Advertisement

যুদ্ধের বাজারে জ্বালানি নিয়ে শঙ্কা, আজ কলকাতায় পেট্রোল-ডিজেলের দাম কত?

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দাপটে প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বের তেল বাজারে। ভারতেও জ্বালানি বাজারে সঙ্কট দেখা দিয়েছে। বিশেষ করে LPG নিয়ে আশঙ্কা রয়েছে। যদিও পরিস্থিতির মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র।

যুদ্ধের বাজারে জ্বালানি নিয়ে শঙ্কাযুদ্ধের বাজারে জ্বালানি নিয়ে শঙ্কা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Mar 2026,
  • अपडेटेड 9:06 AM IST
  • ভারতেও জ্বালানি বাজারে আশঙ্কা দেখা দিয়েছে।
  • বিশেষ করে LPG নিয়ে চিন্তা সবচেয়ে বেশি।
  • যুদ্ধের বাজারে আজ কলকাতায় জ্বালানির রেট কত?

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দাপটে প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বের তেল বাজারে। ভারতেও জ্বালানি বাজারে সঙ্কট দেখা দিয়েছে। বিশেষ করে LPG নিয়ে আশঙ্কা রয়েছে। যদিও পরিস্থিতির মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। তবে মানুষের মধ্যে দুশ্চিন্তার শেষ নেই। যুদ্ধের বাজারে আজ কলকাতায় জ্বালানির রেট কত? জেনে নেওয়া যাক।

পেট্রোল ও ডিজেলের দাম: কলকাতায় আজ পেট্রোলের প্রতি লিটারের দাম রয়েছে ১০৫.৪১ টাকা। অন্যদিকে, ডিজেলের রেট রয়েছে প্রতি লিটারে ৯২.০২ টাকা। অন্যদিকে, পেট্রোলের পাওয়ার-এর দাম রয়েছে ১১২.৮৬ টাকা। গত প্রায় সাড়ে ৩ বছরে কলকাতায় পেট্রোল ও ডিজেলের দামে বদল আসেনি।

উল্লেখ্য, ১৩ দিনে পড়েছে  ইরান বনাম ইজরায়েল, আমেরিকা যুদ্ধ। এই যুদ্ধের জেরে হরমুজ প্রণালী বন্ধ হতেই আশঙ্কা দেখা দিয়েছে পেট্রোল-ডিজেলের দাম নিয়ে। যদিও দেশে পেট্রোল, ডিজেলের মতো জ্বালানির সঙ্কট তৈরি হতে পারে এমন আশঙ্কাকে গতকালই উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি দাবি করেন, ভারতে কোনও রকম জ্বালানি সঙ্কট নেই। 

পাশাপাশি তিনি জানান, সরকার পরিস্থিতির দিকে নজর রাখছে। দেশের সর্বত্র যাতে জ্বালানি পৌঁছে যায়, তা নিশ্চিত করার জন্য সব ধরনের স্টেপ নেওয়া হচ্ছে। তাঁর কথায়, 'সরকারের নিদিষ্ট বিভাগ সব দিক খতিয়ে দেখছে যাতে জ্বালানির অভাব না হয়।'

অন্যদিকে, বিশ্বের বাজারে জ্বালানি সঙ্কট ও দামের মোকাবিলায় পদক্ষেপ নিয়েছে  ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি। ৩২টি দেশ মিলে গঠিত এই সংস্থার অন্যতম কাজ হল,  বিশ্ব বাজারে অতিরিক্ত সরবরাহ বৃদ্ধি করা এবং সম্ভাব্য সরবরাহ সঙ্কটের সময় দামের অস্থিরতা কম করা। সম্প্রতি এই সংস্থার তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ৪০০ মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়া হবে। IEA-এর দাবি, এরফলে বিশ্ব বাজারে জ্বালানির সঙ্কট কিছুটা হলেও কমবে।
 

Read more!
Advertisement
Advertisement