TMC Split LIVE: রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত, মমতাকে উপদেষ্টা হিসেবে থাকতে বলছেন নতুন তৃণমূল

Aajtak Bangla | কলকাতা | 03 Jun 2026, 5:30 PM IST

তৃণমূল ভেঙে গেল। বিধায়কদের নিয়ে নতুন বিক্ষুব্ধ গোষ্ঠী তৈরির প্রক্রিয়া শুরু৷ তাতে নেতৃত্ব দিচ্ছেন প্রথম বার বিধায়ক হওয়া ঋতব্রত এবং সন্দীপন৷ সূত্রের খবর, প্রাথমিক ভাবে এই বিক্ষুব্ধরা আলাদা ব্লক তৈরি করে বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের বদলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করবেন৷ টানটান উত্তেজনা বাংলার রাজনৈতিক মহলে।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

তৃণমূল ভেঙে গেল। বিধায়কদের নিয়ে নতুন বিক্ষুব্ধ গোষ্ঠী তৈরির প্রক্রিয়া শুরু৷ তাতে নেতৃত্ব দিচ্ছেন প্রথম বার বিধায়ক হওয়া ঋতব্রত এবং সন্দীপন৷ সূত্রের খবর, প্রাথমিক ভাবে এই বিক্ষুব্ধরা আলাদা ব্লক তৈরি করে বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের বদলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করবেন৷ টানটান উত্তেজনা বাংলার রাজনৈতিক মহলে।

৮০ থেকে ৭৮ হয়েছে তৃণমূল। বহিষ্কার করা হয়েছে দুই জেতা বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে। সেই ঋতব্রতর নেতৃত্বেই এবার ৫০ জন তৃণমূল বিধায়কের বড় পদক্ষেপ। বুধবারই তৃণমূল ভেঙে পড়তে চলেছে। এই ৫০ জন বিধায়কের সই সহ চিঠি তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠী অধ্যক্ষকে চিঠি দিতে পারেন। তার আগে বিধানসভায় দলের বিক্ষুব্ধ বিধায়কদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা৷ 

 

5:18 PM (21 days ago)

মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান পরামর্শদাতা হিসেবে থাকার অনুরোধ: ঋতব্রত

Posted by :- Rupsa

মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান পরামর্শদাতা হিসেবে থাকার অনুরোধ করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছি। আমরা ৮০ জন তৃণমূলের প্রতীকে নির্বাচিত হয়েছিলাম। তার মধ্যে ৬০ জনের সমর্থন নিয়ে প্রধান বিরোধী ব্লক হিসেবে পথচলা শুরু করলাম। প্রশাসনিক সভায় আমরা অংশ নেব। মানুষের কাছে আমরা দায়বদ্ধ। কিন্তু ওয়াকআউট করে আমরা বিধানসভার কার্যনির্বাহ ভঙ্গ করব না।'

5:13 PM (21 days ago)

তৃণমূল কংগ্রেস, রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে পথ চলা শুরু: ঋতব্রত

Posted by :- Rupsa

এদিনের সাংবাদিক বৈঠকে ঋতব্রত বলেন, 'বিরোধিতার জন্য বিরোধিতা করব না। দায়িত্বশীল বিরোধী হিসেবে ভূমিকা পালন করব। হাউসের ভিতরে ও বাইরে বিরোধিতা হবে। কিন্তু যদি সরকার সদর্থক ভূমিকা পালন করে, তবে প্রশংসাও করব।'

5:10 PM (21 days ago)

সাংবাদিক বৈঠক করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

Posted by :- Rupsa

বুধবার বিকেলে বিধানসভায় সাংবাদিক বৈঠক করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, 'তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল একটা টিম, কেউ নেতা, কেউ ভৃত্য হতে পারে না। আজকে পর্যন্ত ৫৮ জনের বিধায়কের টিম এটা। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য বিরোধী। রঘুনাথগঞ্জের জনপ্রিয় বিধায়ক আখরুজ্জামান চিফ হুইপের দায়িত্ব পালন করবেন। প্রাক্তন মন্ত্রী জাভেদ খান, সাবিনা ইয়াসমিন, শিউলি সাহা এবং সন্দীপন সাহা ডেপুটি লিডারের ভূমিকা পালন করবেন। রাজ্য বিধানসভার মাননীয় অধ্যক্ষকে স্বাক্ষর করা চিঠি দিয়েছি আমরা। সিংহ ভাগ বিধায়কই উপস্থিত ছিলেন। হামিদুর রহমান এবং রথীন ঘোষ অসুস্থতার কারণে উপস্থিত নেই। তাঁরাও আমাদের সমর্থনে রয়েছেন।'

5:06 PM (21 days ago)

বিরোধী দলনেতার চেয়ারে বসলেন ঋতব্রত

Posted by :- Rupsa

বিধানসভায় বিরোধী দলনেতার চেয়ারে বসলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬০ জন তৃণমূল বিধায়কের স্বাক্ষর রয়েছে তাঁর সমর্থনে। 

5:05 PM (21 days ago)

আসল তৃণমূল কে? কী বললেন কুণাল ঘোষ?

