিন আক্রমণের মুখে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। এদিন তাঁর উপর প্রাণঘাতী হামল চালানো হয় বলে দাবি করেন কুণাল।

 ফের কুণাল ঘোষের উপর হামলার অভিযোগ ফের কুণাল ঘোষের উপর হামলার অভিযোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Sep 2026,
  • अपडेटेड 12:06 PM IST
  • শনিবারের পর ফের রবিবার আক্রমণের শিকার কুণাল ঘোষ।
  • নিজের বিধানসভা কেন্দ্রের মধ্যেই বাইক বাহিনীর আক্রমণের শিকার হলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক।
  • আগ্নেয়াস্ত্র উঁচিয়ে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেছেন কুণাল।

শনিবারের পর ফের রবিবার আক্রমণের শিকার কুণাল ঘোষ।  এবার নিজের বিধানসভা কেন্দ্রের মধ্যেই বাইক বাহিনীর আক্রমণের শিকার হলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক। কুণাল ঘোষের দাবি, রবিবার সকালে নিজের কেন্দ্রের একটি অরাজনৈতিক অনুষ্ঠানে গাড়ি নিয়ে যাওয়ার সময়ে মোটরবাইক বাহিনীর সশস্ত্র আক্রমণের শিকার হন তিনি।

বেলেঘাটার বিধায়কের অভিযোগ, তাঁর গাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। গাড়ির কাচ হাতুড়ি দিয়ে ভাঙা হয়েছে। এমনকি আগ্নেয়াস্ত্র উঁচিয়ে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেছেন কুণাল। অন্যদিকে, তাঁর গাড়ি চালক দাবি করেছেন, কোনওক্রমে তাঁরা প্রাণে বেঁচেছে। কুণাল ঘোষের উপর প্রাণঘাতী হামলা চালানো হয় বলে দাবি করেছেন তিনিও।

হামলার পরেই সোজাসুজি গাড়ি নিয়ে নারকেলডাঙা থানায় হাজির হন কুণাল ঘোষ। তিনি বলেন, "আমাকে আগ্নেয়াস্ত্র দেখানো হয়েছে। বিজেপি আমাকে খুন করবে। আমাকে খুনের চেষ্টা করা হয়েছে। থানায় না পৌঁছালে প্রাণে মেরে ফেলত।" বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে গিয়ে প্রায় কেঁদেই ফেলন TMC বিধায়ক।

কুণাল ঘোষের অভিযোগ পাওয়ার পরেই হামলার ঘটনাস্থলে যায় পুলিশ। স্থানীয় মানুষদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি, আশেপাশের বিল্ডিং থেকেও CCTV ফুটেজ সংগ্রহ করার কাজ করছে পুলিশ। 

শনিবারও হামলার মুখে পড়েছিলেন কুণাল ঘোষ

এর আগে শনিবারও উত্তরপাড়ায় হামলার মুখে মমতাপন্থী তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। গতকাল, শ্রীরামপুরে মমতা বন্দ্য়োপাধ্যায়ের জনসভায় যাওয়ার পথে হামলার শিকার হন  বেলেঘাটার বিধায়ক। কুণাল ঘোষের গাড়ি আটকে ডিম ছোড়ার পাশাপাশি, তাঁর গাড়ির কাচ ভাঙচুর করা হয়। এই ঘটনার জেরে  গতকাল গাড়ি নিয়ে শ্রীরামপুরে মমতার সভায় যেতে পারেননি বলেও জানান কুণাল ঘোষ।

দুটি হামলার ঘটনাতেই কুণাল ঘোষ বিজেপির বিরুদ্ধে অভিযোগ করলেও, তা মানতে নারাজ রাজ্য বিজেপি। বরং পদ্ম শিবিরের দাবি, এগুলো পুরোপুরি তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব। ইতিমধ্যেই দুটি ক্ষেত্রেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Read more!
Advertisement
Advertisement