Advertisement

Bar Council Election Results: মমতার তৃণমূলেই আস্থা বার কাউন্সিলের ভোটে, কত আসনে জয়?

বিধানসভা ভোটে গেরুয়া ঝড় দেখেছে গোটা বাংলা। নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস কার্যত দুই ভাগ হয়ে গিয়েছে। এই আবহে বিধানসভায় ধাক্কা খেলেও রাজ্যের আইন মহল থাকল মমতার পাশেই। বার কাউন্সিলে জয়ের মাধ্যমে মমতাপন্থী টিএমসি ঘুরে দাঁড়াল।

 রাজ্য বার কাউন্সিলের ভোটে ঝড় তুলল মমতার তৃণমূল রাজ্য বার কাউন্সিলের ভোটে ঝড় তুলল মমতার তৃণমূল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Aug 2026,
  • अपडेटेड 12:14 PM IST

বিধানসভা ভোটে গেরুয়া ঝড় দেখেছে গোটা বাংলা। নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস কার্যত দুই ভাগ হয়ে গিয়েছে। এই আবহে  বিধানসভায় ধাক্কা খেলেও রাজ্যের আইন মহল থাকল মমতার পাশেই। বার কাউন্সিলে জয়ের মাধ্যমে মমতাপন্থী টিএমসি ঘুরে দাঁড়াল।

রাজ্যে পালাবদলের কোনও প্রভাবই পড়ল না বার কাউন্সিলের নির্বাচনে ৷ পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নির্বাচনে দখা গেল  তৃণমূল কংগ্রেসের জয়জয়কার ৷ রাজ্য বার কাউন্সিলে ভোট হওয়া ২৩টি আসনের মধ্যে ১৫টি আসনে জয়লাভ করেছেন ঘাসফুল শিবিরের প্রার্থীরা ৷ যেখানে মাত্র তিনটি আসনে জিতেছে বিজেপি ৷ তবে, পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নির্বাচনে তৃণমূলের এই সাফল্যের নেপথ্যে অন্য কারণ দেখছে ওয়াকিবহালমহল ৷ কারণ, এই ভোট হয়েছিল বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার আগে ৷ অর্থাৎ, গত ৯ ও ১০  মার্চ দু’দিন ধরে এই ভোট হয়েছিল ৷ তখনও রাজ্যে তৃণমূলের সরকার প্রতিষ্ঠিত ছিল ৷ ফলে সেই সময় পশ্চিমবঙ্গ বার কাউন্সিলে পরবর্তনের আঁচ পৌঁছতে পারেনি ৷

পশ্চিমবঙ্গ বার কাউন্সিলে মোট ২৩টি নির্বাচিত আসন রয়েছে, যার মধ্যে ১৮টি পুরুষ প্রার্থীদের জন্য এবং ৫টি মহিলাদের জন্য সংরক্ষিত। এর মধ্যে তৃণমূল কংগ্রেস ১৫টি, বিজেপি ৩টি, বামফ্রন্ট ৩টি এবং কংগ্রেস ২টি আসনে জয়লাভ করেছে। মহিলাদের জন্য সংরক্ষিত ৫টি আসনের মধ্যে টিএমসি ৪টি এবং কংগ্রেস ১টি আসন পেয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ফলাফল ঘোষণার পর বার কাউন্সিল অফ ইন্ডিয়া মহিলা প্রার্থীদের মধ্য থেকে আরও দুজন মহিলাকে মনোনীত করবে। এই দুটি অতিরিক্ত আসনও মহিলাদের জন্য সংরক্ষিত, যার ফলে কাউন্সিলের মোট সদস্য সংখ্যা ২৫-এ দাঁড়িয়েছে। 

এবার ২৩টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। মোট ৭৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। টিএমসি ২৩ জন, বিজেপি ২২ জন, বামফ্রন্ট ১২ জন প্রার্থী দিয়েছিল এবং ১৮ জন আইনজীবী স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছিলেন।  তৃণমূল আইনজীবী সেলের সুভাশিস চক্রবর্তী সর্বোচ্চ ব্যবধানে জয়ী হয়েছেন। তৃণমূল কংগ্রেসের অন্যান্য উল্লেখযোগ্য বিজয়ীদের মধ্যে রয়েছেন বৈশ্বানর চ চট্টোপাধ্যায়, আনসার মণ্ডল, অশোক দেব, ইন্দ্রনীল বসু এবং সিদ্ধার্থ মুখোপাধ্যায়। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপারিশেই তৃণমূল কংগ্রেসের বিজয়ী সকল আইনজীবী প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতায় নামানো হয়েছিল। গত নির্বাচনের তুলনায় বিজেপি তাদের ৩টি আসন এবং কংগ্রেস ২টি আসন ধরে রেখেছে। তবে বামফ্রন্টের আসন সংখ্যা ৪টি থেকে কমে ৩টি হয়েছে। 

Advertisement

তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেলের সদস্য সঞ্জয় বর্ধন বলেন, 'সমস্ত জেলা আদালতের কর্মরত আইনজীবীদের দেওয়া ভোটের মাধ্যমে গত মার্চে রাজ্য বার কাউন্সিল গঠিত হয়েছিল। নতুন নিয়ম অনুযায়ী, ২৩টি আসনের মধ্যে পাঁচটি আসন মহিলাদের জন্য সংরক্ষিত। তৃণমূল এই মহিলাদের আসনগুলির মধ্যে চারটি পেয়েছে।' রাজ্য বিধানসভা নির্বাচনে ভরাডুবি হলেও পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের ভোটে জয়ে উচ্ছ্বসিত ঘাসফুল শিবির ৷ তবে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের ভোট গ্রহণের সময় রাজ্যে তৃণমূল সরকার ছিল। এখন পালাবদল হয়েছে। রাজ্যের আগের শাসকদল পরাজিত হয়ে এখন বিরোধী। এই অবস্থায় কাউন্সিলের ভোটে তৃণমূল জিতলেও বাস্তবে বোর্ড গঠন কারা করবে, তা নিয়ে  জল্পনা শুরু হয়েছে।

Read more!
Advertisement
Advertisement