Advertisement

West Bengal News: এবার অন্য একটি মামলাতেও TMC-র ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, হাইকোর্টের দ্বারস্থ মমতার দল

ED-র ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। শুক্রবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তৃণমূলের আইনজীবী কিশোর দত্ত।

TMC-র অভিযোগ, ইডি সম্প্রতি তাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পূর্ণ ফ্রিজ করে দিয়েছে। TMC-র অভিযোগ, ইডি সম্প্রতি তাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পূর্ণ ফ্রিজ করে দিয়েছে।
ইন্দ্রজিৎ কুণ্ডু
  • কলকাতা ,
  • 10 Jul 2026,
  • अपडेटेड 4:20 PM IST
  • ED-র ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস।
  • শুক্রবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তৃণমূলের আইনজীবী কিশোর দত্ত।
  • উল্লেখ্য, বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টের অন্য একটি বেঞ্চ থেকে বড়সড় স্বস্তি পেয়েছিল তৃণমূল কংগ্রেস।

Calcutta High Court TMC bank account freeze: ED-র ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। শুক্রবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তৃণমূলের আইনজীবী কিশোর দত্ত। হাইকোর্টে(Calcutta High Court) TMC-র অভিযোগ, ইডি সম্প্রতি তাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পূর্ণ ফ্রিজ করে দিয়েছে। ফলে দলের সাংগঠনিক কাজকর্ম বাধাপ্রাপ্ত হচ্ছে। 

আদালত সূত্রের খবর, বিচারপতি কৃষ্ণ রাও তৃণমূল কংগ্রেসকে এই বিষয়ে একটি নতুন এবং সুনির্দিষ্ট পিটিশন দাখিল করার নির্দেশ দিয়েছেন। আগামী সোমবার (১৩ জুলাই) এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে।  

উল্লেখ্য, বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টের অন্য একটি বেঞ্চ থেকে বড়সড় স্বস্তি পেয়েছিল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গ পুলিশের দায়ের করা একটি ভিন্ন মামলার প্রেক্ষিতে তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশের ওপর আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল উচ্চ আদালত। হাইকোর্টের সেই নির্দেশিকায় জানানো হয়েছিল, আদালতের নিযুক্ত একজন বিশেষ অফিসারের (Special Officer) কড়া নজরদারিতে তৃণমূল তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি থেকে নির্দিষ্ট এবং সীমিত পরিমাণে আর্থিক লেনদেন চালাতে পারবে। কিন্তু সেই স্বস্তির মেয়াদ ২৪ ঘণ্টাও কাটল না। এবার রাজ্য পুলিশের বদলে সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আরও কিছু অ্যাকাউন্ট 'লক' করে দেয়।  

Read more!
Advertisement
Advertisement