Posted by :- Rupsa

কুণাল ঘোষ পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তাঁর বক্তব্য, 'মমতা বন্দ্যোপাধ্যায়ই আসল তৃণমূল। যিনি তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছেন, যিনি তৃণমূল কংগ্রেসের মা, তিনিই আসল তৃণমূল।'

 

4:12 PM (21 days ago)

নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে কী বললেন কুণাল?

Posted by :- Rupsa

কুণাল ঘোষ এদিন নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, 'প্রথম দিন এলাম। আমি বেলেঘাটার বিধায়ক হিসেবে যোগ দিয়েছিলাম। আমার এলাকার নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। হাসপাতাল সংক্রান্ত বিষয় নিয়ে বলেছি।' পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা মনোনীত করার ক্ষেত্রে ৫৮ বিধায়কের স্বাক্ষর প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে লড়েছি। এখন বিরোধী দল হয়েছি বলে বড় বড় কথা বললে তো হবে না।'

3:48 PM (21 days ago)

শুভেন্দু অধিকারীর বৈঠকে ১৮ তৃণমূল বিধায়ক

Posted by :- Rupsa

তৃণমূল কংগ্রেসের অন্দরের রাজনৈতিক নাটক চলছে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবান্নে অনুষ্ঠিত প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে তৃণমূলের ১৮ জন বিধায়ক উপস্থিত ছিলেন। উপস্থিত বিধায়কদের তালিকায় রয়েছেন জাভেদ খান, ফিরহাদ হাকিম, নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, বহিষ্কৃত নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহা, অশোক দেব, অরুণাভ সেন, সমীর পাঞ্জা, প্রিয়া পাল, গুলশন মল্লিক, তাপস মাইতি, নীলিমা মিস্ত্রি, আব্দুল খালেক মোল্লা, বাহারুল ইসলাম, পরেশ রাম দাস, জয়দেব হালদার এবং সমীর জানা। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিরোধীরা দাবি করছে, তৃণমূলের অন্দরে ভাঙন আরও স্পষ্ট হয়ে উঠছে। যদিও এ বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক মহলের একাংশের মতে, নবান্নের এই বৈঠকে এত সংখ্যক তৃণমূল বিধায়কের উপস্থিতি আগামী দিনে রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। 

3:38 PM (21 days ago)

মমতার বাড়িতে অভিষেক

Posted by :- Rupsa

মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্যও। 

2:44 PM (21 days ago)

বুধবার বিধানসভায় সশরীরে উপস্থিত ছিলেন ৫৮ জন

Posted by :- sumana

সূত্রের খবর, বুধবার বিধানসভায় সশরীরে উপস্থিত ছিলেন ৫৮ জন তৃণমূল বিধায়ক, স্পিকারের কাছে দেওয়া চিঠিতে তাঁদেরই সই রয়েছে।

2:19 PM (21 days ago)

শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে ফিরহাদ, কুণাল ও নয়না

Posted by :- Arindam

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে উপস্থিত ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ ও নয়না বন্দ্যোপাধ্যায়। তাত্‍পর্যপূর্ণ বিষয় হল, গত ১৫ বছরে বিরোধী বিধায়করা মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে থাকতেন না। আজ হঠাত্‍ কুণাল, ফিরহাদ, নয়নারা হাজির হলেন শুভেন্দুর মিটিংয়ে। 

2:06 PM (21 days ago)

তৃণমূলের শীর্ষনেতাদের একাংশ ঋতব্রতকে LoP মানতে নারাজ

Posted by :- Rupsa

তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের একাংশ দাবি করেছেন, তাঁরা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন ও নির্দেশ অনুযায়ী কাজ করছেন। বিদ্রোহী বিধায়কদের পদক্ষেপকে নাকচ করে দিয়েছেন তাঁরা। বুধবার বিদ্রোহী তৃণমূল বিধায়কদের একটি দল পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর সঙ্গে দেখা করে ৫৮ জন বিধায়কের সমর্থনপত্র জমা দেয়। সেই চিঠিতে দল থেকে বহিষ্কৃত নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়। তবে তৃণমূলের নেতৃত্বের একাংশ এই উদ্যোগকে গ্রহণ করতে অস্বীকার করেছে এবং বিদ্রোহী বিধায়কদের এই পদক্ষেপকে বৈধ বলে মানতে নারাজ। 

 

1:59 PM (21 days ago)

BJP কি TMC-র বিদ্রোহী নেতাদের দলে নেবে? 

