Advertisement

Paresh Ram Das: CID-র জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ মমতাপন্থী MLA, ভর্তি করা হল হাসপাতালে

Paresh Ram Das: CID-র জেরার মুখে অসুস্থ হয়ে পড়লেন দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরেশ রাম দাস। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

CID-র জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ TMC বিধায়ক (ছবি সৌজন্যে পরেশ রাম দাস, সোশ্যাল মিডিয়া)CID-র জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ TMC বিধায়ক (ছবি সৌজন্যে পরেশ রাম দাস, সোশ্যাল মিডিয়া)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Sep 2026,
  • अपडेटेड 9:21 AM IST
  • CID-র জিজ্ঞাসাবাদের জেরে অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক পরেশ রাম দাস।
  • সোমবার দুপুরে তিনি CID-র তলব পেয়ে হাজিরা দিতে এসেছিলেন।
  • জিজ্ঞাসাবাদ চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে।

CID-র জিজ্ঞাসাবাদের জেরে অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক পরেশ রাম দাস। সোমবার দুপুরে তিনি CID-র তলব পেয়ে হাজিরা দিতে এসেছিলেন। জিজ্ঞাসাবাদ চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে।

দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরেশ রাম দাস। তাঁকে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় হিংসার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল তদন্তকারী সংস্থা। 

CID-র এক আধিকারিক বলেন, “পঞ্চায়েত নির্বাচন চলাকালীন হিংসার অভিযোগের ঘটনায় তদন্তকারী সংস্থার সামনে হাজির হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর, বিকেল ৪টে নাগাদ বুকে ব্যথা এবং শ্বাসকষ্টের কথা জানান তিনি।” বিধায়ককে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। ওই আধিকারিক বলেন, “তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। যদিও চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।”

সোমবার দুপুর ১১টা নাগাদ ভবানী ভবনে CID-এর সদর দফতরে হাজির হন মমতাপন্থী MLA পরেশ রাম। এর আগেও তাঁকে ৩ বার তলব করেছিল তদন্তকারী সংস্থা। CID-এর সামনে হাজির হওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা পোস্ট করেছিলেন তৃণমূল নেতা। সেখানে তিনি লিখেছিলেন, “বিদায় ক্যানিং, আবার দেখা হবে, কথা হবে।”

ওই পোস্টের পর তাঁর সমর্থকদের মধ্যে জল্পনা শুরু হয়, তিনি গ্রেফতারের আশঙ্কা করছেন কি না। যদিও ভবানী ভবনে ঢোকার সময় বিধায়ক বলেন, "বেরিয়ে এসে কথা হবে।"

বিধায়কের ঘনিষ্ঠ সূত্রের দাবি, বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন এবং সম্প্রতি চিকিৎসার জন্য চেন্নাই থেকে ফিরেছেন। সোমবার CID দফতরে যাওয়ার সময় তাঁর সঙ্গে একটি ইনহেলারও ছিল বলে তারা জানিয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement