Advertisement

Paresh Ram Das: ধর্ষণের অভিযোগে গ্রেফতার TMC বিধায়ক, মুম্বই পালাতে গিয়ে এয়ারপোর্ট থেকে পাকড়াও

Tmc MLA Paresh Ram Das: সোমবার কলকাতা এয়ারপোর্ট থেকে পুলিশের হাতে পাকড়াও পশ্চিম ক্যানিংয়ের বিধায়ক পরেশ রাম দাস। তার বিরুদ্ধে কী অভিযোগ?

ধর্ষণের অভিযোগে গ্রেফতার TMC বিধায়ক পরেশ রাম দাসধর্ষণের অভিযোগে গ্রেফতার TMC বিধায়ক পরেশ রাম দাস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Nov 2026,
  • अपडेटेड 6:50 PM IST
  • সোমবার TMC বিধায়ক পরেশ রাম দাসকে গ্রেফতার করল পুলিশ।
  • ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ককে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে।
  • অভিযুক্ত পরেশ রাম দাস কলকাতা থেকে মুম্বই যাওয়ার চেষ্টা করছিলেন বলে দাবি।

পুলিশের হাতে পাকড়াও তৃণমূল বিধায়ক। সোমবার TMC বিধায়ক পরেশ রাম দাসকে গ্রেফতার করল পুলিশ। ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ককে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালানো হয়। অভিযুক্ত পরেশ রাম দাস কলকাতা থেকে মুম্বই যাওয়ার চেষ্টা করছিলেন বলে দাবি। তদন্ত এড়াতেই তিনি শহর ছাড়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ।

সূত্রের খবর, ক্যানিং থানার ৫৬১/২০২৬ নম্বর মামলায় অভিযুক্ত ওই বিধায়ক। ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দায়ের হওয়া এই মামলায় ৩৭৬, ৩২৩, ৪২০, ১২০বি এবং ৫০৬ ধারায় অভিযোগ রয়েছে পরেশ রাম দাসের বিরুদ্ধে। তবে শুধু এই মামলা নয়, ভোট পরবর্তী হিংসার ঘটনায় পরেশ রাম দাসের বিরুদ্ধে আরও একাধিক মামলা ও FIR দায়ের হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

উল্লেখ্য, বছর তিনেকের আগের মামলায় সেপ্টেম্বর মাসে ক্যানিংয়ের SDPO-র কাছে পরেশ রাম দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন এক মহিলা। দাবি করা হয়, তাঁকে ঘরের মধ্যে আটকে রেখে ধর্ষণ করেন ক্যানিং পশ্চিমের বিধায়ক। 

তবে শুধুমাত্র একটি অভিযোগ নয়।  ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় হিংসার ঘটনাতেও তাঁকে জিঞ্জাসাবাদ করছিল CID। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচন ঘিরে অশান্তির অভিযোগ উঠেছিল। সেই সময় গুলি চালানোর ঘটনাও ঘটে। ঘটনাকে কেন্দ্র করে খুনের চেষ্টার ধারায় মামলা রুজু হয়। পরবর্তীতে তদন্তভার হাতে নেয় CID। 

 

Read more!
Advertisement
Advertisement