Posted by :- Rupsa

তৃণমূলে বিদ্রোহের আবহে বিক্ষুব্ধদের কি দলে নেবে BJP? দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, 'দল কোনও দাগীদের নেবে না। BJP-র তৃণমূলীকরণ হবে না।' 

1:38 PM (21 days ago)

সমস্ত পার্টি কমিটি ভেঙে দিল তৃণমূল

Posted by :- Rupsa

বিদ্রোহের মধ্যেই তৃণমূল কংগ্রেস সমস্ত পার্টি কমিটি ভেঙে দিল বলে খবর। 

1:07 PM (21 days ago)

৮ জন তৃণমূল বিধায়কের সমর্থনের চিঠি

Posted by :- sumana

 বুধবার ৫৮ জন তৃণমূল বিধায়কের সমর্থনের চিঠি নিয়ে বিধানসভায় হাজির হন দলের বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। একে একে অন্য বিধায়কেরাও পৌঁছোন। বিদ্রোহী বিধায়কেরা বিধানসভার কাউন্সিল চেম্বারে বৈঠক করেন। ঘণ্টা দেড়েকের বৈঠকের পর তাঁরা স্পিকারের ঘরে যান। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেদের সভানেত্রী বলে উল্লেখ করেছেন বিদ্রোহীরা। ডেপুটি লিডার হিসাবে চিঠিতে উল্লেখ করা হয়েছে জাভেদ খান, সন্দীপন সাহা, শিউলি সাহাকে। অন্য দিকে, মুখ‍্যসচেতক হিসাবে উল্লেখ করা হয়েছে আখরুজ্জামানকে।

12:43 PM (21 days ago)

বিধানসভায় চিঠি নিয়ে স্পিকারের ঘরে ঋতব্রত-সন্দীপন

Posted by :- sumana

সূত্রের খবর, বিধায়কদের সই করা চিঠি নিয়ে বিধানসভায় স্পিকারের ঘরে গিয়েছেন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। নব এই তৃণমূলের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। উপ-দলনেতা হলেন শিউলি সাহা ও জাভেদ খান। 

12:33 PM (21 days ago)

৬০ জন বিধায়কের সই সহ চিঠি জমা স্পিকারকে

Posted by :- Arindam

বিধানসভায় নতুন বিরোধী দলনেতা হওরা দাবি জানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মোট ৬০ জন বিধায়কের সমর্থনের চিঠি দেওয়া হয়েছে স্পিকারের কাছে। আরও ২ জন বিধায়ক সই করবেন বলে জানা যাচ্ছে। স্পিকারের কাছে বিদ্রোহী বিধায়করা চিঠি দিয়ে জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের দলনেত্রী ও বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

12:25 PM (21 days ago)

TMC-র বিদ্রোহী নেতাদের ঠিক কী দাবি?

Posted by :- Kishore

তৃণমূল কংগ্রেসে ভাঙন এখন স্পষ্ট। ঋতব্রত বন্দ্য়োপাধ্যায়ের সহযোগী বিধায়কেরা দাবি করছেন বিধানসভায় বিরোধী দলনেতার গুরুত্বপূর্ণ দায়িত্ব শোভনদেব চট্টোপাধ্যায়ের পরিবর্তে অন্য কোনও প্রবীণ নেতাকে দেওয়া হোক। বিদ্রোহী টিএমসি বিধায়কদের একজন মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, "৫৯ জন টিএমসি বিধায়ক স্বাক্ষর করেছেন। আমরা সবাই মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে নই, কিন্তু আমরা চাই অন্য একজন প্রবীণ নেতাকে বিরোধী দলনেতা হিসেবে নিযুক্ত করা হোক।”
 

12:22 PM (21 days ago)

শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা চেয়ে চিঠি অভিষেকের

Posted by :- Arindam

বর্ষীয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে অবিলম্বে বিরোধী দলনেতার মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে মঙ্গলবার বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুকে চিঠি পাঠান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পিকার কলকাতায় নেই বলে সেই চিঠি অবশ্য বিধানসভায় গ্রহণ করা হয়নি।

12:04 PM (21 days ago)

নতুন দল গড়ার কথা ভাবছে না ঋতব্রতরা: সূত্র

Posted by :- Kishore

সূত্র মারফত জানা যাচ্ছে, নতুন দল গঠনের কোনও পরিকল্পনা এখন করছেন না ঋতব্রত বন্দ্য়োপাধ্যায় ও তাঁর সহযোগী বিধায়কেরা। বর্তমানে বিধানসভার ভেতরে 'বিদ্রোহী' বিধায়কদের একটি বৈঠক চলছে বলে জানা গিয়েছে। স্পিকারও বিধানসভায় এসে পৌঁছেছেন।
 

12:02 PM (21 days ago)

বিরোধী দলনেতা ঋতব্রত

Posted by :- Sukamal

নতুন তৃণমূলের দলনেতা হতে পারেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সহকারী দলনেতা হবেন সন্দীপন সাহা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী জাভেদ খান। চিফ হুইপ হবেন আখরুজ্জামান।

11:55 AM (21 days ago)

দুই-তৃতীয়াংশের বেশি তৃণমূল বিধায়কের সঙ্গে বৈঠক

Posted by :- sumana

তৃণমূলের একটি সূত্রের দাবি, দলীয় বিধায়কদের সই সংবলিত চিঠি নিয়ে বিধানসভায় গিয়েছেন ঋতব্রত। যদিও এই দাবির আনুষ্ঠানিক সমর্থন এখনও মেলেনি। সেই চিঠিতে কত জনের সই রয়েছে, তা-ও স্পষ্ট নয়। বিধানসভায় প্রবেশের সময়ে সন্দীপন সাহা দাবি করেছেন, দুই-তৃতীয়াংশের বেশি তৃণমূল বিধায়কের সঙ্গে বৈঠক হয়েছে তাঁদের।

11:39 AM (21 days ago)

বিক্ষুব্ধদের তালিকায় প্রসূন বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহা

Posted by :- Rupsa

তৃণমূলের বিক্ষুব্ধদের তালিকায় প্রসূন বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহাও। তাঁরাও এদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বিধানসভায় পৌঁছে গিয়েছেন বলে খবর। 

11:33 AM (21 days ago)

 ঋতব্রতকে বিরোধীদলের নেতা বানানোর পরিকল্পনা

Posted by :- sumana

 ঋতব্রতকে বিরোধীদলের নেতা বানানোর পরিকল্পনা বিদ্রোহী টিএমসি বিধায়কদের। মুস্তাফিজুর রহমান বলেন, ৫৯ জন টিএমসি বিধায়ক স্বাক্ষর করেছেন। আমরা সবাই মমতা  বন্যোপাধ্যায়ের বিরুদ্ধে নই, কিন্তু আমরা চাই একজন সিনিয়র নেতাকে বিরোধী দলের নেতা করা হোক।

11:23 AM (21 days ago)

নতুন পার্টি তৈরির কোনও প্ল্যান নেই: সূত্র

Posted by :- Arindam

বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু বিধানসভায় ঢুকলেন। সূত্রের খবর, নতুন পার্টি তৈরির কোনও প্ল্যান নেই। আজ বিদ্রোহী নেতারা স্পিকারের কাছে দুই তৃতীয়াংশ বিধায়কের সই সহ চিঠি জমা দেবেন। বিধানসভায় বিদ্রোহী বিধায়কদের মিটিং চলছে। 

11:21 AM (21 days ago)

দুই তৃতীয়াংশ সমর্থন রয়েছে আমাদের কাছে: সন্দীপন সাহা

Posted by :- Rupsa

তৃণমূল থেকে বহিষ্কৃত সন্দীপন সাহা বুধবার বিধানসভায় প্রবেশের মুহুর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'আমাদের হাতে দুই তৃতীয়াংশ বিধায়কের সমর্থন রয়েছে।'

11:20 AM (21 days ago)

বিধানসভায় এসে হাজির হয়েছেন স্পিকার

Posted by :- Kishore

বিধানসভায় পৌঁছলেন স্পিকার রথীন্দ্র বসু। ইতিমধ্যেই সেখানে ঋতব্রতর সঙ্গে পৌঁছেছেন  শিউলি সাহা, রিয়াজ হুসেইন, ভগবানগোলার বিধায়ক ইমানি বিশ্বাস,  আখরুজ্জামান,  দিনেন রায়, সাবিনা ইয়াসমিন, পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা। রয়েছেন হাওড়া জেলার তিন বিধায়ক। ঢুকলেন অরুণাভ সেন, সমীর পাঁজা, রতুয়ার বিধায়ক সময় মুখোপাধ্যায়ও।

