Advertisement

Nepal Tour Cancel: পুজোর মুখে নেপাল ট্যুর বাতিলের হিড়িক, বিকল্প কী ব্যবস্থা? ভ্রমণ সংস্থাগুলি যা জানাচ্ছে

Nepal Tour: ভয়াবহ বন্যায় নেপাল সফর ঘিরে আতঙ্ক চরমে। ফলে দুর্গাপুজোয় নেপালের বুকিং থাকলেও ইতিমধ্যেই ট্যুর বাতিল করতে শুরু করেছেন পর্যটকেরা।

কলকাতার বহু ভ্রমণ সংস্থার নেপাল ট্যুর বাতিলকলকাতার বহু ভ্রমণ সংস্থার নেপাল ট্যুর বাতিল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Aug 2026,
  • अपडेटेड 2:25 PM IST
  • নেপালের ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৯০০-রও বেশি মানুষের।
  • পশ্চিমবঙ্গের বহু পর্যটকের এখনও কোনও হদিশ নেই।
  • পর্যটকেরা আতঙ্কে আছেন, তাই আপাতত নেপাল সফর করা হচ্ছে না।

নেপালের ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৯০০-রও বেশি মানুষের। পশ্চিমবঙ্গের বহু পর্যটকের এখনও কোনও হদিশ নেই। তাঁরা কী অবস্থায় আছেন, তাই নিয়ে শঙ্কিত পরিবারগুলি। ঘটনায় ভয়াবহতায় নেপাল সফর আপাতত বাতিল করছে পর্যটকেরা। কলকাতার নামী-দামি ট্যুর অপারেটর সংস্থাগুলি জানাচ্ছে, পর্যটকেরা আতঙ্কে আছেন, তাই আপাতত নেপাল সফর করা হচ্ছে না।

দূরের সফর করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গবাসীর একটি বড় অংশ দুর্গাপুজোর সময়ই বেছে নেন। কারণ অফিস-কাছারিতে এক সপ্তাহের লম্বা ছুটি পাওয়ার জন্য এর চেয়ে আদর্শ সময় অনেকের ক্ষেত্রেই থাকে না। তাই এই বছরও পুজোর ছুটিতে নেপাল যাওয়ার জন্য কম বেশি সব ভ্রমণ সংস্থার ক্ষেত্রেই বুকিং হয়েছিল। কিন্তু ভয়াবহ বন্যা দেখে পিছিয়ে যাচ্ছেন পর্যটকরা।

ট্যুর অপারেটররা কী বলছেন?

কলকাতার নামী ট্যুর অপারেটর সংস্থা যাত্রীক-এর এক আধিকারিক bangla.aajtak.in-কে বলেন,"বন্য়ার পর থেকে পর্যটকেরা আতঙ্কে রয়েছেন। প্রায় ৩৫-৪০ জন ইতিমধ্যেই নেপাল ট্যুর বাতিল করেছে।" অগ্রিম বুকিং ফেরত দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, "যেহেতু ট্রেনের টিকিট আগে থেকে কাটা ছিল, তাই আমরা ট্রেনের টিকিটের টাকা বাদে পুরো টাকাটাই তাঁদের ফেরত দিয়ে দিচ্ছি। "

শহরের অপর একটি ট্যুর অপারেটর সংস্থা ব্যানার্জী স্পেশাল জানিয়েছে, "বন্যার জেরে স্বাভাবিক ভাবেই পর্যটকেরা আতঙ্কের মধ্যে রয়েছে। তাঁরা আর নেপাল যেতে চাইছে না। ট্যুর বাতিল না করলেও, অনেকেই আমাদের কাছে অনুরোধ করেছেন একই প্যাকেজে অন্য কোনও জায়গায় নিয়ে যেতে। আমরাও সেরকমই সিদ্ধান্ত নিয়েছি। তবে জায়গা এখনও ঠিক করা হয়নি।" তিনি বলেন, "নেপালের জন্য বুকিং করা ৯০ শতাংশ পর্যটকই এখন আর নেপাল যেতে চাইছে না। আমরা আপাতত ট্যুর পিছিয়ে দিয়েছি।"

উল্লেখ্য, নেপালের ভয়াবহ বন্যার নানা ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। মৃত্যু ঘটেছে ৯০৩ জনের। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪২৫০ জন মানুষ। ফলে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। কাদা-গোলা জল থেকে উদ্ধার হচ্ছে নিথর দেহ। এমন পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই আতঙ্কে নেপাল সফর বাতিল করছে কোম্পানিগুলি।

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement