Advertisement

Sandipan Saha: 'সেই তো নিজেই বলবেন, কারও কথা শুনবেন না, কী হবে গিয়ে?' মমতার ডাকা মিটিংয়ে অনুপস্থিতি নিয়ে বিস্ফোরক TMC MLA

মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে অনুপস্থিত একাধিক বিধায়ক। ফলত বাতিলই করে দিতে হয় সেটি। কেন গেলেন না সেই মিটিংয়ে, ব্যাখ্যা দিলেন সন্দীপন সাহা। এন্টালির বিধায়ক বিস্ফোরক অভিযোগ করলেন দলের বিরুদ্ধেই।

সন্দীপন সাহা সন্দীপন সাহা
Aajtak Bangla
  • কলকতা ,
  • 01 Jun 2026,
  • अपडेटेड 1:14 PM IST
  • মমতার ডাকা বৈঠকে অনুপস্থিত ছিলেন
  • কেন গেলেন না সেই মিটিংয়ে, ব্যাখ্যা দিলেন সন্দীপন সাহা
  • এন্টালির বিধায়ক বিস্ফোরক অভিযোগ করলেন

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা পূর্বনির্ধারিত বৈঠকে অনুপস্থিত থাকা ৬০ জন তৃণমূল বিধায়কের অন্যতম সন্দীপন সাহা। কেন তিনি মমতার ডাকা বৈঠকে তিনি যাননি, নিজেই জানিয়েছেন সংবাদমাধ্যমে। 

সংবাদসংস্থা এএনআই-কে সন্দীপন সাহা জানিয়েছেন, বৈঠকে যোগ দেওয়ার কোনও যৌক্তিকতা তিনি দেখেননি।
বিধায়ক বলেন, 'এর আগেও একটি বৈঠক হয়েছিল, যেখানে বিধানসভার বিরোধী দলনেতা, ডেপুটি লিডার এবং চিফ চিফ হুইপ নির্বাচন সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়েছিল।' তাঁর অভিযোগ, 'রাজ্যে ১৫ বছর ক্ষমতায় থাকার পরও সেই প্রস্তাব যথাযথ প্রক্রিয়া মেনে বিধানসভায় জমা দেওয়া হয়নি। সেই কারণেই বিষয়টি খতিয়ে দেখা হয় এবং নির্ধারিত বিধি অনুযায়ী প্রক্রিয়া অনুসরণ না হওয়ায় তা নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি বর্তমানে বিচারাধীন রয়েছে। এরপর আবার নতুন করে একটি বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠক কি আদৌ সমস্ত নিয়ম ও পদ্ধতি পর্যালোচনা করার পর ডাকা হয়েছে? সেই কারণেই বৈঠকে উপস্থিত থাকার কোনও প্রয়োজন আছে বলে আমি মনে করিনি।'

সন্দীপন সাহার এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি করেছে। যদিও এ বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

বিধায়ক প্রশ্ন তোলেন, 'যে নিয়ম রয়েছে, যা আইন রয়েছে, তা জানাটা আগে জরুরি। আর জানান পর একটি সিস্টেম ফলো করে এগনো উচিত। সেই সিস্টেম এখানে ফলো করা হয়নি। এতদিনের একটি দল। প্রথমে বিরোধী ছিল, তারপর সরকারে এসেছিল, এখন আবার বরোধী, প্রসেস ফলো করতেই ভুলে গিয়েছে? এতে আমি তাজ্জব হয়েছি। তাই আমার মনে হয়েছে, ওই বৈঠকে গিয়ে কোনও ফায়দা নেই। ফের ওই একই কথা হবে, কারও কথা শোনা হবে না। নিজেই কথা বলবেন। যেখানে আমরা বলার সুযোগ পাব না, যেখানে বিধানসভার আইন অনুসরণ করা হবে না। সেখানে গিয়ে সময় নষ্ট করার কোনও মানে নেই।'

 

Read more!
Advertisement
Advertisement