11:08 AM (21 days ago)

বিধানসভায় ঋতব্রতর সঙ্গে ঢুকলেন তৃণমূল বিধায়করা

Posted by :- Sukamal

বিধানসভায় ঋতব্রতর সঙ্গে ঢুকলেন  শিউলি সাহা, রিয়াজ হুসেইন, ভগবানগোলার বিধায়ক ইমানি বিশ্বাস,  আক্রুজ্জামান,  দিনেন রায়, সাবিনা ইয়াসমিন, পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা। রয়েছেন হাওড়া জেলার তিন বিধায়ক। ঢুকলেন অরুণাভ সেন, সমীর পাঁজাও। ঋতব্রতর পিছন পিছন তৃণমূলের প্রতীকে যাঁরা জিতেছিলেন, সেই সমস্ত বিধায়করা বিধানসভায় ঢুকছেন।

11:07 AM (21 days ago)

৫৯ জন বিধায়ক রয়েছেন বলে দাবি

Posted by :- sumana

ভরতপুরের তৃণমূল বিধায়ক মুস্তাফিজুর রহমান বলেন, আমার মনে হয় আমাদের সঙ্গে ৫৯ জন বিধায়ক আছেন। আমিও সই করেছি।

11:03 AM (21 days ago)

বিধানসভার বিরোধী দলনেতার নামে সিলমোহর পড়েনি

Posted by :- Rupsa

বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে কারও নামে সিলমোহর দেননি স্পিকার রথীন্দ্র বসু। অর্থাৎ সংখ্যা থাকলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নামই বিরোধী দলনেতা হিসেবে প্রস্তাব করা হতে পারে। 

11:00 AM (21 days ago)

বছরের পর বছরের ক্ষোভের বহিঃপ্রকাশ: ঋজু দত্ত

Posted by :- Arindam

তৃণমূলের কংগ্রেসের বহিষ্কৃত নেতা ঋজু দত্ত বললেন, 'একটা বিষয় আপনাদের বুঝতে হবে, এই ঘটনাটি একদিনের নয়। বছরের পর বছরের ক্ষোভের বহিঃপ্রকাশ। এই রাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগত রাগ নয়, কিন্তু ওঁর উচিত ছিল পার্টির নিয়ন্ত্রণ নিজের হাতে রাখে। পার্টি েকসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল। ক্রমেই পুরো পাওয়ার সেন্টার ভাইপো ও তার শিবিরের হাতে চলে গিয়েছে।'

10:55 AM (21 days ago)

চিঠি নিয়ে বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

Posted by :- sumana

 বিধায়কদের সমর্থনের চিঠি নিয়ে বিধানসভায় এসেছেন  ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। একে একে হাজির হচ্ছেন দলের অন্য বিধায়কেরাও।  রয়েছেন অরূপ রায়, শিউলি সাহা এবং আখুজ্জামান। এসেছেন সাবিনা ইয়াসমিনও। 

10:52 AM (21 days ago)

ঋতব্রতর সমর্থনে ৫০ তৃণমূল বিধায়ক

Posted by :- Rupsa

বিধায়কের সমর্থনের চিঠি নিয়ে বিধানসভায় এসেছেন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। একে একে তাঁর পৌঁছচ্ছেন বিধানসভায়। এই তালিকায় যেমন রয়েছেন শিউলি সাহা, সন্দীপন সাহা, তেমনই রয়েছেন অসীমা পাত্রও। তাঁকে মঙ্গলবারই কুণাল ঘোষ অসুস্থ হয়ে পড়ার সময়ে দেখা গিয়েছিল। এছাড়াও তালিকায় রয়েছেন আখুজ্জামান, শুভাশিস দাস, সাবিনা ইয়াসমিনদের মতো বিধায়করা। 

10:51 AM (21 days ago)

অসীমা পাত্রও বিদ্রোহী বিধায়কদের দলে

Posted by :- Arindam

মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নামঞ্চে ছিলেন বিধায়ক অসীমা পাত্রা। সেই অসীমাও আজ বিদ্রোহী। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতনু তৃণমূল কংগ্রেসের হয়ে বিধানসভায় ঢুকলেন তিনি। আজই ভেঙে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস।